০৫:২৫ পি.এম
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, নরওয়ের বিপক্ষে হারের পর। সঙ্গে শেষ হলো নেইমারের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার। এ পরিস্থিতিতে বিদায়ের মুহূর্তে এই তারকা ফুটবলার মাঠে বসে অঝোরে কাঁদছেন। তবে এবার নেইমারকে নতুন ভাবে শুরু করার পরামর্শ দিয়েছেন তার বাবা, সিনিয়র নেইমার।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তায় তিনি নেইমারের ফুটবলজীবনের শুরু থেকে বর্তমানের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
তিনি লেখেন, 'বাবা, কী অসাধারণ এক যাত্রা! কত সুন্দর একটি পথ; যেখানে ছিল চ্যালেঞ্জ, ছিল কষ্ট, কিন্তু ছিল ঈশ্বরের অশেষ আশীর্বাদও।'
আরও পড়ুন: সৌদিতে আটকে পড়া ৪০ ওমরাহ পালনকারী দেশে ফিরলেন
নেইমারের বাবা উল্লেখ করেন যে, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরিবার নিজেদের বিশ্বাস এবং খ্রিস্টান ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এসেছে। যদিও অনেক সময় প্রত্যাশার বিপরীতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, তারা বিশ্বাস রেখেছেন এবং সেই বিশ্বাসের ফলও পেয়েছেন।
ছেলের ক্যারিয়ারের প্রতিটি ধাপের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, প্রথম গোল, প্রথম সাফল্য, পেশাদার ফুটবলে অভিষেক, বড় বড় স্টেডিয়াম, শিরোপা, ব্রাজিল জাতীয় দলের মাধ্যমে বিশ্বজুড়ে স্বীকৃতি; সবকিছুরই সাক্ষী তিনি। তবে তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো একজন বাবা হিসেবে প্রত্যেক মুহূর্তে সন্তানের পাশে থাকতে পারা।
বার্তার এক পর্যায়ে ছেলেকে উদ্দেশ্য করে তিনি অনুরোধ করেন, বাবা, ফুটবল খেলা চালিয়ে যাও। আবারও বল পায়ে খেলার আনন্দ খুঁজে নাও এবং মাঠে হাসিমুখে ফিরে এসো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন।
তিনি আরো লেখেন, সমালোচনা, প্রত্যাশা কিংবা জীবনের নানা চাপ নিজের কাঁধে বহন করো না। সব সিদ্ধান্ত মানুষের হাতে থাকে না, কিছু সিদ্ধান্ত শুধুই ঈশ্বরের। আজকের একটি সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। কোন একটি স্বপ্ন পূরণ না হওয়া মানে অন্তত এই নয় যে সেটি শেষ হয়ে গেছে।
আরও পড়ুন: মরিনিওর তিন ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেইমারের বাবা বলেন, সামনের দিনগুলোর দিকে ভয় পেয়ো না। আজেকে বাঁচো, অনুশীলন করো, খেলো, হাসো, সন্তানদের সময় দাও এবং পরিবারের ভালোবাসো। বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও।
বার্তার শেষ অংশে তিনি বলেন, ট্রফি, গোল কিংবা খ্যাতির চেয়েও তিনি দেখেছেন ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ। তার বিশ্বাস, নেইমারের জীবনে আরও অনেক সুন্দর অধ্যায় এখনও লেখা বাকি। মনে রেখো, পৃথিবী তোমাকে ভালোবাসার আগেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন।
তিনি জানান, এবং বাবা হিসেবে আমি সবকিছু আবারও করতে প্রস্তুত; প্রতিটি সফর, প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দুশ্চিন্তা এবং প্রতিটি প্রার্থনা।
আরও পড়ুন: বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নারীর কুরুচিপূর্ণ পোস্ট, অতঃপর আটক সাথী আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন