০২:০৬ এম
‘সামরিক অভিযানে’ ব্যবহৃত গোলার টুকরো বা স্প্লিন্টারের আঘাতে কাতারের একজন নাগরিক নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন ব্যক্তি। একই দিনে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।
রবিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের নাগরিক নিহত হওয়ার এই তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, ওই দুই ব্যক্তি একটি নৌকায় অবস্থান করছিলেন। হঠাৎ নৌকাটি নিখোঁজ হয়ে যায়। শনিবার থেকে তাঁদের খুঁজতে অভিযান শুরু হয়। এরপর রোববার ভোরে নিখোঁজ নৌকাটির সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে
তবে এই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা কাতার সরকার জানায়নি। রবিবার কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। এই হামলার স্প্লিন্টারের আঘাতেই কাতারের ওই নাগরিক মৃত্যুবরণ করেছেন কি না, তা পরিষ্কার করে বলা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি উল্লেখ করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটি ধ্বংস করার খবর জানিয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই হামলায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহৃত করেছে। সম্প্রতি সিরিক ও কেশম এলাকায় ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মূলত ওই হামলার বদলা নিতেই নতুন করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইরান।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন