০১:৩০ এম
জামালপুরের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর সদৃশ বস্তু এবং সাত বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এই সব ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ডিবি-২ পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার সভাচর এলাকায় রফিকুলের মনোহারি দোকানের সামনে থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. বাহাদুর আকন্দ (৪৬) ও মো. এশরাদ আলী (৩৯)। তাদের দুজনের বাড়ি ইসলামপুর উপজেলায়।
আরও পড়ুন: রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক
অপরদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে ফরহাদ হোসেনের ইলেকট্রিক দোকানের পেছনের একটি কক্ষ থেকে কষ্টিপাথর সদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের বস্তুসহ আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাইদুল ইসলাম (৪১), ফরহাদ হোসেন (৩৫), বাবু মিয়া (৪২), ফেলু মিয়া (৩১), আমজাদ হোসেন (৭০), জোয়াহের (৫৩), সবুজ মিয়া (৪৪) ও কামরুজ্জামান ওরফে রিপন (৬০)। তাদের মধ্যে প্রথম চারজনের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলায় এবং অপর চারজনের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী ও গোপালপুর উপজেলায়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা কষ্টিপাথর চোরাকারবারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য।
এ ছাড়া বকশীগঞ্জ উপজেলার নতুন বাট্টাজোড় বাজারে সাত বোতল ভারতীয় মদসহ হারান বণিক (৫৫) নামের একজনকে আটক করা হয়। তিনি বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি-২-এর ইনচার্জ সজীব রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমই
আরও পড়ুন: ভাঙ্গায় চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে দিতে হবে ৫০ লাখ টাকা চাঁদা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন