১০:৫১ পি.এম
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কেএম বাবরের ‘আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলার সাথে জড়িত রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ওই হাসপাতালটিতে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক পৌর যুবলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। হামলার ফলে ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভেতরের আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
আরও পড়ুন: শাহবাগে পুলিশ তল্লাশিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
এ বিষয়ে সংসদ সদস্য ডা. কেএম বাবর মন্তব্য করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আমার হাসপাতালে ককটেল বিস্ফোরণ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় হাসপাতালে অনেক রোগী ছিল। যুদ্ধের সময়ও কেউ হাসপাতালে আক্রমণ করে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন