০৪:০৪ পি.এম
দক্ষিণী সিনেমার পাশাপাশি বর্তমানে বলিউডেও সমানভাবে দাপট দেখাচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি বড় বাজেটের সিনেমা, নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভারতের অন্যতম ব্যস্ত তারকা হয়ে উঠেছেন।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘পুষ্পা’র প্রথম কিস্তির তুলনায় বর্তমান সময়ে তার পারিশ্রমিক প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘পুষ্পা’র প্রথম কিস্তির সময় রাশমিকার পারিশ্রমিক ছিল মাত্র ২ কোটি রুপি। ছবিটির অভাবনীয় সাফল্যের কারণে তিনি প্রতি সিনেমার জন্য ৩ কোটি রুপি করে নিতে শুরু করেন। বর্তমানে তার পারিশ্রমিক প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান
প্রতিবেদন অনুযায়ী, এখন রাশমিকার পারিশ্রমিক ১৫ কোটি রুপিতে গিয়ে দাঁড়িয়েছে। যদিও অভিনেত্রীর তরফ থেকে এই পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই।
শোনা যাচ্ছে, আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় প্রধান চরিত্রের অভিনেতা শাহিদ কাপুরের পর রাশমিকাই দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। এছাড়া, বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ এবং ধানুশের সঙ্গে ‘কুবেরা’ সিনেমাতেও তিনি বড় অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন।
একের পর এক সফল প্রকল্পের কারণে রাশমিকা নিজেকে ভারতের অন্যতম শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছেন। তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এবং উত্তর ভারতীয় দর্শকদের কাছেও দারুণ গ্রহণযোগ্যতা লাভ করেছেন।
আরও পড়ুন: জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন