ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান রায়হান নিহত


কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান রায়হান নিহত

সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির একটি ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান। শনিবার (১৫ আগস্ট) দুপুরবেলা সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির বিভিন্ন মালামাল নিয়ে তিনি ডেলিভারি ভ্যানে করে নলতার দিকে যাচ্ছিলেন। পথের মাঝামাঝি কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রাকটির ধাক্কায় আবু রায়হান ভ্যান থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এবং মুহূর্তের মধ্যেই ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করে।

আরও পড়ুন: বান্দরবানে কুকুরের কামড়ে ১৭ জন হাসপাতালে ভর্তি

কালিগঞ্জ থানা পুলিশের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে তারা প্রয়োজনীয় প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ থানায় নিয়ে যায়। এছাড়া দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে, তবে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। কালিগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯০০ কিলোমিটার দূরে ইউক্রেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, পুড়ল রুশ বিমানঘাঁটি ও রকেট কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


৯০০ কিলোমিটার দূরে ইউক্রেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, পুড়ল রুশ বিমানঘাঁটি ও রকেট কেন্দ্র

রাশিয়ার একেবারে গভীরে একটি সামরিক বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ রকেট কেন্দ্রে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালানো হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে। স্পেসএক্সের ‘স্টারলিংক’-এর বিকল্প হিসেবে রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবস্থায় বাধা সৃষ্টি করতেই মূলত এই রকেট কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তার উল্লেখ করা মতে, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই স্থাপনায় ‘ফ্লেমিঙ্গো’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই যুদ্ধ বন্ধে মস্কোকে বাধ্য করার উদ্দেশ্যে রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুগুলোতে এখন হামলা চালাচ্ছে কিয়েভ।

সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার যুদ্ধ সক্ষমতা কমানো অত্যন্ত জরুরি। নির্দিষ্ট স্থাপনাগুলোতে ক্ষতিসাধনের মাধ্যমে তাদের শান্তির প্রয়োজনীয়তা বোঝাতে হবে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের বিমানঘাঁটি এবং সামারা অঞ্চলের ‘প্রোগ্রেস’ রকেট সেন্টারে সরাসরি আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এই হামলার ফলে দুই জায়গাতেই আগুন ধরে যায়। উল্লেখ্য যে, ইউক্রেনে হামলার কাজে ব্যবহৃত রুশ বিমানগুলো ওই ঘাঁটিতেই রাখা ছিল।

সামারার ওই কারখানায় মূলত ‘রাস্বেত’ ব্রডব্যান্ড নেটওয়ার্কের স্যাটেলাইট উৎক্ষেপণের রকেট তৈরি করা হয়। এটি স্টারলিংকের বিকল্প হিসেবে তৈরি করতে চেয়েছিল রাশিয়া।

এদিকে, নিঝনি নভগোরোদের কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত না করলেও, সামারার স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর সক্ষমতা অর্জন করেছে। তবে সেখানে কিছু ক্ষতির কথা স্বীকার করেছেন তারা।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া। শনিবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে দূরপাল্লার ড্রোন গুদামসহ বিভিন্ন সামরিক, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় শিশুর পানিতে ডুবে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


গাইবান্ধায় শিশুর পানিতে ডুবে মৃত্যু

গাইবান্ধা, ১৫ আগস্ট ২০২৬ : জেলার সদর উপজেলায় আজ একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমাইয়া আক্তার মারুফা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের সময় সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আক্তার মারুফা গাইবান্ধা পৌর শহরের থানাপাড়ার ছামিউল ইসলামের মেয়ে। সুমাইয়া ওই এলাকার কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী গ্রামে শিশুটি তার নানার বাড়িতে মা’র সাথে বেড়াতে গিয়েছিল। শনিবার দুপুর ১২টার দিকে, আরো কয়েজন সহ পুকুরে গোসল করতে নামে সুমাইয়া আক্তার মারুফা। একপর্যায়ে পানিতে ডুবে যাওয়ায় সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী ওই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খবরটি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার নিয়ে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: কৃষি সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


সার নিয়ে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: কৃষি সচিব

রাজশাহী, ১৫ আগস্ট, ২০২৬ : কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেলা এবং সার ব্যবস্থাপনায় যেকোনো ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান।

আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষি সচিব বলেন, ‘দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহী বিভাগেও বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার পাশাপাশি সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।’

সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কৃষক যাতে সময়মতো ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সেলিম খান আরও জানান, সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ রাজশাহীর মোহনপুর উপজেলায় মাঠপর্যায়ে পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

কৃষকদের সার প্রাপ্তির সমস্যা চিহ্নিত ও তা দ্রুত সমাধানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সার ডিলার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিপইয়ার্ডগুলো পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


শিপইয়ার্ডগুলো পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে, এই মন্তব্যটি করেছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি শনিবার বিকালে ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে সাম্প্রতিক দুর্ঘটনার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেছেন, ‘সীতাকুণ্ডে শিপইয়ার্ডে যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা অত্যন্ত মর্মাহত। এই শিল্পটা আসলে একটা ঝুঁকিপূর্ণ শিল্প। যারা এই শিল্প পরিচালনা করছেন, তাদের আরো দায়বদ্ধ ও দায়িত্বশীল আচরণ করতে হবে। তাহলে আমরা এটা থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি।’

গ্রিন শিপইয়ার্ডের বিষয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘সীতাকুণ্ডে বর্তমানে ছয়টি গ্রিন শিপইয়ার্ড আছে, যেগুলো হংকং কনভেনশনের অনুমোদন নিয়ে করা হয়েছে। আর বাকিগুলো পুরোনো পদ্ধতিতে চলছে। সবমিলিয়ে এখানে ২৫টি শিপ রিসাইক্লিং চলছে।’

শিপইয়ার্ড পরিচালনার পদ্ধতি পরিবর্তনের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা নতুন এসেছি। মাঝখানে তাদের সঙ্গে বসেছিলাম। আমরা আস্তে আস্তে চেষ্টা করব তাদের সঙ্গে আরো বসার। তাদের সময় দিচ্ছি। তাদের যে পদ্ধতি আছে, সেটি পরিবর্তন করতে হবে। আমরা চাই শিপইয়ার্ডগুলো পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালিত হোক। সেটার জন্য আমরা বসছি।’

সরকারের পরিবেশ সুরক্ষার উদ্যোগ তুলে ধরে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা ব্রিকফিল্ডের সঙ্গে বসেছি, বিকেএমইএ, বিজিগমইএ, বিটিএমইএ- সবার সঙ্গে বসছি। আমরা চেষ্টা করছি নদীদূষণ, পানিদূষণ, শব্দদূষণ, বায়ুদূষণ- প্রতিটি সেক্টর নিয়ে কাজ করার। প্রধানমন্ত্রী প্রত্যেকটি সেক্টর থেকে আপডেট নিচ্ছেন। তবে এগুলো ঠিক করতে একটু সময় লাগবে।’

এ সময় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীসহ বনবিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%