ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং
দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহালের দাবি

রাঙ্গামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণে মানববন্ধন


রাঙ্গামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণে মানববন্ধন

রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহাল, পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন এবং অ-উপজাতীয় প্রতিমন্ত্রীর পরিবর্তে চুক্তির বিধান মেনে উপজাতীয় প্রতিনিধিকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

লংগদুর কালাপাগুজ্যা মৌজার হেডম্যান মো. মীর সিরাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি সুজিত দেওয়ান, জেলা কার্বারি সভাপতি নন্দ বিকাশ চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা স্বপন মল্লিক, জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান পারুল এবং মহিলা হেডম্যান মানুচিং মারমা।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীর পদে বহালের দাবি জানান।

মানববন্ধন শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল রাঙ্গামাটির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রামের বর্তমান প্রশাসনিক স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুক্তি বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠনের কথা রয়েছে এবং মন্ত্রণালয়কে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনের বিধান রয়েছে। তবে বর্তমানে এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অ-উপজাতীয় প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ায় তা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করেন, গত ১৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন অ-উপজাতীয় সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তাঁদের মতে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তাঁদের দাবি, এই সিদ্ধান্তের ফলে পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

স্মারকলিপিতে আরও বলা হয়, রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগকারী মন্ত্রী দীপেন দেওয়ান ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তবে এই পদত্যাগ ঘিরে জনমনে প্রশ্ন ও ধোঁয়াশা রয়েছে বলে উল্লেখ করা হয়। বিভিন্ন মহল ও সংবাদমাধ্যমের বরাতে স্মারকলিপিতে দাবি করা হয়, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি; বরং পদত্যাগে বাধ্য করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।

নাগরিক সমাজের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তাঁরা অবিলম্বে বর্তমান পার্বত্য প্রতিমন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে পদায়ন করে চুক্তির শর্ত অনুযায়ী উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধি থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী নিয়োগের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোয়ারের পানি প্রবেশ বন্ধে স্লুইচগেট সংস্কার করা হচ্ছে : কেসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১১ পি.এম


জোয়ারের পানি প্রবেশ বন্ধে স্লুইচগেট সংস্কার করা হচ্ছে : কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জোয়ারের সময় নদীতে বৃষ্টির পানি নিস্কাশিত না হওয়ায় নগরীর কিছু কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা দূর করার জন্য জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণে পাম্প হাউজ নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। ইতোপূর্বে এই বিষয়ে পাঁচ বার দরপত্র আহ্বান করা হলেও কারিগরি কারণে তা বাতিল হয়েছে।

অন্যদিকে তিনি উল্লেখ করেছেন যে, স্লুইচগেট নষ্ট থাকার ফলে জোয়ারের পানি শহরে প্রবেশ করছে। এই কারণে, পাম্প হাউস স্থাপন না হওয়া পর্যন্ত জোয়ারের পানি প্রবেশ বন্ধে গেটগুলো সংস্কার করা হচ্ছে। এছাড়া, চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এ প্রকল্পের সুফল দ্রুত পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

ওয়াসা কর্তৃক খননকৃত সড়কগুলো নিয়ে তিনি বলেন, খননকৃত সড়কগুলো এখন থেকে ওয়াসা কর্তৃপক্ষ মেরামত করবে। তবে মেরামত কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করবে কেসিসি। আজ রোববার সকালে রূপসা স্লুইচগেট পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জোয়ারের সময় অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক করণীয় নির্ধারণে তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্লুইচগেট সরেজমিনে পরিদর্শন করেছেন।

কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার, সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, খান হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রশাসক নগরীর কে রোডের ড্রেনেজ ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

বিকেলে, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কঞ্জারভেন্সি বিভাগের ৩১টি ওয়ার্ডের সুপারভাইজারদের সঙ্গে এক সভায় মিলিত হন। মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রশাসক পরিদর্শনকালে দৃষ্টিগোচর হওয়া বিভিন্ন অসঙ্গতির বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সুপারভাইজারদের কাছে জবাব চান। একইসাথে তিনি উদ্ধৃত করে বলেছেন যে, পরিচ্ছন্নতা কাজে কারো গাফিলাতি প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সভায় কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চ্যানেল আই- প্রকৃতি ও জীবন ক্লাবের

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১১ পি.এম


রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাঙ্গামাটিতে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনের মাধ্যমে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকালবেলা প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজন ও রাঙ্গামাটি সদর জোনের সহযোগিতায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি।

“সবুজে সাজাই বাংলাদেশ” এই প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদ সভাপতির দায়িত্ব পালন করেন এবং সাংবাদিক কায়ছারের সঞ্চালনায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, দৈনিক গিরিদর্পন সম্পাদক নন্দন দেবনাথ, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক উছিংচা রাখাইন কায়েস, সাংবাদিক ইমতিয়াজ কামাল ইমন, সাংবাদিক মিশু দে, সাংবাদিক মনু মারমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত উল্লেখ করেন যে, পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই, তাই সকলকে তাদের অবস্থান থেকে বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

তিনি আবারও বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার কথা তিনি উল্লেখ করেন এবং বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য এক সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে, স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠান শুরুর আগে, অতিথিরা স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। আয়োজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবার রাঙ্গামাটির ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নিহতের বাড়িতে সমবেদনা জানালো সাংসদ ফারজানা

বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১২ পি.এম


বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

হাটহাজারী, চট্টগ্রামে বোনের বিয়েতে এসেছেন এমন অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিক্ষার্থী মোঃ সামির (১৯)। গত শুক্রবার পৌরসভার নাপিতের ঘাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শিক্ষার্থীর হৃদয়বিদারক মৃত্যুর খবর পেয়ে স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর লাশ বাড়িতে আনার পর এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে যায়।

শিক্ষার্থী মোঃ সামিরের মৃত্যুর খবর শুনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সাংসদ, মরহুম হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা শাকিলা ফারজানা এমপি রাতের সময়ে নিহত শিক্ষার্থীর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাঁ পাড়াস্থ বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে যান। সেখানে তিনি নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিয়তের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার ও স্বজনদের শান্তনা প্রদান করেছেন। তিনি সকলকে ধৈর্য ধারন করার আহ্বান জানিয়েছেন এবং নিহতের জন্য পরম সৃষ্টিকর্তার দরবারে দোয়া করার আবেদন করেছেন। শাকিলা ফারজানা এমপি বিবেকবান কোনো মানুষ এই অপ্রত্যাশিত মৃত্যু কামনা করেন না বলে উল্লেখ করেছেন। সড়ক দুর্ঘটনা বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এ সময় তাঁর সাথে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কুড়িগ্রামে

মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১২ পি.এম


মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে চিলমারী উপজেলার জোড়গাছ হাটে দোকানপাট এবং বাড়িঘর ভাঙ্গচুরের সঙ্গে জড়িত মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে রবিবার (২১ জুন) বিকালে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হলো। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চিলমারী উপজেলার রমনা জোড়গাছ হাটে দীর্ঘ এক যুগ ধরে হোটেল ব্যবসা করছেন একই এলাকার মরহুম হোটেল ব্যবসায়ী আব্দুল শেখের ৪ পুত্র। রমনা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সিদ্দিক, আবু তালেব, রঞ্জুসহ পৃথক তিনটি হোটেল ও একটি ফলের দোকানের আলাদা ব্যবসা করে আসছেন তারা। গত ১৭ জুন বুধবার দোকানের পাওনা টাকা চাইতে গেলে কুদ্দুস গংরা চড়াও হয়। সিদ্দিকের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথমে সিদ্দিকের হোটেল ভাঙ্গচুর করা হয়, পরে একে একে বাকী তিনটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট চালানো হয়। প্রতিবাদ করার পর কুদ্দুস গংরা আরো সংগঠিত হয়ে বাজারের পাশে ওয়াবদা বাঁধে থাকা দুইটি বাড়ি ভাঙ্গচুর ও লুটপাট করে। তারা এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দেয় এবং হত্যার হুমকি দেয়। ভুক্তভোগীরা চিকিৎসার জন্য চিলমারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানেও সন্ত্রাসীরা চড়াও হয়। পরে জীবনের ভয়ে পালিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে পালিয়ে আছে ভুক্তভোগীরা।

এ ঘটনার কারণে ভুক্তভোগী পরিবারের নারী ও শিশুসহ অন্য সদস্যরাও বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সুচতুর কুদ্দুস গংরা ভুক্তভোগীদের এলাকা ছেড়ে দিতে মিথ্যা মাদক ব্যবসায়ী সাজিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

হোটেল ব্যবসায়ী সিদ্দিক বলেন, "পৈতৃক সূত্রে হোটেল ব্যবসা করছি দীর্ঘ এক যুগ ধরে। আমরা কেমন ব্যবসায়ী বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানে। আমাদের পাওনা টাকা না দিয়ে উল্টো প্রতি হাটে হাটে চাঁদা দাবি করে। নিয়মিত চাঁদা না দিলে এই বাজারে ব্যবসা না করার হুমকি দিয়ে আসছে দীর্ঘ দিন থেকে।"

সন্ত্রাসীরা একটি সিন্ডিকেট গড়ে তোলে। দোকান হাটের দোকান ব্যবসায়ীরা ছাড়াও হাটে আগত ক্রেতা-বিক্রেতার কাছে নিয়মিত চাঁদা তুলে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও ইজারাদার জানান, "চাঁদার প্রতিবাদ করলেও আমাদের সাথে কুদ্দুস গংদের একাধিকবার বাকবিতণ্ডা হয়।"

সন্ত্রাসীদের সিন্ডিকেটের কাছে জুলুম নির্যাতনের শিকার হলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। কেউ প্রতিবাদ করলে জুলুম নির্যাতন ও মিথ্যা তথ্য দিয়ে সাজানো নানান প্রচারণা নেমে আসে। শুধুমাত্র রমনা হাঁটে নয়, গোটা এলাকায় রাজত্ব ও ত্রাস সৃষ্টি করেছেন ওই সিন্ডিকেট। ভুক্তভোগী আহতরা গতকাল চিলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, "লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%