ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বাজেটে আবাসন খাতের নিবন্ধন ব্যয় কমানো ও কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার দাবি রিহ্যাবের


বাজেটে আবাসন খাতের নিবন্ধন ব্যয় কমানো ও কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার দাবি রিহ্যাবের

আসন্ন বাজেটে আবাসন খাতের ব্যবসায়ীরা এমন নীতি-কৌশল চাচ্ছেন, যাতে নিবন্ধন ব্যয় কমানোর মাধ্যমে ফ্ল্যাটের দাম লুকানোর জন্য কোনো প্রকার কৌশলে আশ্রয় নিতে না হয়। তারা একইসঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার দাবিও তুলেছেন। তবে অর্থনীতিবিদরা মনে করেন, অবৈধ অর্থকে বৈধ করার সুযোগ না দেয়াই উচিত। বরং ফ্ল্যাট নিবন্ধন প্রক্রিয়া এমনভাবে সাজানো প্রয়োজন, যাতে কর ফাঁকির প্রবণতা প্রতিরোধ করা যায়।

আন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন বেসরকারি চাকরিজীবী রায়হান শরিফ। তার পরেও, তিনি পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনার কল্পনা করছেন, যা গত তিন বছরের বেশি সময় ধরে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। সঞ্চয় করেও, মূল্য বৃদ্ধির কারণে সেই স্বপ্ন অধরা থেকে যাচ্ছে।

রায়হান শরিফ বলেন, "সবকিছুর দাম লাফিয়ে বাড়ছে। যা মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে স্বপ্ন; নিজের একটা ফ্ল্যাট থাকা বা নিজের একটা বাসস্থান থাকা সেটি এখন খুবই দুরূহ হয়ে যাচ্ছে।"

আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের তথ্যমতে, রড-সিমেন্টসহ কাঁচামালের দাম বৃদ্ধি ঘটেছে, যার কারণে কয়েক বছরে ভবন নির্মাণ ব্যয় ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই বাস্তবতার ফলস্বরূপ ফ্ল্যাট এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং খাতটি বিক্রির মন্দার মুখোমুখি হয়েছে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক জানান, "নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, ইম্পোর্টেড আইটেমের দাম বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি; সবকিছু মিলিয়ে ঢাকায় সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে ফ্ল্যাট সরবরাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।"

গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও শাহাদাৎ হোসেন বাহার বলেন, "বিশ্ব যুদ্ধ পরিস্থিতির কারণে সব জায়গায় দাম বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণের ক্ষেত্রেও এসব পণ্যের ওপর ছাড় দেয়ার দাবি উঠেছে।"

এদিকে, বিক্রির ক্ষেত্রে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের আসল দাম কম দেখানোর অভ্যাস চলছে, যা সরকারের রাজস্ব আয়কে হুমকিতে ফেলছে বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে নিবন্ধন ব্যবস্থায় পরিবর্তন আনার দাবি জানিয়েছে রিহ্যাব।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৯৯

আব্দুর রাজ্জাক বলেন, "ফ্ল্যাটের প্রকৃত ব্যয় অনুযায়ী কেনা মূল্যের ওপর কর আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনে মৌজা ভিত্তিক রেজিস্ট্রেশন খরচ সমন্বয় করে একটি 'উইন-উইন' পরিস্থিতি তৈরির পরামর্শ দেয়া হয়েছে।"

তবে মন্দার মধ্যে আবাসন খাতকে চাঙা করতে পুনরায় কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার দাবি তুলেছে সংগঠনটি। তাদের মতে, এতে করে অর্থপাচার কমে যাবে এবং দেশে বিনিয়োগ বাড়বে। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল বলেন, "যদি এ ধরনের ব্যবস্থা না রাখা হয়, তাহলে টাকা বিদেশে চলে যাবে এবং নতুন করে বেগমপাড়া তৈরি হবে। তাই একটি আইন ও নিয়মের মাধ্যমে বিনিয়োগের সুযোগ দেয়া প্রয়োজন।"

রাজস্ব ফাঁকি রোধে নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তনের সাথে একমত রয়েছে অর্থনীতিবিদরা, তবে তারা কালো টাকা সাদা করার সুযোগ না দেয়ার পক্ষে। সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, "এ ধরনের সুযোগ না দিয়ে বরং ফ্ল্যাট ও জমি নিবন্ধন প্রক্রিয়াকে এনআইডি ও টিআইএন-এর সাথে যুক্ত করা উচিত।"

মধ্যবিত্তের স্বস্তি ফেরাতে পুরোনো ফ্ল্যাট বিক্রিতে নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ভারত থেকে আসা ১৩৫ টন চালে আফলাটক্সিনের উপস্থিতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বাবা, স্ত্রীর জানাজায়ও যেতে দেননি ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বাবা, স্ত্রীর জানাজায়ও যেতে দেননি ছেলে

নিজ ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ প্রকাশ পেয়েছে। এছাড়াও, অভিযোগ উঠেছে, ওই বৃদ্ধের স্ত্রী মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশগ্রহণ করতে তিনি স্বামীকে অনুমতি দেননি। পরিবারের সদস্যরা এই অভিযোগ করেছেন। পরে থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপের পর দাফনের প্রায় চার ঘণ্টা পরে বাবা ও অভিযুক্ত ছেলে কবর জিয়ারত করেন।

হার্টব্রেকিং এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটি গ্রামে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ওই গ্রামের আব্দুল জলিল (৭৫) ও মাহমুদা বেগম (৬৫) দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে আছেন। তাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে আব্দুল মোন্নাফ (৪৬) কৃষিকাজ করেন, আর ছোট ছেলে মোস্তফা (৩৫) বরগুনা জেলায় শিক্ষকতা করছেন।

অভিযোগ রয়েছে, ছোট ছেলে কর্মস্থলে থাকার সুযোগ নিয়ে বড় ছেলে আব্দুল মোন্নাফ প্রায় ১৪ একর জমি বাবার নাম থেকে নিজের নামে কবলা নিয়ে নিয়েছেন। একই সঙ্গে বৃদ্ধ বাবা আব্দুল জলিলকে দীর্ঘদিন ধরে ঘরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ পরিবারের অন্যান্য সদস্যদের।

এদিকে বৃদ্ধের স্ত্রী মাহমুদা বেগম অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা নেওয়ার দায়িত্ব মেয়েরা নেন। বড় মেয়ে পারভিনা বেগম গত রমজানের পর তাকে রংপুরের একটি হাসপাতালে ভর্তি করান। পরে দ্বিতীয় মেয়ে রনজিনা বেগম মাকে নিজ বাড়িতে, একই ইউনিয়নের জয়দেব হায়াত গ্রামে নিয়ে যান। অবস্থার অবনতি হলে গত ৩১ মে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বাড়িতে নেয়ার পরামর্শ দিলে, তাকে মেয়ের বাড়িতে নেওয়া হয়। সেখানে তিনি গত ৩ জুন রাতে মারা যান।

পরদিন, বৃহস্পতিবার (৪ জুন) সকালে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফনের উদ্যোগ নেয়া হলে, অভিযোগ আছে বড় ছেলে আব্দুল মোন্নাফ বাধা দেন। একইসঙ্গে তিনি বৃদ্ধ বাবা আব্দুল জলিলকে ঘরে তালাবদ্ধ করে রেখে স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নিতে দেননি বলেও অভিযোগ উঠেছে।

পরিস্থিতির মধ্যে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ দাফন সম্পন্ন হয়। খবর পেয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এই সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় কলেজের অধ্যক্ষ, ইউপি সদস্য মোস্তফা মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ওসি মামুনুর রশীদের নির্দেশে উপস্থিত সবার সঙ্গে আলোচনা করে দীর্ঘদিন ধরে ঘরে অবরুদ্ধ থাকা আব্দুল জলিলকে বের করা হয়। দাফনের প্রায় চার ঘণ্টা পর তিনি ও তার অভিযুক্ত ছেলে মাহমুদা বেগমের কবর জিয়ারা করেন।

সার্বিক বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলেছেন, 'জমি-সংক্রান্ত বিরোধ ছিল এবং বৃদ্ধ বাবাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে ওই বৃদ্ধের স্ত্রী মারা গেলে, দাফনে অংশ নিতে দেয়া হয়নি বড় ছেলের দ্বারা। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ হাজার ৫৫০টি সিঁড়ি অতিক্রম করে কোন কারণে মন্দিরে পৌঁছালেন জাহ্নবী কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


৩ হাজার ৫৫০টি সিঁড়ি অতিক্রম করে কোন কারণে মন্দিরে পৌঁছালেন জাহ্নবী কাপুর

ভারতের অন্ধপ্রদেশের বিখ্যাত তিরুমালা ভেক্টেশ্বর মন্দিরে আবারও দেখা মিলল বলিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুরের। আসন্ন সিনেমা 'পেড্ডি'র সাফল্য কামনায় খালি পায়ে প্রায় ৩ হাজার ৫৫০টি সিঁড়ি অতিক্রম করে মন্দিরে পৌঁছান অভিনেত্রী। সেই যাত্রার ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

মন্দিরের দিকে যাত্রাকালে জাহ্নবীকে দেখা যায় ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় পোশাকে। লেহেঙ্গা-চোলিতে সজ্জিত জাহ্নবী কোনো তারকাসুলভ আড়ম্বর ছাড়াই সাধারণ ভক্তদের মতো ভক্তিভরে সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন। তার এই সরলতা ও আন্তরিকতাই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের মধ্যে।

দীর্ঘ পথ অতিক্রম করার পর মন্দিরে পৌঁছানোর পরে ভোরের আলোয় ধরা দিয়েছেন এক অনিন্দ্যসুন্দর রূপে। তিনি বেগুনি রঙের রেশমি শাড়িতে সেজেছিলেন। সাথে ছিল গলার হার, কানের দুল, চুড়ি ও কোমরবন্ধনীর মতো ঐতিহ্যবাহী অলংকার।

তবে পুরো সাজেই দেখা গেছে পরিমিতি ও সৌন্দর্যের মেলবন্ধন। তার স্বাভাবিক কেশসজ্জার সঙ্গে এই মার্জিত রূপের ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, এই মন্দিরের সঙ্গে তার সম্পর্ক শুধু ধর্মীয় নয়, গভীরভাবে আত্মিকও। ছোটবেলায় মা শ্রীদেবীর হাত ধরে বহুবার এখানে এসেছেন তিনি। মায়ের স্মৃতি, মানসিক প্রশান্তি এবং আত্মিক শক্তির খোঁজে এখনও প্রায় প্রতি বছরই তিরুপতি বালাজির দর্শনে আসেন এই অভিনেত্রী।

ধর্মীয় বিশ্বাস, পারিবারিক আবেগ এবং পেশাগত সাফল্যের প্রার্থনা- সব মিলিয়ে জাহ্নবীর এই তিরুপতি সফর ভক্তদের কাছে আরও একবার তার ব্যক্তিত্বের মানবিক ও আধ্যাত্মিক দিকটিকে তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া উপস্থিত ছিলেন।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বেলা ১২ টার দিক পৌরসভার আম্বিয়া হাকিমীয়া দারুল উলূম এতিমখানা মাদরাসা মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া ও প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির আহব্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এসময় জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান মুরাদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তার, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক বাশার সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হাওলাদার, পৌরসভা বিএনপির আহব্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের সদস্য সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, জিয়াউর রহমান এদেশের গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। যখন এদেশে একনায়কতন্ত্র গঠন করে বাকশাল কায়েম করা হয়েছিল। তখন সেই গোষ্ঠির হাতে বহু লোক নিহত হয়েছিল। অথচ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে খুনি। একথার কোন বাস্তবতা ও ইতিহাস নেই। আমরা মনে করি জিয়াউর রহমান না হলে এই বাংলাদেশই হতো না। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বিগত কয়েক বছরে মানুষকে ধোকা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করেছেন। আজকে আপনি জুলাই-আগষ্টে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের রেখে পালালেন। যদি পালাবেনই তবে এতগুলো মানুষ হত্যার কি দরকার ছিল। মুক্তিযোদ্ধাদের যদি ধূলিৎসাতই করবেন তবে ১৯৭২ থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বলে এদেশের মানুষের ভোট কেড়ে নিয়েছেন। আমরা মনে করি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। সেদিন জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষনা না দিতেন তবে আজো বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ রয়েছে। জিয়াউর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা সেটাও সন্দেহ ছিল।
এসময় তিনি আরো বলেন, পৃথিবীর কোন সরকারই সরকার গঠনের এক মাসের মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারেনা। একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তা করে দেখিয়েছেন। এক মাসের মধ্যে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান করছেন। পানির স্তর সঠিকভাবে রেখে সেচসহ সকল ক্ষেত্রে পানির চাহিদা পূরনে খাল খনন কর্মসূচী গ্রহন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি

পর্দায় যখন চলছে তার নতুন সিনেমা ‘তছনছ’, ঠিক তখনই বাস্তব জীবনে বড় ধাক্কা খেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নায়িকার বাসায় কোটি টাকার চুরি করেছে দুর্বৃত্তরা।

রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে ববির বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে। তারা লুটে নিয়েছে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং বাবার স্মৃতিবিজড়িত বিপুল পরিমাণ স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকারও বেশি।

এ ঘটনার প্রেক্ষিতে গত ২৭ মে রাজধানীর কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। এখনও পর্যন্ত ফারুক নামের এক ব্যক্তিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুন), সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন ববি। তার ভাষ্যমতে, চোরকে সাধারণ চোর ভাবার কোনো সুযোগ নেই। এরা সংঘবদ্ধ, পেশাদার অপরাধী এবং পরিকল্পিতভাবে কাজ করে। মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পদ তারা মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়, আর রেখে যায় অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা এবং অসীম কষ্ট।

ক্ষোভ ও কষ্ট প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, চুরি হওয়া এসব স্বর্ণালংকারের অধিকাংশই ছিল তার প্রয়াত বাবার স্মৃতি। যার সাথে জড়িয়ে আছে পরিবারের অসংখ্য আবেগ ও ভালোবাসা। নায়িকা স্পষ্টভাবে জানান, জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া ওই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এ প্রসঙ্গে ফেসবুকে ববি লিখেছেন, ঈদের আনন্দ তার জীবনে গভীর কষ্টে পরিণত হয়েছে। ঈদের মাত্র দুই দিন আগে তার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। তার বাবার ভালোবাসার স্মৃতি হিসেবে দেয়া প্রায় ৩৫–৪০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়। শুধু সম্পদ নয়, এর সঙ্গে জড়িত অসংখ্য স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা। জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি এবং বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা জানালেও, বর্তমানে ববির আকুতি যেন বাবার শেষ স্মৃতিগুলো পুরোপুরি ফিরে পান। বাকি সামগ্রী উদ্ধার এবং মূল চক্রকে আইনের আওতায় আনতে প্রশাসনের জোরালো ভূমিকা আশা করছেন নায়িকা।

ফেসবুকে ববি লেখেন, অভিযুক্ত ব্যক্তি ফারুক ও তার স্ত্রী গ্রেফতার হয়েছে এবং এখনও পর্যন্ত ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এখনও তার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি।

তিনি সকলের কাছে দোয়া চান, যেন বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস দ্রুত উদ্ধার হয় এবং যারা এই অন্যায় করেছে তারা যথাযথ শাস্তির মুখোমুখি হয়।

অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘তছনছ’ এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে মুন্না খান প্রযোজিত এবং বদিউল আলম খোকনের চিত্রনাট্য ও পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন মুন্না খান, ইয়ামিন হক ববি এবং মিশা সওদাগর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%