০৭:৫৫ পি.এম
অভিনয় করার পাশাপাশি, এবার ব্যবসায়িক অঙ্গনে যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি একটি গাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন।
সোমবার সন্ধ্যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।
তবে ব্যবসায়িক অঙ্গনে মাহির যাত্রা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর ধরে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন। এতদিন তিনি ব্যবসার বিভিন্ন দিক বুঝতে এবং কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নিতে সময় নিয়েছেন। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক সম্পৃক্ততার কথা প্রকাশ্যে আনলেন তিনি।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
এই নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে মাহির পরিকল্পনা রয়েছে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ির বড় সংগ্রহ নিয়ে আসার। প্রতিষ্ঠানটি চীন, জাপান ও ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানি করবে। পাশাপাশি, জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও আনা হবে।
শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ না থেকে, ব্যবসাটিকে আন্তর্জাতিক পরিসরে পরিচালনার পরিকল্পনা করেছেন মাহি। তার ভাষ্য, প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিকভাবেই পরিচালনা হবে।
অভিনয়ের পাশাপাশি, এই নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী মাহি। দীর্ঘদিন ধরে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বোঝার পর, এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি, ব্যবসায়িক অঙ্গনেও অভিনেত্রীর নতুন পরিচয় যুক্ত হলো।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন