ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শৌলজালিয়ায় ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত


শৌলজালিয়ায় ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা মোঃ মাসুদ উল্লাহ এবং সভা সঞ্চালনা করেন ওলামা দল নেতা মাওলানা আব্দুর রহিম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল এবং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও রাজপথের আন্দোলন-সংগ্রামে ওলামা দল সর্বদা সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সোহাগ মল্লিক বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে বিএনপির পাশাপাশি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ওলামা দল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতীতে পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


ঝিনাইগাতীতে পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন,

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত রেকর্ডভুক্ত জমি অবৈধভাবে দখল ও আত্মসাতের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বনগাঁও জিগাতলা গ্রামে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুল হানিফ ও বাচ্চু মিয়া।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মমতা খাতুন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বনগাঁও মৌজার খতিয়ান নম্বর ১০৭-এর অন্তর্ভুক্ত ১৮৪৮, ১৮৪৯, ১৮৫০, ১৮৫১, ১৮৫২, ১৮৫৩, ১৮৫৪, ১৮৫৫, ১৮৫৬, ১৮৫৭, ২০০৭, ২০০৮, ২০০৯, ১৮২৫ ও ১৮২৬ নম্বর দাগে মোট ১২ একর ২৮ শতাংশ আবাদি ও বসতজমি রয়েছে। এর মধ্যে ২ একর ৪৫ শতাংশ জমি মৃত আলিমুদ্দিনের ছেলে আব্দুল হামিদ, আব্দুর রশিদ, হানিফ উদ্দিন, বাচ্চু মিয়া ও আহিলা খাতুন ওয়ারিশ সূত্রে এবং সাফ-কবলা দলিলের মাধ্যমে পেয়েছেন। তারা আরএস রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. ইসমাইল হোসেন (৬৫), আলমাস হোসেন (৪৫), মৃত আব্দুল হামিদের ছেলে মিজান মিয়া (৪৮), মৃত আব্দুল বারিকের ছেলে কাদির মিয়া (৪৫), আবু বক্কর এবং মৃত আইজ উদ্দিনের ছেলে আমির উদ্দিন মাস্টার (৬৫)সহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছেন।

ভুক্তভোগীদের দাবি, জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয় ১৯৮৯ সালে। ওই বছর বাচ্চু মিয়ার বাবা আলিমুদ্দিন বাটোয়ারা মামলা করেন। পরে ২০০০ সালের ১৪ নভেম্বর আদালত রায় এবং ২১ নভেম্বর ডিক্রি প্রদান করেন। বিবাদীপক্ষ ২০০১ সালে আপিল করলে আদালত পূর্বের ডিক্রি বহাল রাখেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরবর্তীতে ২০০৬ সালে পুনরায় আপিল করা হয় এবং বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিয়েছেন। এছাড়া রাস্তায় চলাচলে বাধা, গবাদিপশুর ক্ষতি করা এবং পুকুরের মাছ নিয়ে যাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ-বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ বিরোধকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কাও করছেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের দাবি করা ২ একর ৪৫ শতাংশ জমির দখল ও মালিকানা সুরক্ষা, বসতবাড়িসহ পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্তরা বলেন, তাদের আনিত অভিযোগগুলো পুরোপুরি সঠিক নয়। তারা তর্কিত জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেয়ায় আমরা বাঁধা প্রদান করেছি মাত্র।

তবে এলাকাবাসী বলছেন, দীর্ঘ ৩৭ বছর ধরে জমি সংক্রান্ত এসব মামলা-মোকদ্দমার মামলা-মোকদ্দমা আর দ্বন্ধ শান্তিপূর্ণ ভাবে সমাধান হওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইজিবাইকে ক্রিকেট বল লাগাকে কেন্দ্র করে তাহিরপুরে ৫ গ্রামের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

‎​শাহানুর আলম বিশ্বম্ভপুর প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ইজিবাইকে ক্রিকেট বল লাগাকে কেন্দ্র করে তাহিরপুরে ৫ গ্রামের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

‎ইজিবাইকে ক্রিকেট বল পড়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা দুই ঘণ্টার ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎স্থানীয়রা জানান, গত সপ্তাহে মধ্যতাহিরপুর মাঠে খেলার সময় একটি ক্রিকেট বল সড়কে চলন্ত ইজিবাইকের কাঁচে লাগে। এ নিয়ে ইজিবাইক চালক ও বীরনগর গ্রামের এক কিশোরের সংঘাতের জের ধরে পরবর্তীতে তাহিরপুর বাজারে বেশ কয়েক দফায় হাতাহাতি হয়। এর জেরে মধ্যতাহিরপুর গ্রামের সঙ্গে বীরনগর, ধুতমা, জয়নগর ও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।
‎এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকালে বাসিন্দাদের লাঠিসোটা নিয়ে মাঠে জড়ো হতে বলা হয়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছালেও বুধবার বেলা ১২টার দিকে উভয় পক্ষের শত শত লোক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। বেলা ২টা পর্যন্ত চলে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া।
‎তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমদ জানান, পুলিশ খবর পেয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে সকালে দুই পক্ষ জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফের সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে নতুন দুই বিভাগ চালুর অনুমোদন পেল ইউজিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ইবিতে নতুন দুই বিভাগ চালুর অনুমোদন পেল ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ চালুর অনুমতি প্রদান করেছে। এই নতুন বিভাগগুলো হলো ‘তুলনামূলক তাফসীর’ এবং ‘সিরাত আল-নাবাবিয়াহ'। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে উক্ত বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হবে। প্রতিটি বিভাগে স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে সর্বাধিক ৪০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

রবিবার (৪ অক্টোবর) ইউজিসির ইন্সপেকশন ও মনিটরিং শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি চিঠি প্রেরণ করা হয়, যেখানে এই অনুমতির কথা উল্লেখ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কমিশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অবকাঠামো, সার্বিক সুযোগ-সুবিধা, বিধিবদ্ধ বিধান, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন এবং স্নাতকদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় নিয়ে নতুন বিভাগ দুটি খোলার অনুমতি দেওয়া হয়েছে।

ইউজিসির শর্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতিটি বিভাগে স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে সর্বাধিক ৪০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

তবে আপাতত নতুন বিভাগগুলোর শিক্ষাকার্যক্রম পরিচালনার জন্য কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর পদ খালি করা হয়নি। শিক্ষাকার্যক্রম শুরু হলে বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী পরবর্তীতে পদ খালি করার ব্যবস্থা নেওয়া হবে, এমনটি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ১৩০তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন বিভাগ দুটি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। ৩১ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন বিভাগগুলোর কার্যক্রম শুরু করা হবে। তবে ইউজিসির অনুমোদনের পর এখন ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের অধিকার দাবি, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


রোহিঙ্গাদের অধিকার দাবি, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা তাদের নিজস্ব জন্মভূমি বা আবাসস্থলকে মিয়ানমারে প্রত্যাখ্যান করছে না, বরং যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, সেই অনিশ্চিত পরিবেশে ফিরে যেতে তারা রাজি নয় বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি আরও বলেন, প্রত্যাবাসন একটি বিশ্বাসের বিষয়। রোহিঙ্গারা অধিকার চায়, কোনো দান বা অনুকম্পা নয়।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবির ক্রিমিনোলজি বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম কর্তৃক আয়োজিত ‘অনিশ্চিত প্রত্যাবর্তন : রোহিঙ্গা কণ্ঠস্বর ও প্রত্যাবাসন’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ তার বক্তৃতায় ৮১তম ইউএনজিএ-তে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের কথা স্মরণ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তিনি যে পাঁচটি জরুরি অগ্রাধিকার তুলে ধরেছিলেন, তা উল্লেখ করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠনের প্রস্তাব দেন।

প্রতিমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান মিয়ানমারের হাতে রয়েছে এবং বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য এই সংকট বজায় রাখতে সক্ষম নয়।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থনের বিবৃতি থেকে কার্যকরী ও অনুমানযোগ্য সহায়তার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে দিয়ে বলেন, কক্সবাজারের আশ্রয়দাতা সম্প্রদায়কে প্রভাবিত করে ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতাকে নতুন স্বাভাবিক হতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্রিমিনোলজি বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%