ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হুথিদের হামলার মধ্যে তাইফ ও জাজান অঞ্চলে সতর্কতা প্রত্যাহার


হুথিদের হামলার মধ্যে তাইফ ও জাজান অঞ্চলে সতর্কতা প্রত্যাহার

সৌদি আরবের তাইফ ও জাজান অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কার কারণে জারি করা সতর্কতা তুলে নিয়েছে দেশের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে হুথিদের হামলা অব্যাহত থাকায়, বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৩ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে বাসিন্দাদের জন্য সতর্কবার্তা পাঠানো হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেয়।

একটি বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উল্লেখ করে, ‘বিপদ কেটে গেছে।’ তবে নিরাপত্তার স্বার্থে সংস্থাটির দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

বিবৃতিতে আরও বলা হয়েছে, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।

হুথিদের হামলার ধারাবাহিকতার মধ্যে সৌদির গুরুত্বপূর্ণ দুটি অঞ্চলে সতর্কতা জারি করা হয় এবং পরে তা প্রত্যাহার করা হয়। তবে সতর্কতা জারির পেছনে নির্দিষ্ট কী ধরনের হুমকি ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

আরও পড়ুন: ভারত মহাসাগরে ১৩ দিনের যৌথ মিশনে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিন তিশার মামলার অধিকতর তদন্তের নির্দেশ সিআইডিকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


তানজিন তিশার মামলার অধিকতর তদন্তের নির্দেশ সিআইডিকে

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ প্রদান করেন।

এদিন আদালতে বাদীপক্ষের আইনজীবী নারাজি আবেদন দাখিল করেন এবং পরে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেয় এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজির দরখাস্ত দাখিল করেছিলেন। বিচারক নারাজির বিষয়বস্তু শুনে এবং সাক্ষীদের পরীক্ষা করে নারাজি আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত বছর (২০২৫ সালের) ১০ মে পিবিআই এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদী পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং তাঁর গুলশানের ১২৭ নম্বর রোডে একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। অন্যদিকে তানজিন তিশা একজন মডেল ও অভিনেত্রী। বিভিন্ন ফ্যাশন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সূত্রে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর তানজিন তিশা একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর সাবেক ড্রাইভারের মাধ্যমে বাদীর কাছ থেকে একটি শাড়ি নেন। বাদীপক্ষের দাবি, শাড়িটির মূল্য ছিল ৭৫ হাজার টাকা এবং অনুষ্ঠান শেষে পরদিনই সেটি ফেরত দেওয়ার কথা ছিল। তবে শাড়িটি নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয়নি বলে এজাহারে অভিযোগ করা হয়।

তদন্তে জানা যায়, শাড়িটি ফেরত চেয়ে বাদী ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তিশাকে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান। তবে উভয় পক্ষের মেসেঞ্জার স্ক্রিনশট পর্যালোচনা করে তদন্ত কর্মকর্তা দেখতে পান, তিশা ওই বার্তাগুলো ‘সিন’ করেননি; কারণ তিনি ব্যস্ততার কারণে নিয়মিত ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেন না। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ এপ্রিল বাদী তিশাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান এবং ১৮ মে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের দেখা ও কুশল বিনিময় হয়। এরপর থেকে ফ্যাশন হাউজের ট্রায়াল রুম ও ব্যক্তিগত বিষয় নিয়ে দুই জনের মধ্যে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য তৈরি হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৫ নভেম্বর বাদী আবার তিশাকে মেসেঞ্জারে শাড়িটি ফেরত দেওয়ার জন্য তাগিদ দেন। সেখানে প্রায় এক বছর ধরে শাড়িটি ফেরত না পাওয়ার কথা উল্লেখ করে লোক পাঠিয়ে তা ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। জবাবে তিশা শাড়িটির বিষয়ে জানতে চাইলে বাদী ছবি পাঠান। পরবর্তী কথোপকথনে তিশা শাড়িটির বিষয়টি তৎক্ষণাৎ মনে করতে পারছেন না এবং খুঁজে দেখে তা জানিয়ে দেবেন বলে জানান।

তিশা জানান, তাঁর সাবেক ড্রাইভার শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেননি এবং ওই ড্রাইভার পরে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ৭ নভেম্বর বাদী তিশাকে মেসেঞ্জারে ইংরেজিতে বার্তা পাঠিয়ে আগের বার্তাগুলো দেখতে এবং শাড়িটি ফেরত দিতে বলেন। একই সঙ্গে হুমকি না দেওয়ার কথাও উল্লেখ করেন।

এর জবাবে ১০ নভেম্বর তিশা মেসেঞ্জারে বাদীকে ব্যক্তিগত সমস্যা ও পেশাগত বিষয় আলাদা রাখার অনুরোধ জানান। পাশাপাশি তাদের একসময়ের ভালো সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান যে, শাড়ির বিষয়ে তাঁর লোকজন ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং বাদীর লোকজন যেন তাদের সঙ্গে যোগাযোগ করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই বার্তার পর বাদী ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জানতে পেরে তিশা গুলশান থানা পুলিশের মাধ্যমে শাড়িটি ফেরত দিতে চাইলেও বাদী তা গ্রহণ না করে আদালতে মামলা করেন।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকালে তানজিন তিশাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাদীর সঙ্গে তাঁর একসময় ভালো সম্পর্ক ছিল এবং এর আগেও বাদীর কাছ থেকে আরও শাড়ি নিয়ে পরার পর তিনি সেগুলো ফেরত দিয়েছেন। এসব শাড়ির বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক বা অর্থ নেননি।

দীর্ঘদিন বিষয়টি নিয়ে কথা না হওয়ায় তিনি শাড়িটির কথা ভুলে গিয়েছিলেন বলে জানান তিশা। তাঁর সাবেক ড্রাইভার শাড়িটি ফেরত না দিয়ে চলে যাওয়ায় বিষয়টি জটিল হয়। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে বাদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ঠিকানা পাওয়া যায়নি বলে তিনি তদন্ত কর্মকর্তাকে জানান।

মামলার বিষয়টি জানার পর তিশা ডাকযোগেই শাড়িটি ফেরত পাঠান। নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ তিনি শাড়িটি ডাকযোগে বাদীর ঠিকানায় পাঠিয়ে দেন। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, বাদীকে নোটিশ দিয়ে এবং তদন্তকালে সরাসরি ও মোবাইল ফোনে মামলার অভিযোগের সপক্ষে দালিলিক সাক্ষ্যপ্রমাণ দিতে বলা হলেও তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে বিবাদী তিশা শাড়িটি ফেরত দিয়েছেন। ফলে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়নি।

হুমকির অভিযোগের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১০ নভেম্বর তিশার পাঠানো বার্তার শেষাংশে শাড়িটি ফেরত দেওয়ার ঠিকানা চাওয়া এবং বাদীর সুন্দর জীবন কামনা করা হয়েছিল। ফলে ওই বার্তার মাধ্যমে হুমকি দেওয়ার কোনো অপরাধও প্রমাণিত হয়নি।

সবশেষে তদন্ত কর্মকর্তা জানান, বাদী ও বিবাদীকে জিজ্ঞাসাবাদ এবং প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে বাদীর আনীত অভিযোগের সপক্ষে কোনো আইনি ভিত্তি বা অপরাধের সত্যতা পাওয়া যায়নি। তবে আদালত এই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি গ্রহণ করে মামলাটি সিআইডিকে দিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়ে সংসদীয় কমিটি জানতে চেয়েছে। একই সঙ্গে, ওই ঘটনার প্রেক্ষিতে কনস্যুলার কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি নির্দেশ দিয়েছে।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে, যা সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়টি উত্থাপন করা হলে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে ১৫৩তম আইপিইউ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি এবং কমিটির সভাপতির আইপিইউ নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য কমিটির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

এছাড়া, বৈঠকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের, শোকের ছায়া আলফাডাঙ্গার পবনবেগে

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের, শোকের ছায়া আলফাডাঙ্গার পবনবেগে

পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তাঁর ছয় বছরের শিশুকন্যা।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় মাছবোঝাই একটি পিকআপভ্যানের ধাক্কায় তাঁদের বহনকারী অটোভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তার। সাইফুল ইসলাম রঞ্জু একই গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে সাইফুল ইসলাম রঞ্জু স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি দ্রুতগতির পিকআপভ্যান বিপরীত দিক থেকে এসে তাঁদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দেয়। এরপর পিকআপভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায়।
দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলাম রঞ্জুর ভাই তাহের আহমেদ শুভ জানান, পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাঁর ভাই ও ভাতিজিকে হারিয়েছেন তাঁরা। পরিবারের অন্য সদস্যরা আল্লাহর অশেষ রহমতে সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ বাড়িতে আনা হয়েছে। রোববার সন্ধ্যায় পবনবেগ মাদ্রাসায় জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, একই পরিবারের বাবা ও শিশুকন্যার এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।

এদিকে, বাবা ও মেয়েকে হারিয়ে শোকাহত পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক এ ঘটনায় পবনবেগ গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত-এনসিপির ৯০ এমপির মেধা-যোগ্যতা বনাম স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


জামায়াত-এনসিপির ৯০ এমপির মেধা-যোগ্যতা বনাম স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপি সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত আন্দোলন করেও কিছু করার সক্ষমতা রাখে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি এনসিপির নতুন রাজনীতিকে 'সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি' হিসেবে অভিহিত করেছেন।

আজ রবিবার, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খান এই মন্তব্যগুলো করেন।

ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, পদত্যাগের ঠিক আগের রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন এবং 'ধানের শীষ' প্রতীকে নির্বাচন করার কনফার্মেশন চেয়েছিলেন। একই সঙ্গে মাহফুজ আলমও বিএনপিতে নির্বাচন করতে আগ্রহী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

তবে বিএনপি শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাউকে নিজেদের প্রতীকে নির্বাচন করাতে রাজি না হওয়ায় আসিফ মাহমুদ বাধ্য হয়ে এনসিপিতে যোগ দেন। বর্তমানে আসিফ দলটির শীর্ষ নেতৃত্বের কোণঠাসা অবস্থায় আছেন বলে দাবি করেছেন রাশেদ খান।

পোস্টে রাশেদ খান বলেন, বেশি আসন সমঝোতার আশায় এনসিপির শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ধরনা দিলেও বিএনপি তাদের মাত্র চারটি আসন ছাড়তে রাজি হয়। পরবর্তীতে অধিক আসন ও নির্বাচনী খরচের আশায় দলটি জামায়াত জোটে ভিড়েছে বলেও মন্তব্য করা হয়েছে।

রাশেদ খান বলেন, এনসিপির নতুন রাজনীতি হলো সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি। এখন হয়তো আলাদা কোনো সুবিধা পেতে কিংবা জামায়াতের পরামর্শে বিএনপিকে চাপের রাখার কৌশল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্যাম্পেইন শুরু করেছে এনসিপি।

এনসিপির এই কর্মসূচি সম্পূর্ণ ব্যর্থ হবে বলে দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, বিএনপি সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করেও এনসিপির কিছু করার সক্ষমতা নেই। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সুযোগে নেতা বনে যাননি। দীর্ঘ সংগ্রাম, মেধা ও যোগ্যতার কারণেই তার আজকের এই পজিশন।

তার দাবি, জামায়াত ও এনসিপির ৯০ জন এমপির মেধা, যোগ্যতা বনাম এক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটাতো কারো না বোঝার কথা নয় যে, তাদের যন্ত্রণাটা ঠিক এখানেই। তারা মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করে বিএনপিকে চাপে রাখতে পারলে বিরিয়ানির ভাগ আদায় করা যাবে। কিন্তু বিএনপি বিরিয়ানি ভাগবাটোয়ারার রাজনীতি করে না। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে। সুতরাং বিএনপির কাছ থেকে জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%