ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন কারাবন্দিরাও


টাঙ্গাইলে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন কারাবন্দিরাও

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা এখন তুঙ্গে। এই বিশ্বজনীন উৎসবের আনন্দ থেকে যেন কারাবন্দিরা বঞ্চিত না হন, সে লক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারে বড় পর্দায় খেলা দেখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশন স্থাপন করা হয়েছে।

বুধবার (১০ জুন) টাঙ্গাইল জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়েছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের আমেজ যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক কারাবন্দিদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক শরীফা হক নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দিরা তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার অনুরোধ জানান। বন্দীদের সেই প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশন স্থাপনের নির্দেশ দেন।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক জানান, একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দিদেরও বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘কারাবন্দিরা যখন অনুরোধ করলেন, তখন আমার মনে হয়েছে তাদেরও এই বিনোদনের সুযোগ পাওয়া উচিত। সেই মানবিক ভাবনা থেকেই ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপনের মাধ্যমে তাদের জন্য খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।’

কারাগারের ভেতরে সরাসরি খেলা দেখার সুযোগ পাওয়ায় কারাবন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও ফুটবলের এই বিশ্ব আসর উপভোগ করতে পেরে তারা আনন্দিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ধামইরহাট মাদক সেবনের আস্তানায় পুলিশের হানা, গ্রেফতার পাঁচ, মাদক সেবনের উপকরণ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


নওগাঁর ধামইরহাট মাদক সেবনের আস্তানায় পুলিশের হানা, গ্রেফতার পাঁচ, মাদক সেবনের উপকরণ জব্দ

পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০/০৬/২০২৬ তারিখ : বিকাল ১৭.৫০ ঘটিকার দিকে ধামইরহাট থানাধীন ৪নং উমার ইউপির বাখরপুর গ্রামস্থ ধৃত আসামি মোঃ মনছুর আলী এর বসতবাড়ির রান্না ঘরের ভিতর অভিযান পরিচালনা করিয়া ০৫ পাঁচ জন মাদক সেবী ১| মোঃ জয়নাল হোসেন(৪৬), পিতা-মোঃ ইসমাঈল হোসেন,মাতা- মোসাঃ জরিনা বেগম, সাং-দৌলতপুর, ২| মোঃ মাহবুব আলম @ লেবু (৩৫), পিতা- মোঃ ময়েন উদ্দিন, মাতা-মোসাঃ মাহমুদা খাতুন, সাং-মালাহার,৩| মোঃ হাছেন আলী(২৭),পিতা-মৃত বাবুল হোসেন,মাতা-সোছাঃ ফেরেজা বিবি,৪| মোঃ মনছুর আলম(২৮),পিতা-মৃত মুকুল হোসেন,মাতা-মোসাঃ মঞ্জুয়ারা,৫| মার্সেল সরেন(৩৫),পিতা-জসেব সরেন,মাতা-স্বর্গীয় বুদিন হাসদা, সর্ব সাং-বাখরপুর, থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁগনকে গ্রেফতার করা হয়।

আইনগত ব্যবস্থাঃ প্রক্রিয়াধীন|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


এক থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সসালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব।

তিনি বুধবার (১০ জুন) রাতে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সবাই একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব। কিন্তু ঐক্যবদ্ধ না থাকলে তলোয়ার দিয়েও ফুলের পাপড়ি কাটা যাবে না।’

তিনি সংসদে আলোচনা প্রসঙ্গে বলেন, ‘সংসদে একে অপরকে সম্মানের সঙ্গে গ্রহণ করা হচ্ছে। কিন্তু বাইরে রাজপথে গেলে তারা কেমন যেন সবকিছু ভুলে এলোমেলো হয়ে যান।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদৃষ্টি দেশকে রেমিট্যান্সে সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘শ্রমবাজারের জন্য টাস্কফোর্স গঠন করার বিপরীতে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করে দ্রুত সমস্যা সমাধান করা যায়। পাশাপাশি আলোচনার পরিপ্রেক্ষিতে টাস্কফোর্সও গঠন করা সম্ভব। মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রবাসীর মরদেহ দ্রুত সময়ে দেশে ফেরত আনতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, ‘দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসব সম্পর্কে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় দুই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় দুই বাংলাদেশি

বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান অর্জন করেছেন। তারা গত মাসে দুই ম্যাচের Test সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পেছনে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

আইসিসি এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম।

সিরিজে মুশফিকুর রহিম ৬০-এর অধিক গড় অর্জন করে ২৫৩ রান করেছিলেন। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭১ রান করেছিলেন এবং সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৭ রান করেন। তার এই অসাধারণ পারফরম্যান্স তাকে সিরিজসেরার পুরস্কারও এনে দেয়।

অন্যদিকে, তাইজুল ইসলাম ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি স্পিনারটি ২ ম্যাচে মাত্র ১৯.৬১ গড়ের সাথে ১৩ উইকেট নিয়েছিলেন। সিলেটে দ্বিতীয় ইনিংসে ১২০ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি সিরিজে ব্যাটিংয়ে ৫৮ রানও করেন তিনি।

আইসিসি প্রতি মাসে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ৩ জনকে অন্তর্ভুক্ত করে। মে মাসের মনোনয়নে তৃতীয় ব্যক্তি হিসেবে যোগ দিয়েছেন নেপালের দিপেন্দ্র সিং আইরে। তিনি ওয়ার্ল্ড কাপ লিগ ২ মিশনে ৬ ওয়ানডেতে একশর বেশি স্ট্রাইকরেটে ২৪৯ রান করেন এবং ৮টি উইকেটও শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই হ্রদে পানি সংকট, বন্ধ ৩ ইউনিট; বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৬০ মেগাওয়াটে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


কাপ্তাই হ্রদে পানি সংকট, বন্ধ ৩ ইউনিট; বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৬০ মেগাওয়াটে

টানা খরার কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সংকটে পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। পানি কমে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট চালু রয়েছে, যা থেকে উৎপাদিত হচ্ছে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত বৃষ্টিপাত না হলে হ্রদের পানির স্তর আরও কমে যাবে এবং উৎপাদন ব্যাহত হতে পারে, তার সাথে সঙ্গেই আরও একটি ইউনিট বন্ধ করার প্রয়োজন হতে পারে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, রুল কার্ভ অনুযায়ী এ সময়ে কাপ্তাই হ্রদের পানির স্তর থাকার কথা ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু বর্তমানে তা নেমে এসেছে ৭৩ দশমিক ৯১ ফুটে। অর্থাৎ স্বাভাবিক অবস্থার তুলনায় পানির স্তর ৪ দশমিক ৪৩ ফুট কম রয়েছে।

বুধবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটির দুটি ইউনিট চালু ছিল। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, বর্তমানে দুটি ইউনিট চালু রেখে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যদি বৃষ্টিপাত না হয়, তাহলে হ্রদের পানির স্তর আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে উৎপাদন আরও সীমিত হয়ে যেতে পারে।

স্থানীয়দের মধ্যে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ অনুভব করা হচ্ছে। তাদের আশঙ্কা, দীর্ঘকাল পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি নেমে যেতে পারে, যার প্রভাব বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে এলাকার পরিবেশ ও অর্থনীতিতেও পড়বে।

উল্লেখ্য, ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর বাঁধ নির্মাণের মাধ্যমে রাঙামাটির কাপ্তাই উপজেলায় দেশের বৃহত্তম ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা প্রায় ২৩০ মেগাওয়াট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%