ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক আজিজুল ইসলাম ওই উপজেলার চটকাবেড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কৃষক আজিজুল ইসলাম পোলতাডাঙ্গার মাঠে নিজের পানের বরজে কাজ করছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কারণে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়েই আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। চটকাবেড়িয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, পানের বরজে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অসিত কুমার রায় জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এখন চলমান রয়েছে। বর্তমানে পারিবারিকভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম করেছে

বিদায়ী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে প্রথমবারের মতো তিন হাজার ডলার অতিক্রম করেছে।

বুধবার (১০ জুন) ২০২৫-২৬ অর্থবছরের মাথাপিছু আয় ও জিডিপিসহ অন্যান্য সূচকের সাময়িক হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এতে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩ লাখ ৬৮ হাজার ৪২০ টাকার সমান। একইসঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারও খানিকটা বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৪৯ শতাংশ বেশি।

আরো পড়ুন: ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক: গভর্নর

এর আগে, গত ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২০ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৯৭ শতাংশ।

তবে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ৫১ ডলার কমে দাঁড়ায় ২ হাজার ৭৬৯ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট কমে ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে ইরান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে, মূল্য চোকাতে হবে। তার জবাব হিসেবে তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইরান।

বুধবার (১০ জুন) পাল্টাপাল্টি হামলার পর দেশ দুটি পাল্টা বিবৃতি দিয়েছিল।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তে ইরানকে দায়ী করেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে হরমুজে ইরানের ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তার জবাবে ইরান পশ্চিম এশিয়ার বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায়।

এই হামলা-পাল্টা হামলার মধ্যে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যে কোনো সমঝোতার জন্য স্থিতিশীল পরিস্থিতি দরকার। যুদ্ধবিরতি যদি বারবার লঙ্ঘিত হয়, তাহলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

রাত থেকে যা ঘটেছে, আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ার জন্য ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। আমেরিকা বারবার পরস্পরবিরোধী মন্তব্য করে কূটনীতিকে খাটো করেছে। তিনি মনে করেন, লেবাননে আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-জাপান

মালয়েশিয়া এবং জাপান জ্বালানি নিরাপত্তা এবং বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিশৃঙ্খলা এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর বুধবার (১০ জুন) প্রকাশিত যৌথ বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সংকটের প্রেক্ষাপটে দুই নেতাই তাদের যৌথ সংকল্প পুনর্ব্যক্ত করেন।

জাপানে তিন দিনের সফর শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পেট্রোলিয়াম, রাসায়নিক পণ্য (নেফথা ও ইউরিয়া) এবং মেডিকেল গ্লাভসের মতো প্রয়োজনীয় সামগ্রীর বাণিজ্য প্রবাহকে উন্মুক্ত এবং স্থিতিশীল রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, দুই দেশ নিজেদের অভ্যন্তরীণ চাহিদা ও উদ্বৃত্ত সক্ষমতার ভারসাম্য রক্ষা করে কীভাবে মালয়েশিয়া জাপানের জ্বালানি চাহিদা পূরণ করতে পারে সে বিষয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করছে।

মালয়েশিয়া তাদের দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশলে পারমাণবিক বিদ্যুৎ অন্তর্ভুক্তির প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যে জাপানের পক্ষ থেকে চুল্লি প্রযুক্তি নির্বাচনে, উপযুক্ত স্থান নির্ধারণে এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং খনিজ ও বিরল মৃত্তিকা (রেয়ার আর্থ) সরবরাহের স্থিতিস্থাপকতা বাড়াতে দুই দেশ একত্রে কাজ করার সংকল্প ব্যক্ত করেছে। উভয় নেতাই বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খল বাঁধাগ্রস্ত করতে পারে এমন অর্থনৈতিক জবরদস্তি, অ-বাজারসুলভ আচরণ এবং নির্বিচার রফতানি নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নির্ভরযোগ্য অংশীদারদের মধ্যে একটি নিরাপদ এবং বৈচিত্র্যময় সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে তারা একমত হয়েছেন।

এই লক্ষ্য অর্জনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), জাপান অর্গানাইজেশন ফর মেটালস অ্যান্ড এনার্জি সিকিউরিটি এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মাধ্যমে খনিজ খাতের সহযোগিতা এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোর সাথে অংশীদারিত্বের সম্ভাবনা অনুসন্ধান করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


‘চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেছেন, গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাই। স্বাস্থ্য খাতে সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হোক, জবাবদিহি হোক এবং সংস্কার হোক।

কিন্তু, মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (১০ জুন) রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষজ্ঞ চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা অংশ নেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি ‘স্মিয়ার ক্যাম্পেইনিং’ চলছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এর পেছনে কোনো বিশেষ স্বার্থগোষ্ঠী বা বহিঃশক্তির সুবিধা জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত হওয়া উচিত।

তিনি বলেন, ২০২৩ সাল পর্যন্ত পার্শ্ববর্তী একটি দেশে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের প্রায় ৭০ শতাংশ ছিল বাংলাদেশি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বিলিয়ন ডলারের সেই ব্যবসায় ধস নেমেছে। তাই, পরিকল্পিতভাবে চিকিৎসকদের সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে কি না, সেটি তদন্তের দাবি রাখে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতকে দুর্বল করা মানে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে দুর্বল করা। চিকিৎসক ও রোগীকে প্রতিপক্ষ বানানো যাবে না। চিকিৎসক ও রোগী একই পক্ষের মানুষ। আমাদের সবার লক্ষ্য একটাই—মানুষের জীবন বাঁচানো।

মানববন্ধনে অন্যান্য বক্তারা সাংবাদিক মাসুদ কামালের সাম্প্রতিক বক্তব্যকে ঘৃণ্য, বিদ্বেষমূলক ও চিকিৎসক সমাজের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন।

তারা তার বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসক সমাজ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় সরকারের কাছে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান চিকিৎসক নেতারা।

বক্তারা বলেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে গঠনমূলক সমালোচনা, জবাবদিহি ও সংস্কারের দাবি অবশ্যই গ্রহণযোগ্য। তবে, মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চিকিৎসকদের কর্মপরিবেশ নিরাপদ করা, চিকিৎসক-রোগী সম্পর্ককে আস্থার ভিত্তিতে শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতকে পরিকল্পিত অপপ্রচার থেকে রক্ষা করার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%