ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ৩৫.৪ শতাংশ বেড়েছে


মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ৩৫.৪ শতাংশ বেড়েছে

মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রকাশিত দেশটির সরকারি তথ্যে জানা গেছে।

কয়েক সপ্তাহ আগে, বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রপ্তানির পরিমাণ গত মাসে ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে চীনের শুল্ক প্রশাসন (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস) জানিয়েছে। যা গত বছরের একই মাসের ২৮.৮ বিলিয়ন ডলার থেকে বেশি।

গত বছর ওই সময়ে ট্রাম্পের অস্থির বাণিজ্য যুদ্ধের কারণে রপ্তানি ব্যাপকভাবে কমে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢাকা মেডিকেলে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:০২ পি.এম


কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢাকা মেডিকেলে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আরিফ মিয়া (৪৪) মারা গেলেন।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে গত ৫ জুন কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় আরিফকে ৫ জুন হাসপাতালে ভর্তি করেন সার্জারি বিভাগে। এরপর আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যেহেতু তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা যায়, আরিফের বাড়ি নরসিংদীর পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার পিতার নাম আলেক মিয়া। তার কয়েদী নম্বর ৩৭৭০/এ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকের অজান্তে ১৭ লাখের লেনদেন, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


গ্রাহকের অজান্তে ১৭ লাখের লেনদেন, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

গ্রাহকের ফেরত দেওয়া ক্রেডিট কার্ড ব্যাংকে জমা না দিয়ে নিজে রেখে প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি ব্যাংকের সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত কর্মকর্তার নাম সারোয়ার হোসেন (৪০)।

সোমবার (৮ জুন) বিকেলে ডিএমপির গুলশান থানাধীন ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে সিআইডির ঢাকা মেট্রো (পশ্চিম)-এর একটি আভিযানিক দল তাঁকে গ্রেফতার করে।

সিআইডি সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত সারোয়ার হোসেন ২০১৭ সালে একটি স্বনামধন্য ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) হিসেবে কর্মরত ছিলেন। সেসময় এক গ্রাহক ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানালেও পরে প্রয়োজন অনুভব না করে সেটি ব্যবহার না করেই ব্যাংকে ফেরত দেন। কিন্তু সারোয়ার এই কার্ডটি ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে তিনি ভুয়া মোবাইল নম্বর এবং ঠিকানা ব্যবহার করে কার্ডটি সচল করেন, যাতে সমস্ত ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) তাঁর ফোনে আসে।

তদন্ত করতে গিয়ে জানা যায়, ২০১৭ সালের শেষভাগ থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ভুক্তভোগী গ্রাহকের অজান্তে ওই কার্ডের মাধ্যমে ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকার লেনদেন করেন সারোয়ার। এই লেনদেনের মধ্যে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হলেও লভ্যাংশসহ অবশিষ্ট ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করা হয়। ২০১৯ সালে সারোয়ার ব্যাংকটির চাকরি ছেড়ে দিলেও ওই কার্ড ব্যবহার করে জালিয়াতি অব্যাহত রাখেন।

সম্প্রতি ভুক্তভোগী গ্রাহক বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট বের করতে গিয়ে দেখেছেন যে, তাঁর নামে ২০১৭ সাল থেকে একটি বড় অঙ্কের ঋণ দেখাচ্ছে, যা সম্পর্কে তিনি অবগত নন। এরপর তিনি বাংলাদেশ ব্যাংক বরাবর লিখিত অভিযোগ জানান, ফলে বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষে নজরে আসে।

ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে, চলতি বছরের ১৫ এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পেনাল কোডের ৪০৮/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় একটি মামলা (মামলা নং-৩৫) রুজু করা হয়।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সারোয়ার হোসেন জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের সত্যতা স্বীকার করেছেন। তিনি আরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে জালিয়াতি করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত সারোয়ারকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের রেভল্যুশনারি গার্ডের সর্বাধিনায়কের মৃত্যুর গুজব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


ইরানের রেভল্যুশনারি গার্ডের সর্বাধিনায়কের মৃত্যুর গুজব

ইরানের একজন কট্টরপন্থী জেনারেল আহমেদ ওয়াহিদির নিহত হওয়ার খবর ছড়িয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বর্তমানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সর্বাধিনায়ক। এর আগে, তিনি ২০২৩ সালের ডিসেম্বরে আইআরজিসির সহ-প্রধান হিসেবে মনোনীত হয়েছিলেন।

তবে, তার মৃত্যুর বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবরে বলা হচ্ছে যে, ইরানের ক্ষমতার কেন্দ্রের ঘনিষ্ঠ এই সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে সম্ভাব্য আলোচনার জন্য কঠোর অবস্থান গ্রহণের পক্ষে ছিলেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ঘনিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলেও ধারণা করা হচ্ছে।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর মোজতবা খামেনি আত্মগোপনে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক দাবি অনুযায়ী, তেহরানে সাম্প্রতিক একটি ইসরায়েলি বিমান হামলায় ওয়াহিদি নিহত হতে পারেন। তবে, ইরানের কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। স্বাধীন কোনো সূত্র থেকেও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আহমাদ ওয়াহিদির মৃত্যুর দাবি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি অ্যাকাউন্ট ও ইসরায়েল-ইরান সংঘাত পর্যবেক্ষণকারী কিছু বিশ্লেষকের কাছ থেকে ছড়িয়ে পড়ে। আহমাদ ওয়াহিদি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে বিতর্কিত এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।

ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের মতে, ওয়াহিদি এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা আইআরজিসির ভেতরে বিশাল প্রভাব রাখেন এবং ইরানের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠানটির মূল্যায়ন অনুসারে, ওয়াহিদি নেতৃত্বাধীন গোষ্ঠী বেসামরিক কর্মকর্তাদের প্রভাব কমিয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরণের সমঝোতা বা ছাড় দেওয়ার বিরোধিতা করে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তবে, তার মৃত্যুর খবর এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং ইরান সরকারও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

আহমদ ওয়াহিদি আগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেওয়ার জন্য পরিচিত ছিলেন। সমালোচকদের মতে, তার বক্তব্যগুলো আইআরজিসির ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের প্রতিফলন ছিল। সামরিক বিশ্লেষক ও আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে, যদি ওয়াহিদির মৃত্যুর খবর সত্য প্রমাণিত হয়, তবে এটি ইরানের নিরাপত্তা ব্যবস্থার জন্য তাৎপর্যপূর্ণ আঘাত হয়ে দাঁড়াবে। আইআরজিসি ইরানের সবচেয়ে শক্তিশালী সংস্থাগুলোর একটি।

এই সংস্থাটি শুধুমাত্র সামরিক কার্যক্রমই নয়, বরং গোয়েন্দা তৎপরতা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের আঞ্চলিক কর্মকাণ্ডও তদারকি করে।

এদিকে, ওয়াহিদির মৃত্যুর গুজব ছড়ানোর পর কিছু ইসরায়েলপন্থী ও ইরানবিরোধী বিশ্লেষক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইআরজিসিবিরোধী প্রচেষ্টায় ইউরোপের আরও সক্রিয় সমর্থনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর উচিত তেহরানের ওপর আরো চাপ বাড়ানো এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে অভিযানগুলোকে তারা অস্থিতিশীলতামূলক মনে করে, সেগুলোর বিরুদ্ধে আরও ঘনিষ্ঠভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প

ঢাকা, ৯ জুন, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার এনবিএ ফাইনালের একটি ম্যাচ দেখে ফেরার পথে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘আমরা এমন একটি চুক্তির একেবারে শেষ পর্যায়ে আছি। এটি অত্যন্ত ভালো একটি চুক্তি হবে।’

চুক্তিটি সম্পন্ন হতে কয়েক দিন নাকি কয়েক সপ্তাহ লাগতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর জন্য ‘দুই থেকে তিন দিন’ সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%