ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

মার্কিন নারী ক্রীড়াবিদ ইসলাম ধর্ম গ্রহণ করে এক ইরানি যুবককে বিয়ে করেছেন


মার্কিন নারী ক্রীড়াবিদ ইসলাম ধর্ম গ্রহণ করে এক ইরানি যুবককে বিয়ে করেছেন

ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন নানা কারণে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে, তখন একটি ভিন্ন মানবিক গল্প আলোচনায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের একজন পেশাদার নারী বাস্কেটবল খেলোয়াড় ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানের একটি যুবককে বিয়ে করেছেন।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন খেলোয়াড় চেয়া রেল-হুইটসিট ইরানের বাস্কেটবল ক্লাব এস্তেগলালের হয়ে খেলতে গিয়ে দেশটির সংস্কৃতি ও মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ঘটনার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এক ইরানি নাগরিককে বিয়ে করেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, মিশিগানের ২৮ বছর বয়সী ফরোয়ার্ড রেল-হুইটসিট সোমবার (৮ জুন) এস্তেগলালের নারী দলের মৌসুম-শেষের অনুষ্ঠানে নিজের বিয়ের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের কার্যক্রমের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০২৫ সালে ইরানে নারী বাস্কেটবল কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তির উদ্যোগের অংশ হিসেবে তিনি এস্তেগলালের মহিলা বাস্কেটবল দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

রেল-হুইটসিটের যোগদানের পর প্রথম মৌসুমেই ইরানের নারী বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জিততে সক্ষম হয়েছে এস্তেগলাল। উক্ত খেলোয়াড়ের আগে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, কসোভো ও পুয়ের্তো রিকোতে পেশাদার বাস্কেটবল খেলার অভিজ্ঞতা রয়েছে।

টেক্সাস এঅ্যান্ডএমের সাবেক এই খেলোয়াড় গত বছর এস্তেগলালের হয়ে খেলার জন্য দেশটিতে গেছেন। চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির মাঝে তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ের আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের মধ্যেও তিনি ইরানে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

এই ঘটনাটি ক্রীড়া, সংস্কৃতি এবং ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে দুই ভিন্ন দেশের মানুষের মধ্যে সংযোগের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে আলোচনা-সুবাদে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে অভিযোগের তদন্ত না করেই সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


শিবচরে অভিযোগের তদন্ত না করেই সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা নেওয়ার অভিযোগ

মাদারীপুরের শিবচর এলাকায় একটি ঘটনা কেন্দ্র করে চাঁদাবাজি, নির্যাতন ও ধর্ষণচেষ্টাসহ একাধিক অভিযোগের ভিত্তিতে একটি হয়রানি মূলক মামলা নিয়েছে থানা পুলিশ। কোন প্রকার পুলিশি তদন্ত ছাড়া মামলাটি গ্রহণ করায় সাংবাদিকসহ নিরীহ ১১টি পরিবার চরম বিপাকে পড়েছে। অভিযোগ রয়েছে, মামলার বাদী থেকে অনৈতিক সুবিধা নিয়ে পুলিশ মামলা নিয়েছে। ভূক্তভোগি পরিবারগুলো সংবাদ সম্মেলন আয়োজন করে এই বিষয়টি তুলে ধরেছে। তবে পুলিশ তাদের বক্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করে জানায়, অবিশ্বস্ত ব্যক্তিদের যাতে হয়রানির শিকার হতে না হয়, তাই মামলাটি তদন্ত করা হবে। ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ২০ মে রাত সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডিগ্রীরচর গ্রামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেলিনা আক্তার ও শাহিন শিকদারকে সড়কের পাশে একটি নির্জন স্থানে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। তারপর তাদের সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ঢালীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। কিন্তু একাধিকবার প্রচেষ্টার পরও ওই রাতে পুলিশের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে রাত ২টার দিকে স্থানীয় যুবক শুভ ঢালীর মোবাইল ফোন থেকে ৯৯৯-এ কল আসে এবং বিষয়টি জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়। রাত ৩টার দিকে শিবচর থানার এসআই ইব্রাহিম খলিল ঘটনাস্থলে আসেন। যদিও তিনি অভিযুক্ত সেলিনা ও শাহিনকে থানায় নিতে অসমর্থ হন। এক পর্যায়ে আত্মীয়দের খবর দিলে তারা এসে রাত ৪টার দিকে তাদের বাড়িতে নিয়ে যায়। এর পরদিন ২১ মে উদ্দেশ্যমূলকভাবে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর এসআই আমিনুল ইসলাম গভীর রাতে শুভ ঢালীর বাড়িতে যান এবং দরজায় আঘাত করেন। কিন্তু দরজা না খোলায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর এই ঘটনার আট দিন পর কোন ধরণের পুলিশি তদন্ত ছাড়া সেলিনা আক্তার ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন, যা থানা পুলিশ গ্রহণ করে। মামলাটির আসামীদের মধ্যে আজকের দর্পণ এবং ইসলামিক টিভির সাংবাদিক মীর মফিজুর রহমান ইমরানসহ আরও কয়েকজন রয়েছে। স্থানীয়রা ও আসামীদের পরিবারের সদস্যরা এই ধরনের হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। পুলিশ জানান, তাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়েছে এমন অভিযোগ সত্য নয় এবং এই মামলায় নিশ্চিত করে বলছেন, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়, তাই মামলাটি তদন্ত করা হচ্ছে। সট: কামাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিবচর থানা, মাদারীপুর। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ১১ জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা হয়রানির আতঙ্কে দিন কাটাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশিত

কদিন বাদেই বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। এরই মধ্যে ফুটবল উন্মাদনায় ভাসছে ভক্তরা। যদিও নিজেদের দেশ খেলতে না পারলেও এবারের ফিফা বিশ্বকাপে বাংলাদেশকে পাওয়া যাবে।

এই আসরের জন্য একটি গান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। গানটিতে তার সঙ্গে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে সেই গানটি এসেছে প্রকাশ্যে। সোমবার সন্ধ্যা (বাংলাদেশ সময়) ‘সির সির’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে।

ফুটবল বিশ্বকাপের অন্যান্য গানের মতোই উৎসবের আমেজে সাজানো হয়েছে এ গানের মিউজিক। ভিডিওতেও ফুটবল উন্মাদনার উপস্থিতি রয়েছে। গানের দৃশ্যে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে নোরা পারফর্ম করেছেন। এখানে উপস্থিতি রয়েছে সঞ্জয় ও গায়ক ভেজড্রিমেরও।

গানটি প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির জন্য দর্শক-শ্রোতারা বন্দনা করছেন।

গানটি ফেসবুকে শেয়ার করে সঞ্জয় লিখেছেন, ‘কয়েক মাসের শ্রম, কয়েক দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ। দেখুন, আমরা কী বানিয়েছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায়।’

সঞ্জয়-নোরাদের এই গান ফিফার এবারের অফিশিয়াল অ্যালবামে স্থান পাবে। এটি প্রথমবার বাংলাদেশের একজন শিল্পী এই আয়োজনের সঙ্গে যুক্ত হলেন। এছাড়াও, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান করবেন তারা।

এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তিন দেশে আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের তরুণ গায়ক ও ডিজে সঞ্জয় মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার মতো তারকাদের সঙ্গে পারফর্ম করবেন। শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করলেও সঞ্জয়ের শৈশব কাটে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে ১০টি প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


একনেকে ১০টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

এটি চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক বলে জানা গেছে।

জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প তোলা হয়। যেখান থেকে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীরহাটে ৮ কোটি টাকার আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


মুন্সীরহাটে ৮ কোটি টাকার আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারের এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে এই জবাইখানার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এ. জলিল, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জবাইখানার কার্যক্রম শুরু হওয়ার পর সেখানে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীতে একটি গরুকে আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে জবাই ও চামড়া ছাড়ানোসহ সম্পূর্ণ প্রক্রিয়াজাত করা হয়, তা অতিথিদের সামনে তুলে ধরা হয়।

প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। দীর্ঘদিনের অপেক্ষার পর চালু হওয়া এই জবাইখানা জেলার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনের ক্ষেত্রে একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র থেকে জানা গেছে, প্রায় ৪০ শতক সরকারি জমির ওপর নির্মিত এই জবাইখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় জবাই শেড, মাংস সংরক্ষণের জন্য ফ্রিজিং ও চিলার ইউনিট, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বর্জ্য থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়োগ্যাস প্ল্যান্ট এবং ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই জবাইখানায় প্রতি ঘণ্টায় ১৫টি গরু অথবা ৩০টি ছাগল খুব সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি নির্মাণের কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম পর্যায়ের ঠিকাদারের ধীরগতি ও কাজের মান নিয়ে অসন্তোষের কারণে নির্ধারিত সময়ে তা শেষ করা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন ঠিকাদার নিয়োগের পর দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হয় এবং প্রকল্পটির নির্মাণকাজ শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%