ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী


জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের অংশ হিসেবে দেশের চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্যরা।

আরও পড়ুন: চট্টগ্রাম থেকে ওমানের সালালাহ রুটে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে বুধবার

এছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, "সরকারকে বিতর্কিত করতেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য দিয়েছেন কি না।"

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

রিজভী জানান, "পুলিশ প্রধানের বক্তব্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।" তিনি আরও বলেন, "গভীর ষড়যন্ত্র চলছে সরকারের বিরুদ্ধে।" তিনি সকল দলকে ফ্যাসিবাদবিরোধী অবস্থান গ্রহণের আহ্বান জানান।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সস্তা কৃতিত্ব নেওয়ার চেষ্টা না করে সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

এই দিন সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং রুহুল কবির রিজভী এতে অংশ নেন।

দোয়া-মোনাজাত শেষে রিজভী বলেন, "পতিত ফ্যাসিবাদ উৎসাহিত হওয়ার মতো কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলের বিরত থাকা উচিত।"

এসময় তিনি সরকারের বিরুদ্ধে চলমান গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটে আরজেপি টেক ফেস্টে এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


রুয়েটে আরজেপি টেক ফেস্টে এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত প্রযুক্তি প্রতিযোগিতা ও উৎসব ‘আরজেপি টেক ফেস্ট ২০২৬’-এ অংশগ্রহণ করেছে উত্তর বঙ্গের ৮০টি স্কুল ও ২০টি কলেজের ১ হাজারের বেশি শিক্ষার্থী। এই প্রযুক্তি উৎসবটি গত ২৬ আগস্ট রুয়েটে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী আইসিটি ক্লাব আরজেপি’র সহযোগিতায় দিনব্যাপী এই প্রযুক্তি উৎসবের আয়োজন করা হয়। এতে প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইসিটি অলিম্পিয়াড এবং প্রজেক্ট শোকেইসের আয়োজন করা হয়। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বও ছিল, যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মজার বিভিন্ন প্রশ্ন করে পুরস্কার অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন মন্তব্য করেন, "ছোট বয়স থেকেই শিক্ষার্থীরা যেন সহজেই ইনোভেশনের সঙ্গে যুক্ত হতে পারে, এর জন্য নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অর্থের জন্য কোনো উদ্ভাবন থেমে থাকবে না।"

সচিব রুয়েট ও আরজেপিকে বৃহৎ এই প্রযুক্তি উৎসব আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, "শুধু প্রযুক্তি ব্যবহার করলে হবে না, প্রযুক্তির উদ্ভাবক হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে কোমলমতি শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। এই কাজে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।"

আরজিপি’র সভাপতি তারেক আবরার জানান, স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসেবে আরজেপি শিক্ষার্থীদের প্রযুক্তি ও প্রোগ্রামিং শেখাচ্ছে, যাতে এই শিক্ষার্থীরাও একদিন বড় হয়ে এই ক্রমধারা চালু রাখতে পারে। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের প্রতিটি আনাচে-কানাচে প্রযুক্তি শিক্ষাকে ছড়িয়ে দিয়ে সেখান থেকে মেধাবীদের বাছাই করে আনতে এবং বড় স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে আরজেপি বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ট্রাফিক আইনে ২,৩৮৯ মামলা, অভিযান অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


ডিএমপির ট্রাফিক আইনে ২,৩৮৯ মামলা, অভিযান অব্যাহত

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ২ হাজার ৩৮৯টি মামলা দায়ের করেছে। সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪২১টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৩৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১১১টি মোটরসাইকেলসহ ৩৪৯টি মামলা করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৬৩টি মোটরসাইকেলসহ ১৫৬টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৩৭টি মোটরসাইকেলসহ ৩২৫টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১২২টি মোটরসাইকেলসহ ৪০৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৮৭টি মোটরসাইকেলসহ ৪৯২টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ৭৫৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ বিভাগ: স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


বিদ্যুৎ বিভাগ: স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : যান্ত্রিক ত্রুটির কারণে আজ ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে কাজ চলছে।

আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে, বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।

বিদ্যুৎ বিভাগ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%