ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ার হামলায় ইউক্রেনে প্রাণহানি বেড়ে ১৬ জন


রাশিয়ার হামলায় ইউক্রেনে প্রাণহানি বেড়ে ১৬ জন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৬ জনে। এর আগে ১০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনিপ্রো শহরে একটি আবাসিক ভবনে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া এক নারী এবং আট বছর বয়সী এক শিশুসহ মোট ১১ জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভেও রুশ হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশের বিভিন্ন স্থানে বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা বহু মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক কমিউনিটি ডিনার অনুষ্ঠিত

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই হামলা ছিল ইউক্রেনের আগের কিছু আক্রমণের জবাব হিসেবে। তাদের দাবি, হামলার সব লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত করা হয়েছে। পূর্ব ইউক্রেনের তাদের নিয়ন্ত্রিত এলাকায় একটি ছাত্রাবাসে ইউক্রেনের হামলায় বহু মানুষ নিহত হওয়ার অভিযোগ তুলেছিল রাশিয়া। পরে মস্কো ‘পরিকল্পিত ও ধারাবাহিক হামলা’ চালানোর হুঁশিয়ারি দেয়। তবে ইউক্রেন জানিয়েছে, তারা কোনো ছাত্রাবাস নয়, বরং একটি রুশ সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

সোমবার রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া বড় ধরনের হামলা চালাতে পারে। তিনি দেশবাসীকে বিমান হামলার সতর্কবার্তার প্রতি বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাতে রাশিয়া ৬৫৬টি ড্রোন এবং ৭৩টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছিল ব্যালিস্টিক, ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তিনি জানান, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইউক্রেনের জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ সীমিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের সাথে সংঘাতের কারণে এই সংকট বেড়েছে। এ ছাড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে সরাসরি অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্র থেকে এসব অস্ত্র কিনে পরে ইউক্রেনে পাঠাচ্ছে।

জেলেনস্কি বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। সেখানে বহু আবাসিক ভবন এবং অন্যান্য বেসামরিক স্থাপনা আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ডনিপ্রো শহরের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা আট বছর বয়সী এক ছেলে ও এক নারীর মরদেহ খুঁজে পেয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলায় এক শিশুও নিহত হয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, হামলায় ভবনটির একটি অংশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন: রয়েছে সব আয়োজন, তবুও অচল ঝিনাইদহের ৪ মা ও শিশু কল্যাণ কেন্দ্র

কিয়েভ ও ডনিপ্রোতে হামলায় মোট ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রাশিয়ার হামলায় একটি শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সেখানে জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় একটি শিল্প স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হামলা লক্ষ্যবস্তু ছিল। রাজধানী কিয়েভের মধ্যে মঙ্গলবার সকালে শহরের কেন্দ্র থেকে ঘন ধোঁয়া উঠে আসতে দেখা যায়।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সতর্ক করে জানান, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে, মেয়র ভিতালি ক্লিচকো বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। ভোরের দিকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ড্রোনের গুঞ্জনের মধ্যেই শহরের বিভিন্ন স্থানে হামলা আঘাত হানে। ক্লিচকো জানান, হামলায় একটি পেট্রল পাম্পের কাছে, একটি নির্মাণস্থলে এবং কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ও দুটি বাড়িতে আগুন লাগে। শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয়।

মে মাসে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে রাশিয়া কিয়েভে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একটি আবাসিক ভবনে হামলায় তিন শিশুসহ ২৪ জন নিহত হয়। এর কয়েক দিন পর ইউক্রেন মস্কো অঞ্চলে পাল্টা হামলা চালায়। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।

আরও পড়ুন: এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দুর্যোগ, দ্রুত পদক্ষেপের আহ্বান জাতিসংঘের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের লাশে পচন: একা ঘরে কবে মারা গেছেন বলতে পারে না যুগ্ম সচিব-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তানরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


মায়ের লাশে পচন: একা ঘরে কবে মারা গেছেন বলতে পারে না যুগ্ম সচিব-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তানরা

ছেলেরা সমাজের উচ্চতর পর্যায়ের মানুষ। একজন যুগ্ম সচিব, অন্যজন বুয়েটের শিক্ষক, অন্য একজন কানাডাপ্রবাসী। মেয়ের জামাতাও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। তবে এই 'সফল' সন্তানদের জন্মদাত্রী মা নুরজাহান বেগম (৭৫) চরম অবহেলায় নিজের ঘরেই মারা পড়ে রয়েছেন। মৃত্যুর সাত-আট দিন পর, যখন তার ঘরের দরজা ভাঙা হয়েছে, তখন মরদেহে পচন ধরেছে।

রাজধানীর মিরপুর-১১ এলাকার ৬ নম্বর সেকশনের সি ব্লকে নিজের বাড়ির একটি ফ্ল্যাট থেকে রোববার (১ জুন) রাতে এই বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো সময়, পুরো ফ্ল্যাটে লাশের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির সংবাদমাধ্যমকে জানান, বৃদ্ধা নুরজাহান বেগম মিরপুরের ওই ফ্ল্যাটে তার মেয়ের সাথেই বসবাস করতেন। কিন্তু ফ্ল্যাটের ভেতরে তাকে সম্পূর্ণ আলাদা, অগোছালো এবং আবর্জনায় ভরা এক অন্ধকার কক্ষে রাখা হয়েছিল।

ভয়াবহ ব্যাপার হলো, একই ফ্ল্যাটে বসবাস করেও গত এক সপ্তাহে মায়ের কোনো খোঁজ মেয়ে বা পরিবারের অন্য সদস্যরা নেননি। ওসির দেওয়া তথ্যমতে, কয়েকদিন ধরে বৃদ্ধার কোন সাড়াশব্দ না পেয়ে গত রোববার এক নার্সকে ডেকে আনা হয়। ওই নার্স কক্ষে ঢুকে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান এবং এরপরই পুলিশের কাছে খবর দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক সুরতহালে দেখা গেছে, দীর্ঘদিন ধরে কোন যত্ন বা পরিচর্যা না পেয়ে ঘরটি যেমন আস্তাকুঁড়ে পরিণত হয়েছিল, তেমনি বৃদ্ধার শরীরও কঙ্কালসার হয়ে গিয়েছিল। পরিবারের সদস্যরা মায়ের মৃত্যুর সময় বা কারণ নিয়ে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের উদ্দেশ্যে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনা সামনে আসার পর, স্থানীয় এক বাসিন্দা চরম অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “যুগ্ম সচিব আর বুয়েটের প্রফেসর হয়ে কী লাভ হলো, যদি নিজের মায়ের খবর রাখার মতো সময় বা যোগ্যতা না থাকে? এরা সমাজের বড় বড় জায়গায় লেকচার দেয়, অথচ নিজেদের মা ঘরের কোণায় পচে মরছে তা জানে না!”

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্টে যদি অবহেলা অথবা অন্য কোনও সন্দেহজনক আলামত মেলে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থগিত সদস্য পদেও আইসিসি টুর্নামেন্টে কানাডার অংশগ্রহণ নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


স্থগিত সদস্য পদেও আইসিসি টুর্নামেন্টে কানাডার অংশগ্রহণ নিশ্চিত

 

কানাডা ক্রিকেট বোর্ডের অর্থায়ন প্রশাসনিক জটিলতার কারণে গত মাসে আইসিসি স্থগিত করেছিল। এই অর্থায়ন ৬ মাসের জন্য স্থগিত করা হয়।

বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা এবার আরো বড় নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল, রবিবার, কানাডার সদস্য পদ স্থগিত করা হয়েছে।

প্রশাসনিক এবং সাংগঠনিক ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত এপ্রিলে কানাডার 'দ্য ফিফথ স্টেটের' অনুসন্ধানী ডকুমেনটারি অনুষ্ঠানে দেখা গিয়েছিল যে, আইসিসির নীতিমালা ভঙ্গের পাশাপাশি আর্থিক তদারকিতে গুরুতর অনিয়ম ঘটেছে কানাডার ক্রিকেটে।

পরে তদন্তের মাধ্যমে আইসিসি স্থগিতাদেশ দিয়েছিল।

এখন, যদিও সদস্য পদ স্থগিত করা হয়েছে, তবুও কানাডা আইসিসির বিভিন্ন ইভেন্টে অংশ নিতে পারবে। শর্তাধীনভাবে অর্থায়নও করা হবে তাদের। আইসিসির মতে, প্রশাসনিক ঘাটতি দূর করার মধ্যে দিয়ে কানাডাকে সদস্য পদ পুনর্বহালের শর্ত দেওয়া হবে।

আইসিসির নরমালাইজেশন কমিটি এই শর্তগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে গৃহবধূ হত্যার ঘটনায় তিন বছর পর স্বামী ও শাশুড়ি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


ফরিদপুরে গৃহবধূ হত্যার ঘটনায় তিন বছর পর স্বামী ও শাশুড়ি গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূকে হত্যার ঘটনায় জড়িত স্বামী ও শাশুড়িকে তিন বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (২ জুন) ভোরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরের ভাট্টাইধোবা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার র‌্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার জুয়েল মীরের সাথে একই উপজেলার রিক্তা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন ভাবে রিক্তা আক্তারকে স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা নির্যাতন চালিয়ে আসছিল।

এক পর্যায়ে গত ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি রিক্তা আক্তারকে অমানবিক নির্যাতন করে স্বামী জুয়েলসহ পরিবারের সদস্যরা। বেদম মারপিটের ফলে গুরুতর আহত হলে প্রতিবেশীরা রিক্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহত রিক্তা আক্তারের বোনের জামাই হাফেজ আকরাম মাতব্বর বাদী হয়ে স্বামী জুয়েল, শাশুড়ি রীবা বেগমসহ কয়েক জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন।

ঘটনার তিন বছর পর মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী সদরের ভাট্টাইধোবা এলাকা থেকে র‌্যাব জুয়েল মীর (২৮) ও তার মা রীবা বেগমকে (৪৭) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিআইডির দায়িত্ব পেলেন আলি আকবর খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


সিআইডির দায়িত্ব পেলেন আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব এখন ডিআইজি আলি আকবর খান এর প্রতি নিযুক্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) তার নিয়োগের বিষয়ে পুলিশ সদর দফতর থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

আলি আকবর খান, যিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যুক্ত হন, তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করার জন্য সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রেরণ করছে। তার নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক এবং সময়োপযোগী হয়ে উঠবে, এ প্রত্যাশা সকল সদস্যের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%