ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাগেরহাটে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


বাগেরহাটে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ১৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

আজ বুধবার বিকেল ৪টায় জেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা অতিক্রম করে বাগেরহাট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল ৩ মাসের শিশুর

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খাদেম নিয়ামুন নাসির আলাপ, শেখ শমসের আলি মোহন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, "অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই মতপার্থক্য প্রকাশের ভাষা হতে হবে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

আরও পড়ুন: মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ

কৃষিবিদ শামীম আরও বলেন, "রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এর ফলে ক্ষতিগ্রস্ত হন।"

যোগাযোগব্যবস্থা ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হলে কৃষকের উৎপাদিত পণ্য যথাসময়ে বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এতে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এবং সাধারণ ভোক্তাদেরও বাড়তি মূল্য দিতে হয়। তাই দেশের অর্থনৈতিক অগ্রগতি, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা অপরিহার্য।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় বানাই আনিস বিশ্বাসের কন্যা শিমু বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে হামলা, ভাঙচুর ও আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে হামলা, ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কেএম বাবরের ‘আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলার সাথে জড়িত রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ওই হাসপাতালটিতে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক পৌর যুবলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। হামলার ফলে ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভেতরের আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে সংসদ সদস্য ডা. কেএম বাবর মন্তব্য করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আমার হাসপাতালে ককটেল বিস্ফোরণ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় হাসপাতালে অনেক রোগী ছিল। যুদ্ধের সময়ও কেউ হাসপাতালে আক্রমণ করে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৪ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৪ গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এবং ছাত্রলীগের সদস্যসহ চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম নগরের হালিশহরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ (৫৮), চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য শাহাদাত হোসেন মিলন (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর ভূঁইয়া (৬০) এবং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহর থানার আইব্লক এলাকায় অভিযান চালিয়ে হাসান মাহফুজকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মিরসরাইয়ের কাটাছরা এলাকা থেকে শাহাদাত হোসেন মিলন, জোরারগঞ্জ এলাকা থেকে আলমগীর ভূঁইয়া এবং ইছাখালী এলাকা থেকে রাকিবুল ইসলামকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

গাজীপুরের জয়দেবপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করা হয়।

মহাসম্মেলনে বক্তৃতা করেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম খলিল আহমেদ কোরাইশী, আব্দুল হামিদ, শাহ সালাহ উদ্দিন নানুপুরী, বেফাকের মহাসচিব মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতি বশিরুল্লাহ, সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ এবং দেশের বিশিষ্ট আলেম-ওলামাগণ।

গাজীপুর জেলার শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি আতাউর রহমান, মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।

মহাসম্মেলনের সভাপতিত্ব করেন মাওলানা সিরাজুল ইসলাম কাসেমী।

সভাপতির বক্তব্য এবং অন্যান্য বক্তাদের আলোচনা থেকে খতমে নবুওয়াতের গুরুত্ব, আকিদায়ে খতমে নবুওয়াত সংরক্ষণ এবং মুসলিম উম্মাহর সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে নেতারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে জাতীয় সংসদে প্রয়োজনীয় আইন পাশের জন্য জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই দফা তালাকের পর ১৬ বছর সংসার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


দুই দফা তালাকের পর ১৬ বছর সংসার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

জামালপুরে দুই দফা তালাক দেওয়ার পরও স্ত্রীর সঙ্গে ১৬ বছর ধরে গোপনে সংসার করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই সময়ের মধ্যে তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়েছে।

ভুক্তভোগী স্ত্রী সাবিতা বেগম স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা এবং পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ তুলেছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবিতা বেগম এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, ২০১০ সালে প্রথম এবং ২০১১ সালে দ্বিতীয়বার তালাক দেওয়ার পরও স্বামী শফিকুল ইসলাম বিষয়টি গোপন রেখেছিলেন। এরপরও তারা স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেন। এই সময় তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। শফিকুল টাকার জন্য তাকে অন্য পুরুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করতেন।

ভুক্তভোগী সাবিতা অভিযোগ করেন, পাঁচ লাখ টাকা যৌতুক দিতে না পারায় গত ১০ আগস্ট দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেন শফিকুল। বর্তমানে তিনি মেয়েকে নিয়ে একটি পোশাক কারখানায় কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন।

সাবিতা বেগম জানান, তিনি এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে কার্যকর প্রতিকার না পেয়ে বুধবার প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে নির্যাতনের বর্ণনা দিয়ে ন্যায়বিচার দাবি করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রমাণসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%