১২:০৮ পি.এম
জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজের মধ্যে থাকা এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের একটি মাছের প্রজেক্টের কোনায় লাগেজের মধ্যে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, সোমবার রাত ১১টার সময় মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার প্রজেক্ট দেখতে এসে লাগেজটি দেখতে পান।
আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা
লাগেজ থেকে পচা দুর্গন্ধ বের হলে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় পুলিশের কাছে খবর দেওয়া হয়।
পরে মধ্যরাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মন্তব্য করেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গ্রাহকের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিএম, ১ লাখ ১০ হাজার টাকার বিল নামলো ১১৮২ টাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন