০৮:২৭ এম
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক কলহের ফলে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীসহ। এই তথ্য স্থানীয় পুলিশের বরাতে জানা যায়।
পুলিশ জানিয়েছে, মাসকাটিন শহরের দুটি আবাসিক বাড়ি এবং একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঘটে এই ‘ধারাবাহিক হত্যাকাণ্ডের’ ঘটনা।
স্থানীয় সময় সোমবার (০১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে প্রথম বাড়ি থেকে পুলিশের কাছে গুলিবর্ষণের খবর আসে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী সেখানে থেকে পালিয়ে যান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
পরে পুলিশ তদন্তের সূত্র ধরে আরো দুটি স্থানে তল্লাশি চালায়। সেখান থেকে আরো দুজন পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজন ছিল অন্য একটি বাড়িতে এবং দ্বিতীয়জন ছিল কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদের সবাই হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে।
ঘটনার পরপরই পুলিশ মিসিসিপি নদীর তীরবর্তী একটি পথ, রিভারফ্রন্ট ট্রেইল, দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি পথচারী সেতুর কাছে রায়ানকে ঘিরে ফেলে। সে সময় রায়ান পুলিশের মুখোমুখি হয়ে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন