০৩:১১ পি.এম
এ কর্মসূচির আওতায় জেলার দেড় শতাধিক মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসায় 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি অনুসারে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বেলা ১১টার একটু আগে খাগড়াছড়ি জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
আরও পড়ুন: মাদারীপুরে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
পরে সেখানে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং তার পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়েছে, জেলার দেড় শতাধিক স্কুল ও মাদরাসায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
আরও পড়ুন: শিবচরের তিন সেতুর কাজ নানা জটিলতায় থমকে আছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন