০৫:২২ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমিতে আমন ধানের চারা রোপণ করার সময় একটি ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু সংগঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে ফটিকছড়ি থানার মীরেরখীল এলাকার পশ্চিম পাশের একটি ফসলি জমিতে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
নিহত কৃষকদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ ইউনুস ও মো. হাসেম। মোহাম্মদ ইউনুস হলেন ভূজপুর মিরেরখীল পশ্চিম পাড়া সমছুর বাপের বাড়ির মাহাবুবুল আলমের সন্তান এবং মো. হাসেম একই এলাকার কারিগর পাড়ার প্রকাশ টুক্কুর ছেলে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিকালে মীরেরখীলের পশ্চিমে একটি কৃষি জমিতে আমন ধান রোপণের কাজ করছিলেন দুই কৃষক। এই সময় বিদ্যুতের একটি লাইনের ছিঁড়ে আগে থেকেই ফসলি জমিতে পড়ে ছিল। অসাবধানতাবশত ওই ছেঁড়া তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। নিহতদের বাসস্থান ভূজপুর থানার এলাকায় হলেও দুর্ঘটনাস্থলটি ফটিকছড়ি থানা সীমানার মধ্যে পড়েছে। তাই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ফসলি জমিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকার পেছনে বিদ্যুৎ বিভাগের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন