ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগামে বন্যার্তদের পাশে দাঁড়ালো জিয়াউর রহমান ফাউন্ডেশন


চট্টগামে বন্যার্তদের পাশে দাঁড়ালো জিয়াউর রহমান ফাউন্ডেশন

টানা ভারি বর্ষণ ও জলাবদ্ধতার ফলে ক্ষতিগ্রস্ত বন্যার্ত এবং পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শুক্রবার (১০ জুলাই) সংগঠনটি চট্টগ্রামের দুটি পৃথক স্থানে জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক ওষুধ বিতরণ করে।

এ দিন বিকেল সাড়ে ৩টায় হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড়স্থ খিল্লাপাড়া এলাকায় এবং বিকেল সাড়ে ৪টায় নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় পৃথকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিস্কুট, পাউডার দুধ, ওরাল স্যালাইনসহ অন্যান্য জরুরি সামগ্রী। এর সঙ্গে অসুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সহায়তার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র তাৎক্ষণিক ত্রাণ বিতরণ করা নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রমও ক্ৰমে অব্যাহত থাকবে।

প্রয়োজনে চট্টগ্রামের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায়ও একই ধরনের সহায়তা কার্যক্রম প্রসারিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে পৃথকস্থানে নারীসহ যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মো: রাসেল সরকার,স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


শাহজাদপুরে পৃথকস্থানে নারীসহ যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে, গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে একটি বসতবাড়ী থেকে শুক্রবার (১০ জুলাই) ভোরে উদ্ধার হয়েছে গৃহবধু মিম খাতুন (১৮) এর লাশ। সেইসাথে নিখোঁজের ২ দিন পর উদ্ধার হয় হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ।

নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেল এর স্ত্রী এবং উত্তরপাড়ার আব্দুল আলীমের কন্যা। অপরদিকে, সবুজ হোসেন রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের পুত্র। নিহত সবুজের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি, কিন্তু তার সন্ধান পাননি। শুক্রবার সকালে আমরা তার মৃত্যুর খবর পাই।

এদিকে, মিম খাতুনের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, তার মেয়েকে গলা টিপে হত্যা করেছে তার পরিবারের সদস্যরা। মিম খাতুনের গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, যা তাদের অভিযোগের সপক্ষেই সাক্ষ্য দেয়।

এই হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, মশিপুরের গৃহবধু মিম খাতুনের গলায় একাধিক দাগ দেখা গেছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তার স্বামী রাসেলকে আটক করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার (১০ জুলাই) সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তা উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় পরবর্তীতে সনাক্ত করা হয় এবং উদ্ধারের সময় দেখা গেছে তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, দুইটি মরদেহই ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হারের পর বাংলাদেশ এবার নতুন এক ধাক্কা খেল। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি। হারারো স্পোর্টস ক্লাবের মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় বাংলাদেশের ১০ শতাংশ ম্যাচ ফির জরিমানা করা হবে। দলের লক্ষ্যমাত্রার তুলনায় তাদের ব্যাকফুটে দুই ওভার ছিল। আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট ম্যাচ শেষে এই শাস্তির কথা ঘোষণা করেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোন দল নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ৫ শতাংশ ম্যাচ ফির জরিমানা দেয়া হয়। সেই হিসেবে দুই ওভার পেছানোর জন্য বাংলাদেশ দলের মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করেছেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেয়ার ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এর আগে মাঠের লড়াইয়ে হতাশাজনক পারফরম্যান্সও উপহার দিয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী এই দ্বিতীয় ওয়ানডেতে তারা ১৩ রানে হারার মাধ্যমে সিরিজ খুইয়েছে। প্রথম ম্যাচেও জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে আটকে রেখে ২৫ রানের পরাজয় বরণ করতে হয়েছিল তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না: তেহরান

ইরানের কোনো অবকাঠামোতে হামলা ঘটলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না। এবং তার জন্য কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। এটি আল-জাজিরার রিপোর্টে জানা গেছে।

সাম্প্রতিক বিভিন্ন হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে শুক্রবার এ হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর। তিনি মন্তব্য করেন যে, ইরানের স্থাপনা লক্ষ্য করে যদি কোনো ধরনের হামলা হয়, তাহলে তার জবাব কঠোরভাবে প্রদান করা হবে। ইসরায়েলকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, সামরিক এবং রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলেও পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত আছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের পথ খোলা রাখতে কাতার মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার উন্নয়নই দেশের টেকসই অগ্রগতির ভিত্তি: আমানউল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


শিক্ষার উন্নয়নই দেশের টেকসই অগ্রগতির ভিত্তি: আমানউল্লাহ আমান

 

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত, দক্ষ ও মানবিক নাগরিক গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের বাজেট বরাদ্দে শিক্ষাখাতে বর্তমান সরকার অতীতের সব সরকারকে পেছনে ফেলেছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের আতাশুর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু শিক্ষার হার বৃদ্ধি নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা। সে লক্ষ্যেই শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, স্কুলড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

আমানউল্লাহ আমান বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলী বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%