ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহে ধর্ষণবিরোধী কর্মসূচি ‘আর না ঝরুক শিশুফুল’ অনুষ্ঠিত


ময়মনসিংহে ধর্ষণবিরোধী কর্মসূচি ‘আর না ঝরুক শিশুফুল’ অনুষ্ঠিত

দেশব্যাপী শিশু কন্যা ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘আর না ঝরুক শিশুফুল’ এই স্লোগানে ময়মনসিংহে গান-কবিতা ও ফুটবল খেলার মাধ্যমে একটি প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পরম্পরা নামে একটি সংস্কৃতিক সংগঠন নগরের চর বড়বিলা নীলের কুঠি এলাকার একটি মাঠে এই আয়োজন হাতে নেয়।

আয়োজকেরা জানাচ্ছেন, শিশু কন্যা ধর্ষণ ও হত্যার ঘটনা থামছেই না। দেশব্যাপী এই ধর্ষণখেলার কারণে পিতা-মাতা ও সমাজের মাঝে ক্রন্দনকাল চলছে। আছিয়া থেকে রামিসা, রামিসা থেকে নিছামনি। এই গত চার মাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে একশোরও বেশি শিশুকন্যা। ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ জানাতে খেলায় খেলায় এই আয়োজনের মাধ্যমে খেলাধুলায় প্রতিবাদ জানানো হয়েছে। একইসাথে ধর্ষণবিরোধী গান ও কবিতা সঙ্গেও আয়োজনটি পূর্ণ ছিল।

আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

খেলাধুলায় তরুণদের লিপ্ত রাখা হলে তারা ধর্ষণ কিংবা অন্য কোনো সামাজিক অপরাধে জড়িয়ে পড়বে না, এ বার্তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে আয়োজনটি করা হয়েছে। চর বড়বিলা নীলের কুঠি গ্রামের কিশোর, তরুণ ও যুবকদের নিয়ে দুটি টিম গঠন করে ফুটবল খেলা আয়োজন করা হয়।

খোলা মাঠে ধর্ষণ ও হত্যার শিকার তিন শিশুর ছবি প্রদর্শন করা হয়, যার পাশে লেখা ছিল ‘হয়তো ওরাও মাঠে থাকতো খেলা দেখতো। ওরা এখন কবরে’ এবং ‘আর না ঝরুক শিশুফুল’। শুক্রবার দুপুরে ধর্ষণবিরোধী গানের মাধ্যমে আয়োজনটি শুরু হয়। ‘এ মানুষ মরলে পরে বিচার হবে কার’ গানের মাধ্যমে খেলোয়াড়দের মাঠে নামার প্রস্তুতি চলতে থাকে। ফুটবল ম্যাচের উদ্বোধনী কাজটি করেছেন সাত বছরের এক শিশুকন্যা। একদিকে খেলা চলতে থাকে, অন্যদিকে ধর্ষণবিরোধী গান-কবিতা পরিবেশন চলতে থাকে। এতে শিশু-কিশোর ও বয়স্ক লোকজনও উপস্থিত ছিলেন।

চরবড়বিলা গ্রামের বাসিন্দা আসকর আলী মন্তব্য করেছেন, “চারদিকে যেভাবে ধর্ষণের খবর পাই, কন্যা শিশুদের নিয়ে আমাদের সবসময় ভয়-আতঙ্কে দিন কাটাতে হয়। আমরা একটি নিরাপদ পরিবেশ চাই।”

আয়োজনে গান পরিবেশনকারী স্থানীয় সংগীতশিল্পী খায়রুল ইসলাম (হীরক) জানান, “চারদিকে শিশু ও নারী ধর্ষণের খবর। টিভি, পত্রিকার পাতা ও ফেসবুক স্ক্রল করলে ধর্ষণের ভয়াবহ ঘটনা সামনে আসে। সমাজটা এরকম চলতে পারে না। সমাজের বিকৃত মানুষের শাস্তি অবশ্যই হওয়া উচিত।”

আরও পড়ুন: কক্সবাজারে সাগরে গোসলে ১২ বছরে ৮৪ পর্যটকের মৃত্যু

তিনি আরও বলেন, “শাস্তির পাশাপাশি এ ধরনের ঘটনা রোধে সামাজিক আন্দোলন জরুরি। কোনো তরুণ-বক্তি খেলাধুলা কিংবা সংস্কৃতির সঙ্গে থাকলে ধর্ষণ কিংবা মাদক গ্রহণ করতে পারে না। আমরা আমাদের গানে গানে আহ্বান জানাই, সমাজ থেকে ধর্ষক নাম মুছেযাক।”

আয়োজক সংগঠন পরম্পরার সভাপতি শামীম আশরাফ বলেন, “আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের গর্জে উঠুক। বিশ্বকাপ ফুটবলের মৌসুম চলছে, ফুটবল মাঠ থেকেও প্রতিবাদ হোক। আমাদের শিশুরা সকল জায়গায় নিরাপদ থাকুক। শুধু আলোচিত ঘটনার দ্রুত বিচার নয়, সকল ধর্ষণ ও হত্যার বিচারও দ্রুততার সঙ্গে হওয়া উচিত।”

ধর্ষণবিরোধী ফুটবল খেলা শেষে দুই দলের মাঝে দুটি নিমগাছের চারা বিতরণ করেন কবি আলিমুল কারিগর। তিনি উল্লেখ করেন, “নিম গাছ প্রকৃতিতে অত্যন্ত নির্মল ও বিশুদ্ধ বায়ু দেয়। নিম গাছের বায়ুর মতো আমাদের সমাজও বিশুদ্ধ হোক, ধর্ষণ বন্ধ হোক এই কামনা।”

আরও পড়ুন: টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক আব্দুল আজিজের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিচারের নামে অবিচার নয়, আইন মেনে স্বচ্ছতার সঙ্গে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এ কথা বলেন।

‘জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ এ স্মরণসভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়ের বিচার নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, যারা অন্যায় করেছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার অবশ্যই হবে। তবে আমরা চাই, বিচারের নামে যেন আরেকটি অবিচার না ঘটে। বিচার হতে হবে ন্যায়সঙ্গত ও আইনের ভিত্তিতে।

তারেক রহমান বলেন, যাদের হারানো হয়েছে তারা আর কখনো ফিরে আসবেন না। কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

তিনি বলেন, আমাদের দায়িত্ব এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারবে-এই পরিবর্তনের পেছনে শহিদদের আত্মত্যাগ রয়েছে।

সরকারপ্রধান বলেন, জাতিসংঘের হিসেব অনুযায়ী ৬৫ জন শিশু জুলাই আন্দোলনে শহিদ হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহিদ হয়েছেন। এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে আরও বড় করেছে। মানুষ চায় একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র।

তারেক রহমান বলেন, একজন মা তার সন্তানকে গুলি করে হত্যা হতে দেখেছেন, কেউ দেখেছেন সন্তানকে পুড়িয়ে মারা হয়েছে, কেউ ভাইকে হারিয়েছেন। এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, আপনাদের কষ্ট অনুভব করতে পারি। শারীরিক যন্ত্রণা হোক কিংবা মানসিক কষ্ট আমি অন্তত উপলব্ধি করতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, আজকের সবচেয়ে বড় প্রশ্ন আমরা দেশকে কী দিতে পারি। রাষ্ট্র যদি সব দাবি পূরণও করে, তবুও হারানো আপনজন ফিরে আসবে না, হারানো দৃষ্টিশক্তি ফিরে আসবে না, শারীরিক ক্ষতও পুরোপুরি মুছে যাবে না।

তিনি বলেন, কিন্তু আমরা যদি দেশকে এগিয়ে নিতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গর্ব করে বলতে পারবেন—আপনাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

প্রতিশোধ চান না জানিয়ে তারেক রহমান বলেন, যদি আজ আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম, গত ১৭ বছরে তার ওপর যে নির্যাতন হয়েছে, তিনি কি তার প্রতিশোধ চান? আমি নিশ্চিত, তিনি বলতেন—প্রতিশোধ নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাও।

একইভাবে নিজের ভাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি আমার ভাইকে জিজ্ঞেস করতে পারতাম, তার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নিতে হবে কি না, আমি নিশ্চিত, সেও একই কথা বলত। দেশকে এগিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় জবাব।

তারেক রহমান বলেন, আপনারা যখন স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন, তখন আপনাদের লক্ষ্য ছিল এই দেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করা, যেখানে মানুষ সম্মান নিয়ে বাঁচবে, অধিকার পাবে এবং নিরাপদে চলতে পারবে।

তিনি বলেন, আজ যখন একটি পরিবর্তন এসেছে, তখন আমাদের ভাবতে হবে যে উদ্দেশ্যে মানুষ জীবন দিয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কতদূর এগোতে পারলাম।

প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এটি বাংলাদেশের গণতন্ত্রকামী এবং শান্তিপ্রিয় সব মানুষের সম্মিলিত অর্জন।

এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ত্যাগ সে-ই করতে পারে যার ত্যাগ করার সাহস ও শক্তি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক শক্তির কর্মীদের সেই সাহস আছে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য আমি না, আমাদের মূল লক্ষ্য আমরা। আমাদের মূল লক্ষ্য দেশ, দেশের মানুষ এবং দেশের মাটি। জুলাই শহিদ, জুলাই যোদ্ধা এবং ১৭ বছরের আন্দোলনের সব যোদ্ধার প্রতি প্রকৃত সম্মান দেখাতে হলে তাদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।

সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এই সম্মেলন থেকে আমাদের শপথ হোক কোনো বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহতরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবানের থানচিতে অস্ত্রসহ আটক করা হয়েছে এক সদস্যকে, যার নাম জৌথান বম এবং তিনি কুচি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)এর সদস্য। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার শেরকর পাড়া এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হওয়া জৌথান বমের কাছে একটি দা, একটি বন্দুক এবং ৫৫ রাউন্ড কার্তুজ পুলিশ উদ্ধার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বান্দরবানের রুমা ও থানচির দুর্গম পাহাড়ে 'কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)' সদস্যরা অবস্থান করছে, এ সংক্রান্ত সংবাদ পাওয়ার ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ সকালে শেরকর পাড়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ জৌথান বমকে আটক করা হয়। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে তিনি 'কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)এর সদস্য' বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব এখন জমে উঠেছে। গ্রুপপর্ব ও রাউন্ড অব ৩২-এর শেষে দুটি মুসলিম দেশ মরক্কো ও মিশর নিশ্চিত করেছে শেষ ষোলো। উভয় দলই আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করছে। ২০২২ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ে মরক্কো ছিল প্রথম আফ্রিকান ও আরব দেশ, যারা সেমিফাইনাল খেলেছিল। এবার তারা শেষ ষোলোতে জায়গা করে নিয়ে শিরোপার দৌড়ে টিকে রয়েছে। শেষ ষোলোতে প্রথম ম্যাচটি শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হবে, যেখানে মরক্কোর প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্বাগতিক কানাডা। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এটি কানাডার জন্য তাদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে ওঠার উপলক্ষ, এবং তাদের সামনে রয়েছে আরও একটি নতুন ইতিহাস লেখার সুযোগ। অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে পেয়েছে তারা, যা ইতিহাসে প্রথমবারের মতো মিশরের জন্য শেষ ষোলো নিশ্চিত করেছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ, এবং তারা এবার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মিশর-আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (৭ জুলাই)। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ২০২৬ বিশ্বকাপে এবার অংশ নিয়েছে ১৩টি মুসলিম দেশ। তবে নকআউট পর্বের দুই ধাপ পেরিয়ে এখন শেষ পর্যন্ত টিকে আছে মাত্র দুটি দল, মরক্কো ও মিশর। এখন তাদের লক্ষ্য হলো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লেখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে আলোচিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, মূলহোতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


মৌলভীবাজারে আলোচিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, মূলহোতা গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর বাড়ি ফেরার পথে সংঘটিত এক আলোচিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ সংক্রান্ত ঘটনায় জড়িত মূলহোতা সেলিম আহমদ, যিনি পরিচিত বটলা সেলিম নামে, তাকে (৩৮) চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি লাল রঙের মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরের দিকে মৌলভীবাজারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন।

তিনি সংবাদ সম্মেলনে জানান, ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে রেহেনা বেগম শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির দিকে ফিরছিলেন। পথে আলীনগর চা-বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালীমন্দির এলাকায় পৌঁছালে, সেখানে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী তার পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন করে টাকাভর্তি ব্যাগ ও চেক ছিনিয়ে নেয়।

ঘটনার পরদিন ভুক্তভোগী কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে, পিবিআই বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মূলহোতা বটলা সেলিমকে শনাক্ত করা হয়। পরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় এবং জব্দ করা হয়।

পুলিশ সুপার মো. জাফর হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বটলা সেলিম ছিনতাইয়ের ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির অন্তত নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%