ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

কর্মী পাঠানোর নামে এজেন্সির অতিরিক্ত ফি আদায় ঠেকাতে হবে: প্রতিমন্ত্রী


কর্মী পাঠানোর নামে এজেন্সির অতিরিক্ত ফি আদায় ঠেকাতে হবে: প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলো একচেটিয়া ব্যবসা করায় অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানান, অভিবাসনে প্রতারণা ঠেকাতে সরকার তৎপর রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যেভাবে এজেন্সিগুলো গলাকাটা ফি নিচ্ছে, সেটি নিয়ন্ত্রণে আনতে হবে।

প্রতারিত অভিবাসী কর্মীদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল' এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিএমইটি ও বেসরকারি সংস্থা রামরুর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব আখতার আহমেদসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু সদস্য : মির্জা আব্বাস

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, দেশে বর্তমানে ৩ হাজার লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি রয়েছে। যাচাই বাছাই করে নিয়মের আওতায় আনা হলে ৫০০ এর বেশি এজেন্সি কাজ করার সুযোগ পাবে না। এ ক্ষেত্রে এজেন্সিগুলোকে নিয়ম-নীতি মেনে কর্মী পাঠানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, চাহিদাপত্র নিষ্পত্তির জন্য দূতাবাসগুলোকেও এখন থেকে সময়সীমা বেঁধে দিতে হবে। যারা বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন, তাদের অভিযোগ পেলে সরকার পাশে দাঁড়াবে বলেও জানান তিনি।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি বেশি করা যেন কর্মী পাঠানোর সুযোগ হাতছাড়া না করে, সে দিকেও খেয়াল রাখতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: আগামী সংসদ অধিবেশনে পাস হবে সৌরবিদ্যুৎ আইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জনগণের মধ্যে আর আতঙ্ক নেই’: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


‘জনগণের মধ্যে আর আতঙ্ক নেই’: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে ভয়ের পরিস্থিতি আর নেই। সরকারের তীব্র সমালোচনা চলিতেছে। তবে গুম খুনের কোনো অভিযোগ নেই।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথাগুলো বলেন।

রিজভী বলেছেন, বিএনপি সামগ্রিকভাবে জুলাইয়ের স্পিরিট ধারণ করে। তিনি সবাইকে বলেছেন, দায়িত্বশীল আচরণ করতে হবে। এটি শুধু সরকারের জন্য নয়, বিরোধীদলকেও এই দায়িত্ব নিতে হবে। রিজভী আরও বলেন, কাণ্ডজ্ঞানহীন ও বেপরোয়া কথাবার্তায় গণতন্ত্র শক্তিশালী হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধিতা মানে কলঙ্ক আরোপ করা নয়। আমাদের বিরুদ্ধে অনেকেই মিথ্যাচার করছেন। আমরা এসব মিথ্যার বিরুদ্ধে রয়েছি।

উল্লেখ্য, আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যা জুলাই স্মরণে। সাক্ষাতে প্রধানমন্ত্রীকে সেই সভার প্রধান অতিথি হিসেবে দাওয়াতপত্র তুলে দেন রিজভী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে গার্মেন্টসে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ধামরাইয়ে গার্মেন্টসে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা

ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকার। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালের দিকে ধামরাই ফায়ার স্টেশন আগুন লাগার সংবাদ পায়। এর পরে, স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। কিন্তু তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানার আশা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে রয়েছেন মো. মানিক মিয়া (৩৫) এবং মো. সিয়াম (২৬)। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর সঠিক পরিমাণ জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে আনার কারণে প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়েছে।

ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন বলেন, ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যানজট নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিলল ১৫ ফুটের অজগর সাপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিলল ১৫ ফুটের অজগর সাপ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর, যা গহীন অরণ্যে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে এই সাপটি উদ্ধার করা হয়।

অনুসন্ধান করে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা থেকে প্রথমে সাপটি দেখতে পান শিক্ষার্থী সাইমন সাকিব। পরে, তিনি থ্রি-এসএর সদস্যদের খবর দেন এবং উদ্ধারের জন্য পাঠানো উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধারীত সাপটি বার্মিজ প্রজাতির অজগর, যার দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪-১৫ কেজি।

থ্রি-এসএর সদস্য মোহাম্মদ ইমরান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে বিশ্ববিদ্যালয়ের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


তিন দিনের সফরে ঢাকায় পৌঁছালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরো শক্তিশালী করবে।’ মার্কিন দূতের এই সফরে বিশেষ করে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্কের গতিপথ নিয়ে আলোচনা হতে পারে। ফলে মার্কিন বিশেষ দূতের এই সফরকে বাংলাদেশের কূটনৈতিক গতিপথ নির্ধারণে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন। পাশাপাশি মার্কিন এই বিশেষ দূত রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%