ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়


১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনে দেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। এই সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ২০ লাখ ডলার বেশি।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ lakh (এক দশমিক ৭৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মাত্র ১৬ থেকে ১৮ জুলাই— এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। এর কিছুদিন আগে চলতি মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় ১৮ দিনের মাথায় মোট প্রবাসী আয় পৌঁছেছে ১৭৯ কোটি ৮০ লাখ ডলারে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির সমান।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা পলিটেকনিকে ছাত্রশিবিরের ‘জুলাই পুনর্মিলনী ও স্মৃতিচারণ–২০২৬’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ঢাকা পলিটেকনিকে ছাত্রশিবিরের ‘জুলাই পুনর্মিলনী ও স্মৃতিচারণ–২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে “জুলাই পুনর্মিলনী ও স্মৃতিচারণ–২০২৬” অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় লাইব্রেরিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইম। এছাড়াও মহানগর ও ঢাকা পলিটেকনিক শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জুলাইয়ের বিভিন্ন স্মৃতি, অভিজ্ঞতা এবং আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জুলাইয়ের ঘটনাবলি, আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ, সমাজ এবং শিক্ষাঙ্গনের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, “জুলাইয়ের ঘটনাবলি শুধু একটি সময়ের স্মৃতি নয়, বরং তা নতুন প্রজন্মের জন্য শিক্ষা, আদর্শ ও প্রেরণার উৎস।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শিক চর্চা এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি সাইফুল ইসলাম সাইম শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের আদর্শিক চেতনা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জুলাইয়ের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

স্মৃতিচারণ, আলোচনা এবং পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্যদের গণজানাজা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্যদের গণজানাজা

দক্ষিণ লেবাননের মাজদাল সেলমে হিজবুল্লাহ শনিবার বহু মানুষের গণজানাজার আয়োজন করেছে। এই গণজানাজায় অংশগ্রহণকারী বেশিরভাগই ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহত যোদ্ধা।

ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ২ মার্চ ইসরাইলে হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে। কিন্তু সংঘাতে তাদের নিহত যোদ্ধাদের সংখ্যা তারা এখনো প্রকাশ করেনি।

লেবাননের মাজদাল সেলম থেকে বার্তা সংস্থা এএফপি এর রিপোর্ট অনুযায়ী,

১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংঘাতে যে বিরতি এসেছে, সেই সময়ের মধ্যে হিজবুল্লাহ কয়েকটি জানাযার আয়োজন করেছে।

মাজদাল সেলম গ্রামে শনিবার ৪৪ জনকে দাফন করা হয়। এদের মধ্যে ৩৯ জন যোদ্ধা এবং চারজন বেসামরিক ব্যক্তি দাফন করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরাইলি অভিযানে নিহত হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া একজন স্বাভাবিক কারণে মারা গেছেন।

এএফপির একজন প্রতিবেদক দেখেছেন, কফিন বহনকারী ট্রাকগুলো দাফনস্থলের দিকে যাচ্ছিল। এই সময় শোকাহত নারীরা নিহতদের ছবি ধরে রেখেছিল এবং ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিকৃতিও তারা বহন করছিলেন।

সংঘাত চলাকালে অনেক লেবাননবাসী শহরে তাদের স্বজনদের দাফন করতে পারেননি।

শিয়া মুসলিমদের ধর্মীয় রীতিতে, যথাযথ জানাজা আয়োজন সম্ভব না হলে অথবা মৃত ব্যক্তিকে তার ইচ্ছামতো স্থানে দাফন করা না গেলে, অস্থায়ীভাবে দাফনের বিধান রয়েছে।

হিজবুল্লাহর সমর্থকদের উদ্দেশে একটি ঘোষণায় বলা হয়েছে, ‘মাজদাল সেলমের শহীদদের বরকতময় জানাজায় অংশগ্রহণের জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।’

ঘোষণায় নিহতদের নামও উল্লেখ করা হয়েছে।

এর আগে অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আরেকটি ঘোষণায় ১২৯ জনের নাম ছিল। কিন্তু মাজদাল সেলম পৌরসভা এ সংখ্যাকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসবের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


কাউখালীতে বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসবের আমেজ

ফুটবল বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে লড়াইকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজমান রয়েছে। শহরের থেকে শুরু করে গ্রামের বিভিন্ন স্থানে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উত্তেজনা দেখা যাচ্ছে। বিভিন্ন মোড়, ক্লাব, পাড়া এবং মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পাশাপাশি পিকনিক ও খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে।

এবং এবারের বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কাউখালীতে এক ভিন্ন ধরনের আবহ তৈরি হয়েছে। বিশেষত, দীর্ঘদিনের অনেক ব্রাজিল সমর্থক এবার স্পেনের পক্ষে অবস্থান নেওয়ায় আর্জেন্টিনা ও স্পেন সমর্থকদের মধ্যে উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। বয়সের বাঁধা মানে না। বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী, পুরুষ এবং তরুণ-তরুণী সবাই তাদের প্রিয় দলের জার্সি, পতাকা ও ব্যানার হাতে নিয়ে ফাইনাল ম্যাচ উপভোগের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত।

কাউখালীর ঐতিহ্যবাহী প্রগতি ক্লাব বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে। বিশেষ করে ফাইনাল ম্যাচ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। এছাড়া, উত্তর বাজার, উদয়ন ক্লাব, রেনেসাঁ ক্লাব, আমরা কমল ক্লাব, কলেজপাড়া, চিড়াপাড়া, কুমিয়ান, কেউন্দিয়া, হোগলা, বেতকা, জয়কুল, দক্ষিণ বাজার, জাগরণী ক্লাবসহ উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া এবং মহল্লায় স্থানীয় বাসিন্দারা তাদের নিজস্ব অর্থায়নে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন। অনেক স্থানে দর্শকদের জন্য খাবার ও আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

কাউখালী উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, "ফলাফল যাই হোক না কেন, বিশ্বকাপের ফাইনাল সকলে একসঙ্গে আনন্দের পরিবেশে উপভোগ করতে চান। প্রিয় দলের জয় উদযাপনের পাশাপাশি খেলার সৌন্দর্য উপভোগ করাই আমাদের মূল লক্ষ্য।"

সবমিলিয়ে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে কাউখালী এখন ফুটবল উৎসবের নগরীতে পরিণত হয়েছে। খেলা শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন হাজারো ফুটবলপ্রেমী। শেষ হাসি কার হবে তা নিয়ে চলছে জল্পনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শুরু করার দাবি এবং পরীক্ষার রুটিনে যৌক্তিক বিরতি রাখার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে একটি পরীক্ষার্থী দলের দ্বারা।

১৯ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশ কিছু পরীক্ষার্থী শিক্ষাবোর্ডে যান। পরীক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে বলেন, তারা যত দ্রুত সম্ভব পরীক্ষা শুরু করতে চান এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই থেকে তিন দিন বিরতি দিয়ে নতুন রুটিন প্রকাশের দাবি করেছেন। তাদের ভাষ্যমতে, দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে রয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ঘটে যাওয়া প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও জলাবদ্ধতার কারণে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও সরকারি সিটি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা তাদের দাবি নিয়ে এসেছিলেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%