ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

গোবিন্দগঞ্জে ৫ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ


গোবিন্দগঞ্জে ৫ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৫৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকার বিনামূল্যে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করেছে।

কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এবং কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস এ বীজ ও সার বিতরণ করে।

এ উপলক্ষে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে, উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার (২৭ জুন) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: চৌদ্দগ্রামে এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

স্থানীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

শামীম কায়সার লিংকন বর্তমান সরকারকে কৃষকবান্ধব হিসেবে উল্লেখ করে জানান, কৃষকদের ভাগ্যের উন্নয়ন এবং কৃষি পণ্যের দাম সহনীয় মাত্রায় রাখতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, কৃষকরা যেন এই সরকারের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে ফসল উৎপাদন করবেন, এজন্য তাদের প্রতি আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তামসিদ ইরাম খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মনু।

আরও পড়ুন: মাদারীপুরে তাইজুল হত্যা: অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, সঠিকভাবে ফসল উৎপাদনের লক্ষ্যে এই কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ১০ কেজি করে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অফ পটাশ) সার পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির কেলেঙ্কারিতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রধান সহকারীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


দুর্নীতির কেলেঙ্কারিতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রধান সহকারীর পদত্যাগ

দুর্নীতির কেলেঙ্কারির কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইরের প্রধান সহকারী শনিবার পদত্যাগের ঘোষণা দেন।

কর কর্তৃপক্ষের নিকট পাঁচ লাখ ডলারের সঞ্চয়ের বিষয়টি গোপন করার কথা তিনি স্বীকার করার মাত্র দুই সপ্তাহ পর এই সিদ্ধান্তটি গ্রহণ করেন।

মানুয়েল আদোর্নি, যে বয়স ৪৬ বছর, তিনি বিলাসবহুল জীবনযাপন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি পরিবারের ব্যয়বহুল অবকাশযাপন ও সরকারি আয়ের তুলনায় অনেক বেশি মূল্যের সম্পত্তি ক্রয়ের সাথে যুক্ত।

বার্তা সংস্থা এএফপি, বুয়েনোস আইরেস থেকে এই খবর প্রদান করেছে।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরুর পর থেকেই মিলেইরের শীর্ষ সহকারীর ওপর তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতির পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

চলতি মাসের শুরুতে এলএন প্লাস চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদোর্নি বলেন, আর্জেন্টিনায় দীর্ঘকাল ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি কারণে তিনি এবং তার স্ত্রী বছর বছর ধরে সকল আর্জেন্টাইনদের মতোই অর্থ সঞ্চয় করতে বাধ্য হয়েছেন।

দীর্ঘ সময় ধরে লাগামহীন মূল্যস্ফীতির ফলে আর্জেন্টাইনরা স্থানীয় মুদ্রা পেসোর পরিবর্তে ডলার কিনে নগদ অর্থ হিসাবে নিজেদের বাড়িতে সংরক্ষণ করতেন।

প্রেসিডেন্ট মিলেই তার রাজনৈতিক মিত্রের প্রতি অবিচল সমর্থন দিয়ে যাচ্ছেন। আদোর্নির পদত্যাগের পর প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও তার বোন কারিনা মিলেই তার কাজের জন্য ধন্যবাদ জানান।

এর পূর্ববর্তী সপ্তাহেই আদোর্নি প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক মুখপাত্রের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)’র পরবর্তী পরিচালক হিসেবে ল্যান্স শ্রয়ারকে মনোনয়ন দিয়েছেন, যিনি ওকলাহোমার সাবেক পুলিশ কর্মকর্তা।

শনিবার তিনি এ মনোনয়ের ঘোষণা দেন।

ট্রাম্প বলেছেন, ল্যান্স শ্রয়ার একজন সাবেক স্টেট ট্রুপার এবং যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর সদস্য। তিনি ‘সবচেয়ে ভয়ংকর অপরাধীদের গ্রেফতারে’ কয়েক দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি প্রকাশ করেছে।

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন। ২০২৫ সালের মার্চ মাসে লায়ন্স এ দায়িত্ব গ্রহণ করেন। তবে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করার কয়েক সপ্তাহ পরে, গত মে মাসে তিনি পদ ছাড়েন।

কয়েক মাস আগে, যখন ট্রাম্পের গণনির্বাসন অভিযান সবচেয়ে দৃশ্যমান ও বিতর্কিত অবস্থায় ছিল, তখন লায়ন্স, নোয়েম এবং কাস্টমস অ্যান্ড বর্ডার কন্ট্রোলের সাবেক প্রধান গ্রেগরি বোভিনো ছিলেন এর প্রধান মুখ।

নোয়েমের উত্তরসূরি মার্কওয়েন মুলিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে বলেছেন, আইসিই’র প্রস্তাবিত নতুন প্রধান ইতোমধ্যেই এ অভিযান পরিচালনায় কাজ করছেন।

তিনি এ ব্যাপারে বলেন, ‘ল্যান্স সরাসরি মাঠপর্যায়ের দায়িত্ব থেকে আসছেন। সেখানে তিনি বৃহৎ পরিসরের অভিযান পরিচালনা করেছেন এবং ওকলাহোমা থেকে অবৈধ অভিবাসীদের সরিয়ে দিতে অঙ্গরাজ্য ও ফেডারেল অংশীদারদের সঙ্গে মিলিতভাবে কাজ করেছেন।’

ফেডারেল সংস্থার প্রধান হিসেবে মনোনীত ব্যক্তিদের সাধারণত সিনেটের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়। তবে ২০১৭ সালের পর থেকে আইসই’র কোনো পরিচালক সিনেটের অনুমোদন পাননি। এরপর থেকে সংস্থাটির প্রধানরা ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেই দায়িত্ব পালন করে আসছেন।

মুলিন এক্স-এ লিখেছেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে সিনেটের অনুমোদন পাওয়া আইসিই পরিচালক নেই ১১ বছর ধরে। সুতরাং, সিনেটের উচিত দ্রুত ল্যান্স শ্রয়ারকে অনুমোদন দেওয়া।’

অনেক মার্কিন নাগরিক ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানকে অতিরিক্ত কঠোর বলে মনে করেন। বিশেষ করে উত্তরাঞ্চলীয় শহর মিনিয়াপোলিসে অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেট্টি নিহত হওয়ার পর এ বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।

অভিবাসীদের বহিষ্কার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জেলার সদর হাসপাতালে শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ৯ টা ৩০ মিনিটে ঝালকাঠি সদর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. আক্কাস সিকদার এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টি. এম. মেহেদী হাসান সানি। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে যে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলায় মোট ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবার কথা রয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান যে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং সুস্থ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ উদ্দেশ্যে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন ‘এ-ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন ‘এ-ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

টাঙ্গাইল অঞ্চলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রশাসক বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এসময় বিপুলসংখ্যক অভিভাবক তাদের শিশুদের নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন এবং নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান প্রমুখ।

জেলা সিভিল সার্জন বাসস’কে জানান, আজ জেলায় ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৮ হাজার ৫৩২ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%