ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজারে ডাকাতির শিকার ৫০-৬০ যানবাহন, লুট ২ লাখ ৭০ হাজার টাকা


কক্সবাজারে ডাকাতির শিকার ৫০-৬০ যানবাহন, লুট ২ লাখ ৭০ হাজার টাকা

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় দিনদুপুরে দুই দফায় সশস্ত্র ডাকাতির ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রী লুটপাটের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। মুখোশধারী ডাকাতেরা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহন থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই সড়কে যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের ভাষ্য, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল দুই দফায় সড়কটির নির্জন অংশে অবস্থান নিয়ে ডাকাতি চালায়। ডাকাতদের কবলে পড়া যানবাহনের অধিকাংশই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। তবে লুটপাটের শিকার যানবাহনের সঠিক সংখ্যা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে তিনি এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করে তাঁদের কাছ থেকে নগদ টাকা, দুটি মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশাচালক সাদেক মিয়া

রবিউল ইসলামের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতেরা একের পর এক যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে। তাঁর হিসাব অনুযায়ী, ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রী এ ঘটনার শিকার হন। বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি।

একই সড়কে ডাকাতির শিকার হয়েছেন আরেকটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিম। তিনি জানান, তিনজন একটি অটোরিকশায় ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতেরা তাঁদের থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে মারধর করে তাঁদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়।

আবদুল হাকিম বলেন, এ সড়কে প্রায়ই লুটপাটের ঘটনা ঘটে। অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে। অথচ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা চোখে পড়ে না। ফলে এ পথে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হচ্ছে।

ডাকাতদের কবলে পড়া ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সোমবার সকালে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন তিনি। হিমছড়ি ঢালায় পৌঁছালে ডাকাতেরা অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে জীবন বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

আরও পড়ুন: ইমদাদুল হক মিলন উদ্বোধন করলেন সেরাদেশ ওয়েব পোর্টাল

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সড়কটিতে ডাকাতি চললেও ঘটনার সময় সেখানে পুলিশের টহল ছিল না। পাহাড়ি বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া সড়কটির নির্জন অংশে নিরাপত্তার ঘাটতি থাকায় ডাকাতেরা সহজেই যানবাহন থামিয়ে লুটপাট চালানোর সুযোগ পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, ডাকাতির পাশাপাশি অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগও দীর্ঘদিনের। ঈদগাঁও, ঈদগড় ও বাইশারী এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কে নিয়মিত টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে, ঘটনার পর ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে পাশের জঙ্গলে আত্মগোপন করেছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

ওসি আরও জানান, ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের গহিন বনাঞ্চল এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় উপচে পড়া ভিড়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানচেস্টার সিটির জন্য পয়েন্ট কর্তন ও নিষেধাজ্ঞার শাস্তি অপেক্ষা করছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ এম


ম্যানচেস্টার সিটির জন্য পয়েন্ট কর্তন ও নিষেধাজ্ঞার শাস্তি অপেক্ষা করছে

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি দাপটের সাথে এগিয়ে চলেছে। কিন্তু মাঠের সাফল্য একটি বড় ঝামেলার কারণে ম্লান হয়ে যেতে পারে। ক্লাবটি আর্থিক অনিয়মের অভিযোগের কারণে বড় শাস্তির মুখোমুখি হতে পারে। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বিপুল পরিমাণ পয়েন্ট কর্তন, ইউরোপীয় প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা, এমনকি মালিকানা হারানোর ঝুঁকিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যানচেস্টার সিটির পয়েন্ট কর্তন এমনভাবে হতে পারে যে, চলতি মৌসুমেই তাদের প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে যাবে।

পরবর্তী মৌসুমেও পয়েন্ট কর্তনের শাস্তি দেওয়া হতে পারে, যাতে ক্লাবটিকে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে আরও এক মৌসুম কাটাতে হয়। তবে ১০০ পয়েন্ট কর্তন বা পাঁচ বছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে সিটি দোষী সাব্যস্ত হয়েছে। তবে ক্লাবটি অভিযোগ অস্বীকার করে আপিল করেছে। শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।

সিটির মালিকানা পরিবর্তন নিয়েও আলোচনা চলছে। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান ক্লাবটির মালিকানা গ্রহণ করেন। বর্তমানে নিউটন ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সিটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা রয়েছে, যা শেখ মনসুরের মালিকানাধীন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সিলভার লেকেরও উল্লেখযোগ্য অংশীদারি রয়েছে।

যুক্তরাজ্যের স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সবকিছু যাচাই করে মালিক বা পরিচালকের পদ থেকে কাউকে সরানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে শেখ মনসুরকে মালিকানা ছাড়তে হবে, এ ধরনের চূড়ান্ত আদেশ এখনও আসেনি।

এ বছরের ডিসেম্বরের মধ্যে ম্যানচেস্টার সিটির আপিলের শুনানি শেষ হওয়ার কথা রয়েছে। রায় হতে পারে ২০২৭ সালের জানুয়ারিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম ও ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ এম


জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম ও ইমরান

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মহানগর দক্ষিণের নতুন কমিটির সভাপতির দায়িত্বে এসেছেন জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান নেতা নাঈম আবেদীন। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ইমরান ভূঁইয়া তাসকিন নিয়োগ পেয়েছেন।

জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর তিনি ২০২৪ সালের অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। পরে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের সময় তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদে নিযুক্ত হন।

নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেপিংয়ের নেশায় কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা গোমেজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ এম


ভেপিংয়ের নেশায় কণ্ঠস্বর বদলে গেছে: সেলেনা গোমেজ

মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ সম্প্রতি জানিয়েছেন যে, ভেপিংয়ের অভ্যাস তাঁর কণ্ঠস্বরের ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভেপিং এবং নিকোটিনের আসক্তি নিয়ে তিনি সতর্ক করেছেন, যা তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সেলেনা জানিয়েছেন, অতীতে তিনি প্রচুর পরিমাণে নিকোটিন গ্রহণ করতেন। তিনি এই আসক্তি থেকে বেরিয়ে আসা যে সহজ নয়, সেটিও তিনি স্বীকার করেছেন। তাঁর মতে, যারা এখনও ভেপিং করছেন অথবা এই অভ্যাস শুরু করার কথা ভাবছেন, তাঁদের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।

নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে আলোচনা করতে গিয়ে সেলেনা ভক্তদের উদ্দেশে রসিকতাও করেছেন। তিনি বলেছেন, "যদি আমার কণ্ঠস্বর শুনতে ভালো না লাগে, তাহলে গান শুনবেন না।" তবে তাঁর বক্তব্যে উঠে এসেছে যে, নিকোটিনের আসক্তি থেকে মুক্ত হওয়া কতটা কঠিন হতে পারে।

সেলেনার এই স্বীকারোক্তির পর ভেপিংয়ের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে জনপ্রিয় এই অভ্যাসের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঙ্গা নদীতে ট্রলার ডুবি: ৮ বছরের শিশু নিহত, মা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪২ এম


কালিগঙ্গা নদীতে ট্রলার ডুবি: ৮ বছরের শিশু নিহত, মা নিখোঁজ

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, যেখানে অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বোঝাই ছিল। এই দুর্ঘটনাটি সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঘটে। দুর্ঘটনায় আট বছরের একটি শিশু নিহত হয়েছে এবং তার মা নিখোঁজ রয়েছেন।

নিহত শিশুর নাম অদ্রীতা বেপারী (৮) এবং নিখোঁজ রয়েছেন তার মা রিনা বেপারী (৩৫)। তারা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর পরিবারের সদস্য। দুর্গাপূজার ছুটির সময় বাড়ি থেকে শ্রীরামকাঠী বাজার এলাকায় পূজা দেখে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন তারা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নাজিরপুর প্রান্ত থেকে ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশ্যে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ট্রলারটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পরপরই নদীগর্ভে হঠাৎ একপাশে ঝুঁকে পড়ে। এ সময় ৬টি মোটরসাইকেলসহ অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে সক্ষম হলেও রিনা বেপারী ও তার শিশুসন্তান পানিতে তলিয়ে নিখোঁজ হন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পিরোজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে নদী থেকে শিশু অদ্রীতা বেপারীর মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনাকবলিত এলাকা এবং উদ্ধার অভিযান তদারকি করতে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (নাজিরপুর ও সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া, পিরোজপুর জেলা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক রায়হানুর আশরাফ এবং নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সির নেতৃত্বে উদ্ধারকাজ পরিচালিত হয়।

ঘটনার বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা ও ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, রাতের উদ্ধারকাজ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রথম দফার অভিযান শেষে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে মঙ্গলবার সকাল ৬টা থেকে পুনরায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%