০৮:৫৩ পি.এম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পরই। তিনি জানিয়েছেন, জনস্বার্থে সরকার যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এ অবস্থায়, হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদফতর জানতে চেয়েছে লাইসেন্স কেন বাতিল হবে না। হাসপাতালকে রোববার বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হলেও, আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দু'দিন সময় দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন
এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মঙ্গলবার জবাব পাওয়ার পরই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ বিবেচনা করেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় হাম নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে।
এদিকে, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে ১ লাখ আইভি স্যালাইন দেয়া হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের সব ব্যবস্থা ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আক্রান্তের হার কমিয়ে আনতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, সেন্ট্রাল স্টোরের পাশাপাশি বিভিন্ন উপজেলায় আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন মজুত রয়েছে।
আরও পড়ুন: আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন