০৯:৩৭ পি.এম
টাঙ্গাইলের মধুপুরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ সম্পর্কিত একটি ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় অভিযোগ আদালতে দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, উপজেলার শালিকা মৌজায় ২২৮ শতাংশ জমি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শালিকা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে জোয়াহের আলীর সাথে একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে লেবু মিয়া, তোরাপ আলীর ছেলে সাজাহান, সুবাহান ও সাজাহানের ছেলে হানিফ গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এর প্রেক্ষিতে জোয়াহের আলী বাদী হয়ে টাঙ্গাইলের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রর তথ্য অনুযায়ী, শালিকা মৌজার বি.আর.এস ৪৬৭ নম্বর খতিয়ানের ৮৪৭ নম্বর দাগে ২২৮ শতাংশ জমি নিয়ে বিরোধের সূত্রপাত ঘটেছে। অভিযোগকারী পক্ষের দাবি, বিভিন্ন পর্চা ও দলিলের মাধ্যমে তারা ওই জমির মালিকানা দাবি করে আসছেন। ভূমি অফিসের রেকর্ডেও তাদের স্বত্বের বিষয়টি প্রতীয়মান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের
অভিযোগে আরও বলা হচ্ছে, প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। একই সঙ্গে জোয়াহের আলী ও তার সাক্ষীদের জমি থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
বাদী পক্ষের আশঙ্কা, প্রতিপক্ষ বহিরাগত লোকজন নিয়ে জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে বিরোধপূর্ণ জমিতে বেআইনি প্রবেশ, দখল অথবা জমির আকৃতি পরিবর্তন রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে অভিযোগকারী পক্ষ। পাশাপাশি ঘটনার স্থান শালিকা এলাকায় সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন