ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
সাঁথিয়ায়

কলেজ শিক্ষার্থী মনিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


কলেজ শিক্ষার্থী মনিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পাবনার সাঁথিয়ায় সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী মনিরুল ইসলাম মনিরকে ছুরিকাঘাতে হত্যার জন্য দায়ী আসামিদের ফাঁসি ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে নিহতের পরিবার ও গ্রামের লোকজন মানববন্ধন করেছেন। এই মানববন্ধন উপজেলা পরিষদ চত্বর এবং থানার সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে, গত ৮ জুন বিকেলে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে সরকারের এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং নিহত মনিরের গ্রামের প্রতিবেশী নূর আলমের ছেলে রাকিব হোসেনের (২৪) সঙ্গে কথা কাটাকাটি দিয়ে শুরু হয়। এই কথা কাটাকাটির সময় রাকিব মনিরকে ছুরি দিয়ে আহত করে। আহত মনিরকে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে মনিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মনিরকে ছুরিকাঘাত করার পর রাকিব ঘটনাস্থলের পাশে একটি পুকুরে কচুরি পানার মধ্যে আত্মগোপন করে। থানা পুলিশ খবর পেয়ে সেখান থেকে রাকিবকে গ্রেপ্তার করে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাকিব এবং মনির দুজন বন্ধু, যারা ছোটবেলা থেকে একই গ্রামে বেড়ে উঠেছে।

মানববন্ধনের অনুষ্ঠানে নিহত মনিরের বাবা মুন্নাফ প্রামানিক, মা নছিফা খাতুন, ছোট ভাই তানজিল হোসেন, মনিরের বন্ধু সালমান বিশ্বাস এবং চাচা এরশাদ আলী প্রামানিক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নিহত মনির হোসেন এলাকায় একজন শান্ত এবং ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল। সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এই মেধাবী ছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বক্তাদের মতে, রাকিব হোসেন প্রধান অভিযুক্ত হলেও, তার একার পক্ষে হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তারা আরও জানান, এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেন তারা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি পাবনা বাস টার্মিনালে ঘটেছে এবং এ বিষয়ে মামলা দায়ের হয়েছে পাবনা থানায়। তবে হত্যাকারীদের গ্রেপ্তারে এবং সুষ্ঠু বিচারে সাঁথিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করবে।

আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র মাইক্রোর চাপায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


বাঘায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র মাইক্রোর চাপায় নিহত

রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র মিনহাজুল ইসলাম (৯) মাইক্রোর চাপায় নিহত হয়েছে। এবিষয়ে জানা যায় যে, বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৪টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মিনহাজুল ইসলাম মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও মীরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, স্কুল ছুটির পর মিনহাজুল ইসলাম সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। যখন সে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে পৌঁছায়, তখন একটি সাদা মাইক্রো দ্রুত গতিতে যাওয়ার সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মাইক্রোটি চারঘাট সিনেমা হল মোড়ে আটক করা হয়। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, 'দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রামে সেলিম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা-এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল প্রায় ৯টার দিকে এ ঘটনা প্রকাশ্যে আসে। নিহত সেলিম তার স্ত্রী মোছা. রোকসানা ওরফে আফরোজা (২৫), তার শাশুড়ি রহিমা (৬০) ও দুই মেয়ে এবং এক ছেলে সন্তানকে নিয়ে ওই গ্রামে বসবাস করতেন। নিহত সেলিম রংপুর জেলার কুতবআলী থানার ওমরকুটি গ্রামের জয়নালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেলিমের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে তার সঙ্গে কাজ করা এক রাজমিস্ত্রী সন্দেহ করেন। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে সেলিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতরে সেলিমের মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। তবে তার পা ভাঁজ করা ছিল বলে স্থানীয়দের অনেকের ধারণা, এটি স্বাভাবিক আত্মহত্যার ঘটনা নাও হতে পারে। তাদের দাবি, সেলিমকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনউদ্দিন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তিন মাসের নিখোঁজের পর

দেশজুড়ে আলোচিত সীমান্তে পাওয়া ষষ্টি চন্দ্র ফিরছে বাড়ী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


দেশজুড়ে আলোচিত সীমান্তে পাওয়া ষষ্টি চন্দ্র ফিরছে বাড়ী

তিন মাস ধরে নিখোঁজ ছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলাই গ্রামের বাসিন্দা ষষ্টি চন্দ্র বর্মন (৬৫)। যখন পরিবারের সদস্যরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন, তখন আলোচিত একটি সীমান্ত ঘটনার মধ্য দিয়ে তার সন্ধান পাওয়া যায়। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কথিত পুশ-ইনের শিকার হিসেবে উদ্ধার হওয়া ওই বৃদ্ধই নিখোঁজ ষষ্টি চন্দ্র বর্মন, বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার ও স্থানীয়রা। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা হেফাজতে নেয় বিজিবি। পরে বিজিবি নিশ্চিত করে, ষষ্টি চন্দ্র বর্মন একজন বাংলাদেশি নাগরিক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার চন্দলাই (ললিতনগর) গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা ষষ্টি চন্দ্র বর্মন পেশায় মৎস্যজীবী এবং কৃষক ছিলেন। তিনি এক ছেলে এবং তিন মেয়ের জনক। সন্তানেরা সবার বিয়ে হয়ে গেছে এবং তিনি মাছ ধরা ও কৃষিকাজ করে জীবনযাপন করছিলেন।

তবে গত এক বছরের বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার পরিবারের সদস্যরা তাকে সবসময় নজরদারিতে রাখার চেষ্টা করলেও প্রায় তিন মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থানে তার খোঁজ চলছিল। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরিবারের সদস্যদের ধারণা, মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি সম্ভবত ট্রেনে চড়ে নিজ এলাকা ছেড়ে দূরে চলে গিয়েছিলেন। তিনি কিভাবে সীমান্ত এলাকায় পৌঁছালেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ষষ্টি চন্দ্র বর্মনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ব্যবসায়ী বাসার আলী জানান, "পরিবারটি অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। সবাই মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, সীমান্তে উদ্ধার হওয়া ওই বৃদ্ধই ষষ্টি চন্দ্র বর্মন।" সন্ধান পাওয়ার পর তাকে ফিরিয়ে আনতে ছোট ভাই ভবানী চন্দ্র বর্মন বকশীগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখন পরিবারের সদস্যরা প্রহর গুনছেন। এ ঘটনা নতুনভাবে সামনে এনেছে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের নিরাপত্তা এবং পারিবারিক সুরক্ষার বিষয়টি। পরিবারের সদস্যরা বলছেন, "ওকে ফিরে পেলেই আমাদের সবচেয়ে বড় স্বস্তি হবে।" তিন মাসের অনিশ্চয়তা, সীমান্তের শূন্যরেখায় কাটানো দীর্ঘ সময় এবং পরিবারের অশ্রুসিক্ত অপেক্ষা- সব কিছু শেষে ষষ্টি চন্দ্র বর্মনের ফিরে আসার এই ঘটনা এখন গোদাগাড়ী এবং সারা দেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাজশাহীতে

গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে মানববন্ধন

রাজশাহীতে গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীর আলু পট্টির মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল- নৈঃশব্দ্যে প্রতিবাদ, গ্রামীণফোন মুনাফার ৫% লভ্যাংশ অবিলম্বে প্রদান করো এক দফা এক দাবি, ৫% করে দিবি এবং ১৬ বছরের কোর্ট খেলা বন্ধ কর, আলোচনায় বস।

বক্তারা অভিযোগ করেন: দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন: একজন কর্মকর্তা গড়ে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বকেয়া লভ্যাংশ পরিশোধের দাবি জানান তারা। এই সময় মানববন্ধনে উপস্তিত ছিলেন: গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী এবং আবু সুফিয়ান।

বক্তারা বলেন, দীর্ঘসূত্রিতা বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%