ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সরাইলে অবৈধভাবে মাটি উত্তোলন: ৭ জনকে ৪০ দিনের কারাদণ্ড


সরাইলে অবৈধভাবে মাটি উত্তোলন: ৭ জনকে ৪০ দিনের কারাদণ্ড

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর তীর থেকে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে সাতজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাহাত (১৭), মো. আলামিন (২৫), হৃদয় (১৮), কামাল (৫০), আবুল কাসেম (৪০), মো. ফুরকান মিয়া (৩৩) ও আওলাদ হোসেন (২৮)কে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর তীরসহ বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৭ এম


নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) এক সিএনজি চালিত অটোরিকশা চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।    

বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের ১নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পিছনে এ ঘটনা ঘটে।

আহত রাকিব একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।  

ভুক্তভোগী রাকিব অভিযোগ করে বলেন, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে স্থানীয় হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় যাওয়ার পথে একদল অস্ত্রধারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ ১৫শত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে দেয়। একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, এক ব্যক্তির শরীরে একটি ২.২ বোরের ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।      

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে ছয় জেলে আটক, শাপলাপাতা মাছ ও ট্রলার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৯ এম


সুন্দরবনে ছয় জেলে আটক, শাপলাপাতা মাছ ও ট্রলার জব্দ

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে শাপলাপাতা মাছ ধরা নিয়ে একটি ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১২ আগস্ট) দুপুরে শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক করা জেলেদের মধ্যে রয়েছেন পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মো. বিল্লাল, মোজাফর হাওলাদার, দুলাল, বশির, আসাদ ও ইব্রাহিম। তাদের বৃহস্পতিবার বাগেরহাট আদালতে পাঠানো হবে।

বন বিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ও শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা যুক্ত হয়ে সুন্দরবনের নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে তারা সেখানে এগিয়ে যান।

পরে ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে ৯টি বড় আকারের নিষিদ্ধ শাপলাপাতা মাছ, দুই মণ বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি এবং মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। আটক জেলেরা আইন অমান্য করে খালে মাছ ধরছিলেন। তাছাড়া এসব জেলে শিকার-নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরে ফেলেছেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সমস্ত প্রশংসা আল্লাহর’, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ এম


‘সমস্ত প্রশংসা আল্লাহর’, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রাখার দাবিতে জোর দিয়েছেন হরমুজ প্রণালীর ওপর। যদিও ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, খবর আলজাজিরার।

বুধবার, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে এই কথা বলেন। এর আগে সাংবাদিকদের কাছে তিনি একই ধরনের দাবির পুনর্ব্যক্তি করেছেন।

ট্রাম্প বললেন, ‘হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি, আমরা এটি ধরে রাখব!’

তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধকে সবাই ‘ইস্পাতের প্রাচীর’ বলছে, এবং এ বিষয়ে ইরানের কিছুই করার নেই।

তিনি বলেন, ‘ইরান শুধু কথা বলে, কাজ করে না; মধ্যপ্রাচ্যের উৎপীড়ক আর নয়।’ তার বার্তাটি তিনি শেষ করেন এই বলার মধ্য দিয়ে, ‘সমস্ত প্রশংসা আল্লাহর!’

এমন মতামতের সত্ত্বেও, ইরান প্রণালীটির উপর তার প্রভাব বিস্তার করার চেষ্টা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান-ওমান আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি আলোচনা মূলত স্থগিত রয়েছে, কারণ এই আলোচনায় ওয়াশিংটন অন্তর্ভুক্ত নয়।

ইরান বলেছে, মার্কিন নৌ অবরোধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের সম্পদ অবমুক্ত না হওয়া পর্যন্ত তারা প্রণালীটিতে পূর্ণ যান চলাচলের অনুমতি দেবে না।

রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধ-পূর্ববর্তী ১৩০ থেকে ১৪০টি জাহাজের হার থেকে অনেক কম। বাণিজ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, এটি গত দশ দিনের গড় প্রায় ১২টি জাহাজের চেয়েও কম ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চট্টগ্রাম বন্দর

রপ্তানি কনটেইনার জাহাজীকরণের সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৮ এম


রপ্তানি কনটেইনার জাহাজীকরণের সর্বোচ্চ রেকর্ড

চট্টগ্রাম বন্দরে একটি জাহাজে সর্বোচ্চ রপ্তানি কনটেইনার তোলার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। গতকাল বুধবার, মায়েরস্ক বিনটুলু জাহাজে ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বুধবার বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ১১ নম্বর জেটি থেকে এই জাহাজীকরণ কার্যক্রম সম্পন্ন হয়। এটি এ যাবৎকালের মধ্যে একটি জাহাজে সর্বোচ্চ রপ্তানি কনটেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফারেত হামিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাহাজটিতে ১৪৭ টিইইউএস খালি কনটেইনারও ছিল। সব মিলিয়ে, জাহাজটিতে মোট ১ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে জাহাজীকরণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৮ জুন রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল ১ হাজার ৪৩৯ টিইইউএস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%