০৯:১০ এম
বিশ্বকাপ ফাইনালের মহারণে স্পেনের বিপক্ষে নিজেদের পরিচিত রূপেই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা তাদের ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা হোম জার্সি পরে মাঠে নামবে।
চলতি আসরে বিভিন্ন ম্যাচে ভিন্ন কিট ব্যবহার করলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য পরিচিত সাজই বেছে নিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যবৃন্দ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের শরীরে থাকবে সাদা-আকাশি জার্সি।
বিশ্বকাপে আর্জেন্টিনা এবার সকল ম্যাচে একই পোশাকে খেলেনি। জর্ডানের বিপক্ষে, এবং পরে ইংল্যান্ডের সাথে সেমিফাইনালেও দেখা যায় অ্যাওয়ে নীল জার্সি। তবে আলজেরিয়া, কেপ ভার্ডে, মিশর ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ী হওয়া ম্যাচগুলোতে তারা ঐতিহ্যবাহী হোম কিটেই খেলেছে। সেই সফল কিটেই এবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে দলটি।
আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজকেও দেখা যাবে সম্পূর্ণ সবুজ পোশাকে। আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক অতীতে বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচে একই রঙের কিট পরে মাঠে নেমেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও তাকে একই রঙের পোশাকে দেখা গিয়েছিল। কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে নকআউট ম্যাচগুলোতেও আর্জেন্টিনা সাদা শর্টস ও সাদা মোজা ব্যবহার করেছিল।
অন্যদিকে, স্পেনও ফিরছে নিজেদের ঐতিহ্যবাহী রূপে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প কিট ব্যবহার করলেও, ফাইনালে তারা খেলবে লাল জার্সিতে। নীল রঙের হাতা ও হলুদ নকশায় সজ্জিত সেই জার্সির সঙ্গে থাকবে লাল শর্টস ও লাল মোজা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন