ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে আর বাধা নেই


সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে আর বাধা নেই

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলায় জামিন পেয়েছেন। আদালত সূত্রে জানা যাচ্ছে, ঢাকার ওয়ারী থানায় করা মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনও বাধা রইল না বলেও জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিনের শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী।

তিনি উল্লেখ করেন, ‘তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে দুই মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগেই জামিন পেয়েছেন। আজ তিনি ওয়ারী থানার মামলায় জামিন পেলেন। বর্তমানে তিন মামলায় জামিন আদেশ হওয়ায় তার কারামুক্তির ক্ষেত্রে আর কোনও বাধা নেই।’

আরও পড়ুন: বাদীর লাশ ফেলার হুমকির পর এবার হামলা এজেআর কুরিয়ারের গাড়িতে

গত বছরের ২৪ আগস্ট রাতে, বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১১ জুন, তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ১৫ জুন তিনি ওই মামলায় গ্রেপ্তার হন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি গত বছরের ১৩ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজে অফার পান। ফাতেমা ঐশী পরিচয় দিয়ে দ্যুতিকে গুগলে রিভিউ দিতে বলেন এবং কাজের জন্য টেলিগ্রাম অ্যাপ খুলতে বলেন। পরদিন কাজের জন্য তাকে ৩০০ টাকা পাঠানো হয়।

লিসা নামে একজন পরদিন তাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। সেখানে অন্যান্য সদস্যরা টাকা পাঠানোর পর মুনাফাসহ আসল ফেরত পাওয়ার আশ্বাস দেয়। তাদের দেখে আশ্বস্ত হয়ে, দ্যুতি লিসার বিকাশ নম্বরে দুই হাজার টাকা পাঠান। সেদিনই তিনি আসল সহ ২৮০০ টাকা ফেরত পান।

গত বছরের ১৫ জানুয়ারি তাকে ৫ হাজার ৩০০ টাকা পাঠানো হয়। আরও কাজ শেখার উদ্দেশ্যে তাকে আরেকটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে বলা হয়। বিশ্বস্ততা অর্জন করে, তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করা হয়। ওই ঘটনার বিষয়ে সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা আসামি করে গত বছরের জানুয়ারি মাসে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও মিলছে না: শামা ওবায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করল মাইলস্টোন স্কুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করল মাইলস্টোন স্কুল

মাইলস্টোন স্কুল ও কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া মাহফিল। গত বছরের ২১ জুলাই সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার উদ্দেশ্যে মাইলস্টোন কলেজের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সর্বমান্য উপদেষ্টা কর্নেল নূরন নবী (অব.)। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল ও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে জড়ো হয়ে দোয়া মাহফিলে অংশ নিয়ে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও কাঁদলেন। ছবি : লুৎফর রহমান

দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একইসাথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয় মাইলস্টোন পরিবার থেকে।

আয়োজকরা আরও উল্লেখ করেন, এই শোক ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের দ্রুত আরোগ্য এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৭৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৭৮

ভেনেজুয়েলায় গত মাসে দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৭৮ জনে। সোমবার সর্বশেষ সরকারি তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ জুন আঘাত হানা দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২ ও ৭.৫।

এতে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজধানী কারাকাসের নিকটবর্তী উপকূলীয় লা গুয়াইরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন।

সরকারি তথ্য অনুযায়ী, ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

তবে এখনো নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে, দুর্যোগের ফলে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি ব্যক্তি বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। স্টেডিয়াম, গণচত্বর ও অন্যান্য স্থানে গড়ে তোলা এসব শিবিরে স্বেচ্ছাসেবকরা চিকিৎসাসেবা ও জরুরি সহায়তা প্রদান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকার নিচে কাটা পড়ে তন্ময় বর্মন আকাশ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সাড়ে ১০টায় খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তন্ময় বর্মন আকাশ গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজারের তাপস বর্মনের ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন এবং নয় মাস পূর্বে তিনি বিবাহ করেছিলেন। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (আইএআরটি) অধীনে অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।

নিহতের ছোট ভাই তমাল বর্মন জানিয়েছেন, বড় ভাই তন্ময় সকালে গাজীপুরের নিজ বাসা থেকে চাকরি পরীক্ষার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য ঢাকায় আসেন। ট্রেনটি খিলগাঁও এলাকা পার করার সময় গতি কমে যায়। সে সময় চলন্ত ট্রেন থেকে নামার সময় তন্ময়ের পা পিছলে পড়ে যায় এবং তার পা ট্রেনের চাকায় পিষ্ট হয়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন এবং সকাল সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বার্তা, ‘সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বার্তা, ‘সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন তিনি

সোশ্যাল মিডিয়ায় ভেসে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের এক ভিডিও ক্লিপ। আর এই ভিডিওর চারপাশে ফুটবলজগত জুড়ে নতুন বিতর্ক এবং তুমুল আলোচনার সূচনা হয়েছে।

বিশ্বমঞ্চের ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশ্যে লিওনেল মেসির একটি বাক্য এখন নেটদুনিয়ার কোটি কোটি ফুটবলপ্রেমীর কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো ইতিমধ্যে এই খবরটির প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে। প্রশ্ন উঠেছে—ফাইনালে নামার আগে যখন এলএমটেন ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়ে দেশবাসীকে উদ্দীপিত করেছিলেন, সেই তিনিই মাঠে নামার মুহূর্তে সতীর্থদের হঠাৎ ‘সবকিছু ভুলে যাওয়ার’ তাগিদ দিলেন কেন?

আর্জেন্টাইন ক্রীড়ামাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে জানাচ্ছে, ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে সতীর্থদের উদ্দেশ্যে অধিনায়ক মেসি বলছিলেন, ‘সবাই শান্ত হও। মূল বিষয় হলো আমাদের ঠাণ্ডা মাথায় থাকতে হবে।’

এ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ও সাধারণ স্পোর্টস অনুশাসনের মতো মনে হলেও, গোল বাঁধিয়েছে তাঁর পরের বাক্যটি। সতীর্থদের উদ্দীপ্ত করতে মেসিকে বলতে শোনা যায়, ‘এসো, আমরা সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। এসো, শুধু খেলায় মন দিই।’

ভিডিওতে স্পষ্ট, অধিনায়কের কথা শুনছিলেন যখন এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্তিনেজরা, তখন তাদের শরীরী ভাষায় ছিল গভীর গাম্ভীর্য। তবে প্রশ্ন উঠেছে, মহাগুরুত্বপূর্ণ ফাইনালের মুহূর্তের আগে সতীর্থদের ঠিক কী এমন ঘটনা বা বিতর্ক মাথা থেকে ঝেড়ে ফেলতে বলছিলেন আর্জেন্টাইন জাদুকর?

৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকা ঠিক কোন ইঙ্গিত দিচ্ছিলেন, তা স্পষ্ট নয়। তবে ফাইনাল উপলক্ষ্যে রেফারির সুবিধা পাওয়ার নিয়ে আর্জেন্টিনাকে ঘিরে সমালোচনার যে ঝড় উঠেছিল, তার দিকেই অনেকেই হয়তো আঙুল তুলছেন। ফাইনালের আগে স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্ত খোলামেলাভাবে অভিযোগের আঙুল উঠিয়েছিলেন আলবিসেলেস্তেদের দিকে।

লাপোর্ত বিতর্ক উসকে দিয়ে বলেছিলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে রেফারিংয়ের কিছু সিদ্ধান্ত আমাকে সত্যি অবাক করেছে। বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে এমন কিছু ঘটেছিল, যেখানে কোনো শাস্তিই দেওয়া হয়নি। তারা অনবরত প্রতিপক্ষ ও রেফারির ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। এত বড় আসরে এমন আচরণ ফুটবলের স্বার্থেই গ্রহণযোগ্য নয়, কারণ এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয়।’

ধারণা করা হচ্ছে, মাঠের বাইরের এই বিতর্ক এবং মনস্তাত্ত্বিক চাপ থেকে সতীর্থদের মুক্ত রাখতে মেসি হয়তো ‘সবকিছু ভুলে যাওয়ার’ মন্ত্র দিয়েছিলেন।

এছাড়া, মেটলাইফ স্টেডিয়ামের একপেশে ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা, যার মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর আবার বিশ্বমঞ্চের রাজত্ব পুনরুদ্ধার করল স্প্যানিশরা। ম্যাচে রেফারিং নিয়ে নতুন কোনো বিতর্ক দেখা না গেলেও, শেষ বাঁশি বাজার পরপরই দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা ঘটে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতিমধ্যেই সেই অপ্রীতিকর ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%