১২:১৬ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা রাখার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সকালে গ্রেপ্তার জসিম উদ্দিনকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী সুজন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে একটি চালের ড্রামে ৮ কেজি ভারতীয় গাঁজা বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয় এবং গাঁজা পাহারা দেওয়ার দায়ে জসিম উদ্দিনকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ভূরুঙ্গামারী উপজেলার তিন দিকে ভারতীয় সীমান্ত থাকায় এখানে মাদক চোরাচালান বেশি। মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, যদি স্থানীয় জনগণ মাদক চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে পুলিশের পক্ষে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন