ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ!


নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ!

নিউইয়র্কে ইংরেজিতে কথা বলা, পড়া ও লেখার দক্ষতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি নিতে বিনামূল্যে বিভিন্ন ক্লাস করার সুযোগ রয়েছে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি, কুইন্স পাবলিক লাইব্রেরি এবং নিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরাসরি ও অনলাইনে এসব ক্লাস পরিচালিত হচ্ছে। কিছু কর্মসূচিতে ইমিগ্রেশন স্ট্যাটাস বাধা নয়।

নিউইয়র্ক সিটির মেয়রের অভিবাসীবিষয়ক দপ্তরের ‘উই স্পিক এনওয়াইসি’ কর্মসূচির মাধ্যমে ১৬ বছর বা তার বেশি বয়সী নিউইয়র্কবাসী বিনামূল্যে ইংলিশ শেখার সুযোগ পান। নিউইয়র্কের বিভিন্ন স্থানে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনেও শেখার সুযোগ রয়েছে।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতেও বিনামূল্যে ইংলিশ শেখার বিভিন্ন ক্লাস চালু রয়েছে। একেবারে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস রয়েছে। কিছু ধারাবাহিক ক্লাসে ভর্তি হওয়ার আগে ইংলিশ দক্ষতার মূল্যায়ন করা হতে পারে। আবার কিছু ক্লাসে নির্দিষ্ট বয়স এবং নিউইয়র্ক সিটির সঙ্গে বসবাস, কাজ বা পড়াশোনার সম্পর্কের শর্ত থাকতে পারে। তাই সব ক্লাসের যোগ্যতা এক নয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

নাগরিকত্বের প্রস্তুতির জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির নাগরিকত্ব প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের ইতিহাস বিষয়ক ক্লাসে দেশটির ইতিহাস, সরকারব্যবস্থা, নাগরিকত্ব পরীক্ষার প্রশ্ন এবং নাগরিকত্বের সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় ইংলিশ অনুশীলন করানো হয়।

কুইন্স পাবলিক লাইব্রেরির প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কর্মসূচিতেও বিভিন্ন পর্যায়ের ইংলিশ ভাষার ক্লাস রয়েছে। এসব ক্লাস সরাসরি এবং ভার্চুয়াল দুইভাবেই করা যায়। সাধারণভাবে ১৭ বছর বা তার বেশি বয়সী এবং ইংলিশ যাদের মাতৃভাষা নয়, তারা এসব ক্লাসের জন্য আবেদন করতে পারেন। তবে নির্দিষ্ট ক্লাসের যোগ্যতা আলাদা হতে পারে।

এ ছাড়া নিউইয়র্ক সিটির যুব ও কমিউনিটি উন্নয়ন বিভাগের আওতায় প্রাপ্তবয়স্কদের জন্য ইংলিশ ও সাক্ষরতা শিক্ষার বিভিন্ন বিনামূল্যের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে বয়সের পাশাপাশি আয়, শিক্ষাগত অবস্থা বা অন্য কিছু যোগ্যতার শর্ত থাকতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু ইমিগ্রেশন স্ট্যাটাস বা বয়সের ভিত্তিতে সব ক্লাসে ভর্তি হওয়া যাবে এমন নয়। কোন ক্লাসে কারা আবেদন করতে পারবেন, ক্লাসটি সরাসরি নাকি অনলাইনে হবে, কখন শুরু হবে এবং আসন খালি আছে কি না, তা সংশ্লিষ্ট লাইব্রেরি বা কর্মসূচির সর্বশেষ তথ্য দেখে নিশ্চিত হওয়া উচিত।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

ইংলিশ শেখার আগ্রহীরা নিজেদের কাছের পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন। নিউইয়র্ক সিটির ৩১১ নম্বরেও বিনামূল্যের ইংলিশ ক্লাস, নাগরিকত্বের প্রস্তুতি এবং অভিবাসী সহায়তা কর্মসূচি সম্পর্কে তথ্য পাওয়া যায়।

ক্লাসের সময়সূচি, বয়সসীমা, ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা নিউইয়র্ক সিটি সরকারের সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়াই সবচেয়ে বড় নিরাপদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশে প্রবল ঝাঁকুনিতে স্বামীর মৃত্যু: সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


আকাশে প্রবল ঝাঁকুনিতে স্বামীর মৃত্যু: সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আকাশে উড়ছিল সিঙ্গাপুরগামী ফ্লাইট এসকিউ৩২১। যাত্রার ১০ ঘণ্টা পেরোতেই হঠাৎ বিমানটি ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে। মাত্র ৫ সেকেন্ডে বিমানটি ১৭৮ ফুট নিচে নেমে যায়। আর এই কয়েক সেকেন্ডের বিভীষিকাতেই ভেঙে যায় একটি পরিবার। চোখের সামনেই প্রাণ হারান ৭৩ বছর বয়সী জিওফ কিচেন।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ২০২৪ সালের মে মাসে। লন্ডন থেকে ছেড়ে আসা বিমানটি সেদিন মিয়ানমারের আকাশসীমায় হঠাৎ প্রায় ৬ হাজার ফুট নিচে নেমে যায় বলে ধারণা করা হয়। সেই আকস্মিক পতনে ৭৪ বছর বয়সী লিন্ডা কিচেনের ওপর ছিটকে পড়েন তার স্বামী জিওফ। লিন্ডা জানান, স্বামী গায়ের ওপর পড়ায় তিনি নড়তে পারছিলেন না। তার চিৎকারে দুজন যাত্রী এগিয়ে এসে জিওফকে জরুরি দরজার কাছে নেন। সেখানে এক চিকিৎসক তাকে সিপিআর দেন তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। ধারণা করা হয়, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছিল।

এই দুর্ঘটনায় লিন্ডার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টানা ১০ দিন আইসিইউতে থাকার পর তাকে যুক্তরাজ্যে ফেরানো হয়। উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে মামলা করেছেন লিন্ডা।

তার আইনজীবী অ্যান্থে কোরেলিডৌ জানান, দুর্ঘটনাটি এড়ানো যেত কি না, তা নিয়ে কিচেন পরিবারের মনে অনেক প্রশ্ন রয়েছে। এছাড়া জিওফের মৃত্যুর আনুষ্ঠানিক তদন্তেরও অপেক্ষা করছেন তারা। শুধু লিন্ডাই নন, ব্র্যাডলি রিচার্ডস, অ্যান্ড্রু দাউদসহ আরও কয়েকজন যাত্রীও এয়ারলাইন্সটির বিরুদ্ধে মামলা করেছেন।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের মাইলফলক অর্জিত হয়েছে : অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের মাইলফলক অর্জিত হয়েছে : অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ফাউন্ডেশনগুলোকে ক্লাস্টারভিত্তিক কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এসব ফাউন্ডেশনের কয়েকটি আগামী পাঁচ বছরে এক কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য জানিয়েছে।

শনিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটরিয়ামে মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন পিকেএসএফসহ ২২টি ফাউন্ডেশনের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি, সরকারের নির্বাচনী ইশতেহার এবং সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’-এর দার্শনিক ভিত্তির আলোকে ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের মাধ্যমে সমৃদ্ধির পথে যেতে সরকার পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশল অনুমোদন করেছে। এরই আলোকে গত ১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের মাইলফলক অর্জিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন ও সমৃদ্ধির কাজে সবার অংশগ্রহণ প্রয়োজন। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত ফাউন্ডেশনগুলো নিজ নিজ ম্যান্ডেট অনুযায়ী কাজ করার পাশাপাশি পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলের সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করবে। এজন্য ফাউন্ডেশনগুলোকে ক্লাস্টারভিত্তিক কাজের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা বলেন, ফাউন্ডেশনগুলোর কাজের ধরন অনুযায়ী কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, নারী উন্নয়নসহ বিভিন্ন খাতে তাদের ভূমিকা রয়েছে। এসব কাজ সমন্বিতভাবে এগিয়ে নিতে পাঁচটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রথমটি হলো ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির আলোকে সারা দেশে ফাউন্ডেশনগুলোর কার্যক্রম পরিচালনা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

দ্বিতীয়ত, বিদ্যুতের গ্রাহকদের উৎপাদকে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুৎ উৎপাদনে ফাউন্ডেশনগুলোর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ফাউন্ডেশনগুলো এরই মধ্যে দুই গিগাওয়াটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে এ পরিমাণ আরও বাড়তে পারে।

স্বাস্থ্যখাতের বিষয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। একসময় সংক্রামক রোগ বেশি থাকলেও এখন জীবনযাপনজনিত রোগের প্রকোপ বেড়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে ফাউন্ডেশনগুলোকে সমন্বিতভাবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

নেত্রকোণা, ২৯ আগস্ট, ২০২৬ : জেলার মদন উপজেলায় আজ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ও মদন উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন । 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, একটি গাছ শুধু চারপাশের পরিবেশকেই সবুজ করে না বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আজকের এই চারাগুলোই আগামী দিনে শিক্ষার্থীদের মতো বড় হয়ে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখবে।

এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৬ : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। 

আজ শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মাদ্রাসার মেহমানখানায় আমিরে হেফাজতের সঙ্গে প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সরকারকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সর্বজন মুরুব্বি আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে আমিরে হেফাজতের সাথে দেখা করতে এবং এখানে আসতে উদগ্রিব ছিলাম।’

তিনি আরও বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়-নীতি অনুসরণ করে ও আদর্শ ধারণ ও লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।’

এ সময় হেফাজত নেতৃবৃন্দ, প্রশাসনের কমকর্তা, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল কর্মকর্তাসহ আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%