০৬:৪৬ পি.এম
খুলনার রূপসা উপজেলায় ঘোরদৌড় প্রতিযোগিতার নামেই স্থানীয় মেলায় বসেছে জুয়ার আসর। কিশোর ও যুবকরা সকলে মিলে জুয়ার আসরে যোগ দিয়েছে।
সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা যেন কিছুই দেখছেন না। খুলনা গেজেটের ফেসবুক পেজে একটি ভিডিওতে এমন দৃশ্য উঠে এসেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় জনগণ মেলায় ব্যাপকভাবে ভিড় করেছেন। সেই মেলায় জুয়ার আসর বসেছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
জুরিরা পুলিশকে এ বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশ কর্মকর্তারা সাংবাদিকের ওপর রেগে যান।
সাংবাদিক পুলিশকে প্রশ্ন করলেন, 'পাশে জুয়া খেলা হচ্ছে, আপনাদের কি দৃষ্টি নেই?' উত্তরে পুলিশ কর্মকর্তা জানালেন, 'এটা আমাদের তরফ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।'
কিন্তু ভিডিওতে প্রকাশ পাচ্ছে যে, জুয়ার আসর এখনও বন্ধ হয়নি। সাংবাদিক পুনরায় প্রশ্ন করেন, 'আমরা দেখলাম এখনো জুয়া খেলা হচ্ছে। আপনি এসে দেখেন।'
এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, 'আপনি এটা (ক্যামেরা) বন্ধ করেন।' সাংবাদিক জানতে চান, 'কেন বন্ধ করব?' তখন পুলিশ কর্মকর্তা জানান, 'আমরা মিডিয়ার সামনে কথা বলি না। আপনি (ক্যামেরা) বন্ধ করেন।'
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন