ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না বাপ্পারাজ


শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। এই সিদ্ধান্ত তিনি ব্যক্তিগত কারণে নিয়েছেন বলে জানা গেছে।

চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলে আসছিল যে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে বাপ্পারাজ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনার ইতি টেনে, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবার মতো পরিস্থিতিতে নেই বলে মনে করছেন বাপ্পারাজ। এর ফলে তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন।

আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’

এই বিষয়ে বাপ্পারাজ সময় সংবাদকে বলেছেন, “শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সব সময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।”

এদিকে, বাপ্পারাজের নির্বাচনে সরে দাঁড়ানোর খবর চালচিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু করেছে। সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্যানেল ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদ সদস্যদের প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্পিকার আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের আস্থা পূরণে সংসদ সদস্যরা জনপ্রতিনিধিত্ব করেন।

তিনি বলেন, কার্যপ্রণালি বিধি শুধু প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক।

স্পিকার বলেন, সংসদের গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিমূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা। সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না; গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে পরিচালিত হয়।

অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা কর্মভার গ্রহণ করেছেন। সংসদের কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে। এ দায়িত্ব পালনে তারা জনগণের প্রতি দায়বদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের সমর্থন ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ লঙ্ঘনের অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


নরওয়ের সমর্থন ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ লঙ্ঘনের অভিযোগে

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) আনুষ্ঠানিকভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের অভিযোগকে সমর্থন করেছে বলে জানিয়েছেন এনএফএফ সভাপতি লিস ক্লাভেনেস।

মঙ্গলবার (২ জুন) নরওয়ে জাতীয় দল বিশ্বকাপে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ক্লাভেনেস জানান, এনএফএফের সমর্থনপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, এই পদক্ষেপের ফলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অভ্যন্তরে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এর আগে ক্লাভেনেস ফিফাকে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে 'ফিফা পিস প্রাইজ' পুরস্কার বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা প্রথমবারের মতো এই পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেওয়ার পর সংস্থাটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার ফিফার নৈতিকতা কমিটির কাছে যে অভিযোগ দায়ের করেছে, তাতে ইনফান্তিনোর ট্রাম্পকে 'শান্তি পুরস্কার' প্রদান করার বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছে। এই পুরস্কার প্রদান এবং সংশ্লিস্ট কর্মকাণ্ডের মাধ্যমে ফিফা সভাপতি রাজনৈতিক নিরপেক্ষতা সংক্রান্ত সংস্থার বিধি লঙ্ঘন করেছেন কি না, এনএফএফ কমিটি তা তদন্ত করে দেখার জন্য কমিটিকে অনুরোধ করেছে।

ক্লাভেনেস সাংবাদিকদের বলেন, 'আমরা চিঠি পাঠিয়েছি এবং এটি কিছু রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কিন্তু কাজটি সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে আরও এগোব, বৈঠকের অনুরোধ করব এবং সমর্থন বাড়ানোর চেষ্টা করব।'

তিনি আরও জানান, গত সপ্তাহান্তে বুদাপেস্টে অনুষ্ঠিত এক বৈঠকে ফিফা কর্মকর্তারা এনএফএফের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ওই বৈঠকটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময় অনুষ্ঠিত হয়।

ক্লাভেনেস বলেন, 'একটি সদস্য ফেডারেশন থেকে এমন চিঠি এলে সেটিকে যে সমস্যাজনক হিসেবে দেখা হচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বৈঠকটি ভালো ছিল এবং কেন এটি বিতর্কিত বলে বিবেচিত হচ্ছে, আবার কেন নরওয়ের জন্য ফেয়ারস্কয়ারকে সমর্থন করা গুরুত্বপূর্ণ, এসব বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।'

এনএফএফ অন্য সদস্য ফেডারেশনগুলোর ওপর চাপ সৃষ্টি না করে এককভাবেই চিঠিটি জমা দিয়েছে। ক্লাভেনেস বলেন, 'আমরা অন্যান্য ফেডারেশনের সমর্থন পেয়েছি, তবে এই চিঠিটি আমরা একাই পাঠাচ্ছি।'

এদিকে, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে আল জাজিরা, তবে এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের সাক্ষী মসজিদ কিবলাতাইন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


ইতিহাসের সাক্ষী মসজিদ কিবলাতাইন

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত নবী ও রসুলের কেবলা ছিল বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসা। ইসলামের সূচনালগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় ১৬ মাস পরও বায়তুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করা হচ্ছিল।

মুসলমানদের কেবলা বায়তুল মোকাদ্দাসের দিকে হওয়ার ফলে ইহুদিরা অপপ্রচার করতে থাকে যে, আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন, তাই ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদের অনুসরণ করা।

এসব কারণে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হৃদয়ের সুপ্ত বাসনা ছিল, যদি কাবা মুসলমানদের কেবলা হতো। মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা ও পরিচয় প্রতিষ্ঠার জন্য রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেন। নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন, ওহির মাধ্যমে অনুমোদনের প্রত্যাশা নিয়ে।

হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে বা মতান্তরে রজব মাসের মাঝে, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবি নিয়ে বিশর ইবনে বারা (রা.)-এর দাওয়াতে যোগ দিতে বনু সালামায় পৌঁছান এবং জোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেন। দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল (আ.) ওহি সরবরাহ করতে অবতীর্ণ হন।

মহান আল্লাহ তখন বলেন,

আমি লক্ষ্য করি তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ। সুতরাং তোমাকে এমন এক কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করবে। তাই তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। তোমরা যেখানে থাক না কেন, কাবার দিকে মুখ ফেরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা ভালভাবে জানে যে এটি তাদের প্রতিপালক-প্রেরিত সত্য। তারা যা করে তা আল্লাহর অজানা নয়। (সুরা বাকারা, আয়াত: ১৪৪)

নামাজ আদায়ের সময় কেবলা বদলের আদেশ আসলে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ ফিরে নামাজ সম্পন্ন করেন। প্রথমে কিবলা ছিল মসজিদে আকসা, এবং সবাই সেদিকে ফিরে নামাজ আদায় করতেন। পরবর্তীতে কাবা শরিফকে কিবলা হিসেবে নির্ধারণ করার পর এই মসজিদটিকে দুই কেবলার মসজিদ বলা হয়।

মদিনা শহরের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত কিবলাতাইন মসজিদ, আরবি কিবলা শব্দের দ্বিবচন ‘কিবলাতাইন’ বা দুই কিবলা। বনু সালামা অঞ্চলে অবস্থিত হওয়ায় এই মসজিদের প্রথম নাম ছিল ‘মসজিদে বনু সালামা’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের

পারস্য উপসাগর ঘিরে উত্তেজনা নতুন করে বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, আইআরজিসি বুধবার যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, একটি বিমানঘাঁটি এবং একটি আঞ্চলিক দেশের সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায়। এই হামলা ছিল পরিকল্পিত পাল্টা জবাব—এমনটাই দাবি করেছে তারা।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণে ইরানের একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্র হামলা চালায়। সেই ঘটনার পরপরই প্রতিশোধ হিসেবে এ আক্রমণ পরিচালনা করা হয়।

এ ছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা ‘পানায়া’ নামের একটি জাহাজেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে। ইরান বলছে যে, হরমুজ প্রণালির কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার জবাব হিসেবেই এই জাহাজকে লক্ষ্য করা হয়েছে।

ইরানি গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি কঠোর ভাষায় সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নষ্ট করার যেকোনো প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের তেল ও তরল গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবহন হয়। দীর্ঘদিন ধরে প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

তবে ইরানের হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%