ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নভেম্বরে শাবিপ্রবির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, আসছেন কাজী নজরুলের নাতনি


নভেম্বরে শাবিপ্রবির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, আসছেন কাজী নজরুলের নাতনি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামী ২৭ ও ২৮ নভেম্বর প্রথম আন্তর্জাতিক ভাষা ও সাহিত্য সম্মেলন (আইসিবিএলএল-২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’ এই প্রতিপাদ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের ভাষা ও সাহিত্য গবেষক, শিক্ষক এবং বিশিষ্ট সাহিত্যিকরা অংশ নেবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি সম্মেলনের ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর উৎপাদনের জন্য তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বললেন, ‘‘আগামী ২৭ ও ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট অঞ্চলের লোকসাহিত্য ও সংস্কৃতির সঙ্গে কাজী নজরুল ইসলাম এবং মুসলিম সাহিত্য সমাজের মুক্তচিন্তা ও দ্রোহের ঐতিহ্যের সংযোগ, সমন্বয় ও বিকাশকে সামনে রেখেই এ আয়োজন করা হচ্ছে। সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত গবেষণা প্রবন্ধগুলো পরবর্তী সময়ে বাংলা বিভাগের জার্নাল অথবা গ্রন্থ আকারে প্রকাশ করা হবে।’’

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। ভার্চুয়াল বক্তা হিসেবে যুক্ত থাকবেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী। মূল प्रবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেলা দাস। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন প্রখ্যাত সংগীতশিল্পী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।

সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, লেখক ও চিন্তাবিদদের কাছ থেকে গবেষণা প্রবন্ধ আহ্বান করা হয়েছে। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি; তুলনামূলক ও উত্তর-উপনিবেশিক সাহিত্য; প্রগতি ও নারীমুক্তি; ধর্ম, দর্শন ও বিজ্ঞান; সমাজ, রাষ্ট্র, অর্থনীতি; প্রকৃতি ও পরিবেশের বিষয়ে বাংলা অথবা ইংরেজি ভাষায় গবেষণা প্রবন্ধ জমা দেওয়া যাবে।

রেজিস্ট্রেশনের বিষয়ে অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম জানান, গবেষণা প্রবন্ধের সারাংশ জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১ অক্টোবর ২০২৬। সারসংক্ষেপ ৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে হতে হবে এবং ৮ থেকে ১০টি মূলশব্দ সংযুক্ত করতে হবে। পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধের শব্দসংখ্যা ৩ হাজার ৫০০ থেকে ৬ হাজারের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, নেতানিয়াহুর কপাল পুড়তে পারে

নিবন্ধন ফি হিসেবে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী (গবেষণাপত্র উপস্থাপনকারী বা অংশগ্রহণকারী) ১ হাজার ৫০০ টাকা এবং শাবিপ্রবির বাংলা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫০ মার্কিন ডলার, জাতীয় শিক্ষক ও গবেষকদের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং আন্তর্জাতিক শিক্ষক ও গবেষকদের জন্য ৭৫ মার্কিন ডলার ফি নির্ধারণ করা হয়েছে।

অধ্যাপক রিজাউল ইসলাম বলেন, আগ্রহীরা কনফারেন্সের ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ

দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ জনের আমৃত্যু কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ জনের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুর জন্মদিন উদযাপনের পর বাসায় ফেরার পথে দুই তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আদায় করা অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে পৌঁছানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- রাহুল (২৩), ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)। রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম (জর্জ) জানান, দণ্ডপ্রাপ্তদের একজন রাহুল পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার পর সেখানে উপস্থিত পাঁচ আসামিকে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণী ও তাদের কয়েকজন বন্ধু এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে বের হন। রাত পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্টে খাবার শেষে তারা শুভাঢ্যা এলাকায় বাসায় ফেরার জন্য অটোরিকশার অপেক্ষায় ছিলেন।

এসময় অভিযুক্তরা একটি অটোমিশুক নিয়ে এসে তাদের পথরোধ করে। দুই তরুণীর বন্ধুদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর তরুণীদের রতনের খামার এলাকার একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

অভিযোগে বলা হয়, ঘটনাকালীন আসামিরা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীদের মোবাইল ফোনও নিয়ে যায়। পরে দুই তরুণীর বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার চার দিন পর, ২৯ জুন, এক ভুক্তভোগীর বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলাকালে র‌্যাব মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে এক ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়, এবং তদন্তে ওই ফোনে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও পাওয়া যায়, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হয়।

তদন্ত শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরজিৎ কুমার ঘোষ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালীন ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং উভয় পক্ষের যুক্তিতর্কের পরে আদালত ছয় আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১,৪৬৮ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১,৪৬৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী যাত্রীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১ হাজার ৪৬৮টি মামলা করেছে। এ সময় ৬১৮টি যানবাহনকে ডাম্পিং করা হয়েছে এবং ৩২০টি যানবাহনকে রেকার করা হয়েছে।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছিল।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক–রমনা বিভাগে ১০১টি, ট্রাফিক–লালবাগ বিভাগে ১০৫টি, ট্রাফিক–মতিঝিল বিভাগে ২৩০টি, ট্রাফিক–ওয়ারী বিভাগে ১২৭টি, ট্রাফিক–তেজগাঁও বিভাগে ২৩৬টি, ট্রাফিক–মিরপুর বিভাগে ২৯৬টি, ট্রাফিক–উত্তরা বিভাগে ২৩০টি এবং ট্রাফিক–গুলশান বিভাগে ১৪৩টি মামলা করা হয়েছে।

মামলাগুলির মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ইচ্ছা পোষণকারী বাংলাদেশিদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস একটি নতুন সতর্কবার্তা প্রকাশ করেছে। এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি অবস্থার খরচসহ প্রয়োজনীয় পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশিত এই বার্তায় বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় নিশ্চিত করুন যে, ভ্রমণের সময় যদি কোনো ধরনের বিঘ্ন ঘটে অথবা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচ আপনার দ্বারা বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আপনার রয়েছে।

এছাড়াও, এতে আরও বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ দিয়ে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা 'স্থায়ী পরিণতির' কারণ হতে পারে। এই কারণে ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজ করার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনব্যাপী আয়োজিত শাখা ছাত্রশিবিরের 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক প্রদর্শনীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া নেতৃবৃন্দের ছবি অপসারণের দাবিতে আপত্তি জানিয়ে ছাত্রদল বাধা দেয়। এই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। এ সময় বেরোবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির-সমর্থিত প্যানেলের ব্রাকসুর জিএস পদপ্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার ও মুরসালিন আহত হন। এছাড়া ছাত্রদল নেতা আশিকসহ উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে বেরোবি ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমরা একটি কর্মসূচির আয়োজন করেছি। ছাত্রদল একটি ব্যানার নিয়ে আপত্তি তোলে। তারা প্রশাসনকে না জানিয়ে কর্মসূচি পণ্ড করতে আসে এবং আমাদের ওপর হামলা চালায়। আমরা সবকিছু সমাধানের চেষ্টা করছি। তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় ছাত্রদলকে নিতে হবে।

বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন ইসলাম বলেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি-সংবলিত একটি ব্যানার টাঙানো হয়। ছাত্রদলের নেতাকর্মীরা সেই ব্যানার সরানোর দাবি জানালে শিবিরের পক্ষ থেকে তাদের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে বেরোবি প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে একটি ব্যানার নিয়ে ছাত্রদল আপত্তি তোলে। এ ঘটনাকে কেন্দ্র করেই মূলত বাকবিতণ্ডা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উসকানিতে এ ধরনের ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছি। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আজকের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে যারা আহত হয়েছেন, তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। এ ধরনের কোনো অশুভ শক্তি ক্যাম্পাসে প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করব এবং তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%