ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাজনৈতিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রথম কমিটি ঘোষণা করেছে ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই আহ্বায়ক কমিটিতে ২০ সদস্যের মধ্যে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের দেওয়ান মুহাম্মাদ তাজিম এবং সদস্য সচিব হয়েছেন ঢাকা কলেজের রাকিব আল হাসান।

সোমবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনে ১১ দফা দাবিও তুলে ধরা হয়।

ঘোষিত কমিটির চার যুগ্ম আহ্বায়ক হলেন তিতুমীর কলেজের ইউনুস আহমেদ, বাঙলা কলেজের ওমর ফারুক, সোহরাওয়ার্দী কলেজের মাহবুবুর রহমান এবং ঢাকা কলেজের রাইসুল ইসলাম।

আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে মৌমি পেলেন এইচএসসিতে জিপিএ-৫

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজের রুবেল হোসেন, কবি নজরুল কলেজের সৈয়দ নূর হোসেন, তিতুমীর কলেজের মুহাম্মাদ মুহিব্বুল্লাহ্, বাঙলা কলেজের ফজলুল করীম রাহাত, কবি নজরুল কলেজের মাহের আল জিহাদ, সোহরাওয়ার্দী কলেজের মেহেদী হাসান, কবি নজরুল কলেজের মেহেদী হাসান কামরুল, তিতুমীর কলেজের আসাদুল্লাহ্ সজল, ঢাকা কলেজের মুহাম্মাদ সংগ্রাম, মেরাজ হোসেন ও হুসাইন আহমাদ, বাঙলা কলেজের মারুফ হাসান এবং তিতুমীর কলেজের মুহাম্মদ হাবিবুল্লাহ্ ও আব্দুল্লাহ্ হামিদি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, আইনবহির্ভূত ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার সম্পূর্ণ বাদ দিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কাঠামো প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন, সেশনজট নিরসনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে সৃষ্ট সমস্যার ব্যাখ্যা ও সমাধান। এছাড়া নিয়মিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, মানসম্মত ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের পরিচয়পত্র নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে ফি কমানো ও আর্থিক সহায়তা প্রদান, গবেষণা ও লাইব্রেরি সুবিধা সম্প্রসারণ, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণ, টিএসসি প্রতিষ্ঠা, আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।

আরও পড়ুন: পিরোজপুরের ২৪ শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি রাহুলকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আসামে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’ এই মন্তব্যটি তিনি কংগ্রেস এবং রাহুল গান্ধীকে অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ করার সময় করেছেন।

রোববার হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এর আগে দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাহুল গান্ধীর কড়া বক্তব্যের পর আসামের মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণে নামেন।

হিমন্ত বিশ্বশর্মা তার বক্তব্যে বলেন, বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। তিনি বলেন, “রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে, তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন।”

এরপর তিনি রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আপনি বরং আসামে আসুন। আমি আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।

রাহুলের বাংলাদেশের প্রতি সহানুভূতির প্রসঙ্গ টেনে হিমন্ত আরো বলেন, রাহুল আসামে এলে তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।

এ সময় আসামের মুখ্যমন্ত্রী কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। তিনি বলেন, ভারতে সরকার পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমেই হয়। হিমন্ত বলেন, ভোটাররা ইলেকট্রনিক ভোটযন্ত্রের (ইভিএম) মাধ্যমে সরকার পরিবর্তন করেন।

তিনি আরো দাবি করেন, কংগ্রেস শুধু ইভিএমেই নয়, ব্যালট পেপারের নির্বাচনেও পরাজিত হচ্ছে। এ প্রসঙ্গে বিভিন্ন রাজ্যের বিধান পরিষদের সদস্য নির্বাচনের বিষয়টিও তিনি তুলে ধরেন।

এর আগে রোববার দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করে বিরোধী জোট। সমাবেশে রাহুল গান্ধী ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। তিনি একই সঙ্গে তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন।

রাহুল তার বক্তব্যে বলেন, আমরা অহিংসাবাদী। নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ আমাদের শত্রু নন। কিন্তু মনে রাখতে হবে, যে-ই হোন না কেন, সংবিধানের চেয়ে বড় কেউ নন।

রাহুল গান্ধীর এই বক্তব্যের পর বিজেপির পক্ষ থেকে পাল্টা রাজনৈতিক আক্রমণ শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাহুলকে লক্ষ্য করে বাংলাদেশ প্রসঙ্গ টেনে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


কেরানীগঞ্জে কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : কুসুম বেকারি অ্যান্ড কোং, যা কেরানীগঞ্জের পশ্চিম কালিন্দী এলাকার ব্রাহ্মণকিত্তায় অবস্থিত, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা কেকের সঙ্গে একই রেফ্রিজারেটরে কাঁচা মাংস সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যে লেবেল না থাকার মতো বিভিন্ন অনিয়মের কারণে আরোপ করা হয়েছে।

সম্প্রতি মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। দোষ স্বীকারের ভিত্তিতে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী আরোপিত।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় বেকারিটির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও যন্ত্রপাতিতে ময়লার স্তর জমে থাকতে দেখা যায়। একই রেফ্রিজারেটরে কেক ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণ এবং লেবেল ছাড়াই বিভিন্ন ধরনের কেক, বিস্কুট ও খাদ্যোপকরণ মজুত রাখার প্রমাণও পাওয়া যায়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি হালনাগাদ অগ্নিনিরাপত্তা লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণক এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শন করতে ব্যর্থ হয়।

এই অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন, প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন, প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটির লংগদুতে 'উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম' (FDMS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে উপজেলার সকল সার ডিলার এবং খুচরা বিক্রেতাদের জন্য একটি মতবিনিময় সভা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) লংগদু উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ এবং লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া।

সভায় প্রধান অতিথি ইউএনও জাহাঙ্গীর হোসাইন আনুষ্ঠানিকভাবে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (FDMS)-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর সার ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য ডিজিটাল পদ্ধতির ব্যবহারবিধি, স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ প্রক্রিয়া এবং ডিলারশিপ ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয়, পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপজেলার সব পর্যায়ের সার ডিলার ও খুচরা বিক্রেতারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন দেশীয় অস্ত্রসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন দেশীয় অস্ত্রসহ আটক

চাঁদপুর, ২ নভেম্বর, ২০২৬ : মতলব উত্তর উপজেলার ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুইজন ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

গতকাল রোববার রাতের দিকে উপজেলার গাজীর গাছখলা গ্রামে সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়েছিল।

আটককৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের হাতেনাতে আটক করে।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা তিনটি কাঠের বাটযুক্ত রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি রড এবং চারটি কালো কাপড়ের মুখোশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বাসসকে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%