ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২


শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মোট ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরো আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, বুধবার (৩ জুন) সন্ধ্যায় কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোটায় অবস্থিত মাওপিয়া সেভানা বৃদ্ধাশ্রমে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ৫১ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। সেখানে মানসিক রোগীদেরও রাখা হতো বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ট্রাম্পের ভরাডুবিতে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ বদলেছে

প্রথমে ১১ জনের মৃত্যুর খবর এলেও, চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়ে মোট মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। অপরদিকে, ৮ জন গুরুতর আহত অবস্থায় হোরানা বেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অবহেলা জনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে বৃদ্ধাশ্রমটির মালিক ও পরিচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, বৃদ্ধাশ্রমের ভবনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, যেখানে আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায় এবং আশপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরুর লাইভ দৃশ্যে দেখা যাচ্ছে, দমকলকর্মী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট ৭১ জন বাসিন্দা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় ৫১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ন্যাশনাল সেক্রেটারিয়েট ফর এল্ডার্সের পরিচালক চতুরা মিহুদুম জানিয়েছেন, বৃদ্ধাশ্রমটি কোনোরকম নিবন্ধিত ছিল না। এই সংস্থার মাত্র ১৫ জনের ধারণক্ষমতাসম্পন্ন ছোট জায়গায় গাদাগাদি করে ৭১ জনকে রাখা হয়েছিল।

বৃদ্ধাশ্রমটিতে বয়স্কদের পাশাপাশি কিছু মানসিক প্রতিবন্ধী তরুণ এবং শিশুও ছিল। অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স ১৭ বছর ছিল।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা এখনও আগুন লাগার সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি।

আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে মদ্যপ অবস্থায় মাতলামি, তিনজনের জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


অভয়নগরে মদ্যপ অবস্থায় মাতলামি, তিনজনের জেল-জরিমানা

যশোর জেলার অভয়নগরে মদ পান করে মাতলামি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে সাত দিনের ও একজনকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেছে। পাশাপাশি, তাদেরকে ৩০০ টাকা জরিমানারও দণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ৪ জুন, সকাল ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরোলি গ্রামের তকিবর ফকিরের ছেলে আরমান ফকির (২০), অপর একজন তৈয়েবুর মোল্যার ছেলে আপন মোল্যা (১৮), এবং খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের দেলবার শেখের ছেলে ইসরাফিল শেখ (২২)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মদ খেয়ে মাতলামি করার কারণে আরমান ফকির ও আপন মোল্যাকে সাত দিনের কারাদণ্ড এবং ইসরাফিল শেখকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, মদ পান করে প্রকাশ্যে মাতলামি করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দুইজনকে সাত দিনের ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, তাদের জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

এদিন সকালে যশোর প্রাচ্যসংঘ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির গঠন সম্পন্ন হয়। কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ ইলিয়াস উদ্দীন (আমার দেশ) এবং সদস্য সচিব হিসেবে এস এম সোহেল (ফিনান্সিয়াল) নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেন যে, শিক্ষকতা পেশা ও সাংবাদিকতা পেশা উভয়ই মর্যাদাপূর্ণ। শিক্ষিত মানুষ যখন সাংবাদিকতায় যুক্ত হন, তখন তা সাংবাদিকতার মর্যাদা বাড়তে সাহায্য করে। এছাড়া বক্তারা উল্লেখ করেন যে, সমাজের শিক্ষিত ও সচেতন অংশ হিসেবে শিক্ষকদের অন্তর্ভুক্তি সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশে সহায়ক হয় এবং গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এই ভাবনার ওপর ভিত্তি করে নতুন সংগঠনটি নিজেদের যাত্রা শুরু করেছে।

সভায় উল্লেখ করা হয় যে, মজনুর রহমান (মনিরামপুর), আবু জাফর (চৌগাছা), গোলাম মোস্তফা মুন্না (সদর), আশরাফুজ্জামান বাবু (ঝিকরগাছা), মামুনুর রশীদ মামুন (শার্শা), প্রদীপ বিশ্বাস (বাঘারপাড়া), নুরুল ইসলাম খান (কেশবপুর) কে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এছাড়া, ফারুক আহমেদ লিটন, নুরুল হক, বাবুল আক্তার, আব্দুর রহিম, নয়ন মনি ও রুহুল আমিনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নব গঠিত এই কমিটির নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এটি বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা প্রশাসন ও লোহাগড়া খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে লোহাগড়া খাদ্য গুদামে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার।

এসময় ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) কৃপা সিন্দু মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হেমায়েত হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন এবং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমসহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এ উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ মেট্রিক টন। প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত প্রতি কৃষক ৩ হাজার কেজি ধান বিক্রি করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে সড়কে পিচ পাথর খুড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


কালীগঞ্জে সড়কে পিচ পাথর খুড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

কালীগঞ্জ-গান্না সড়কের বিভিন্ন স্থানে ফ্রেস পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলমান। এ সড়কটি দিয়ে সাধারন মানুষ ও বিভিন্ন যানবাহন দিন রাত ব্যস্ত থাকে। চলাচলের জন্য এই রাস্তায় স্থানগুলো মেরামত না করেই বিশাল অর্থ ব্যয়ে সচল পিচ রাস্তা খুঁড়ে ইট বসানোর বিষয়ে সাধারন মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। পিচ পাথরের রাস্তার উপরে এখন ইটের সলিং বসানো হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের অধীনে সাড়ে ৮’শ মিটার সড়কে ইটের সলিং স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। আসল বিষয় হলো, পিচ পাথরের রাস্তা খুঁড়ে কেন এভাবে ইটের সলিং করা হচ্ছে, তা সচেতন ব্যক্তিরা বুঝতে পারছেন না। সবার ধারণা, বরাদ্ধ ছিল বড় অঙ্কের টাকা, কাজ না করলে সেটি সরকারের খাতে ফিরে যাবে তাই ভালো রাস্তা খুঁড়ে এভাবে ইটের সলিং করা হচ্ছে।

সড়কটিতে গিয়ে দেখা গেছে, কালীগঞ্জের নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর গ্রাম পর্যন্ত পাকা সড়কের পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট দিয়ে সলিং রাস্তা তৈরি করা হচ্ছে। সড়কের কিছু অংশে সামান্য পিচ পাথর উঠে গেছে। যা একটু মেরামত করে দিলেই চলাচলের সম্পূর্ণ উপযোগী হয়ে যায়। এ রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা জানিয়েছেন, সড়কটির কিছু স্থান সামান্য নষ্ট হলেও বেশিরভাগই ভালো ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা মেরামত না করেই ঠিকাদারের মাধ্যমে পিচ পাথরের ভালো রাস্তা খুঁড়ে ইটের সলিং বসাচ্ছে। মোটা অঙ্কের এ টাকার ব্যয় করা সত্ত্বেও ইটের সলিং দীর্ঘকাল সচল থাকবে না বলে জনসাধারণের মন্তব্য। তারা অনুভব করছেন, কাজটিতে অহেতুক সরকারের বিপুল পরিমাণ টাকা ব্যয় হচ্ছে। ধারনা করা হচ্ছে, মোটা অংকের টাকা হরিলুট করার জন্য পিচ পাথর খুড়ে ইটের সলিং রাস্তা তৈরি করা হচ্ছে। সড়কের কাজটি করছেন ঝিনাইদহের ঠিকাদার গামা কনস্ট্রাকশন। সংশ্লিষ্ট ঠিকাদার জানান, সড়কে কাজ করতে তাদেরকে তড়িঘড়ি করে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়ী তুহিন হোসেন বলেছেন, সড়কটির কিছু স্থান সামান্য নষ্ট ছিল কিন্তু চলাচলের অনুপযোগী ছিল না। একটু পুটিং করে দিলেই চলাচলে কোন সমস্যা হতো না। বিশেষ কোন রহস্যের কারণে প্রায় এক মাস ধরে ভালো পিচ পাথরের পাকা সড়কটি খুঁড়ে নতুন ইটের সলিং বসানো হচ্ছে। বিশেষ করে এই সড়ক দিয়ে দিন রাত ২৪ ঘণ্টা যশোর, ঝিনাইদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা, কোটচাঁদপুরসহ দেশের বিভিন্ন দুরপাল্লার যানবাহন চলাচল করে। আবার সিংদহ, আলাইপুর, রামনগর, গান্না, কালুখালীসহ বিভিন্ন এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা। বর্তমানে চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। ইজিবাইক চালক আলিম হোসেন বলেছেন, ভালো রাস্তার পিচ পাথর খুড়ে ইট বসানোতে টাকার অপচয় হচ্ছে। এভাবে ইট বসিয়ে রাস্তা না করে পুটিং ভরাট করে দিলেই ভালো হতো।

ঠিকাদার গামা কনস্ট্রাকশনের মালিক গোলাম হোসেন মেম্বার সড়কটির ফ্রেস পিচ পাথর খুঁড়ে ইটের সলিং করার বিষয়ে বলেছেন, নিয়ম মেনেই কাজ করছেন, টেন্ডারের সাড়ে ৮’শ মিটার রাস্তায় ইটের সলিং বসাতে হবে। পাকা পিচ খুড়ে ইটের সলিং বসানোর চলমান কাজটি চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে।

কালীগঞ্জ সড়ক ও জনপথ অফিসের এসও অপূর্ব বিশ্বাস জানিয়েছেন, সড়কটিতে বর্ষার পানিতে অনেক স্থানে নষ্ট ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সে হিসাবে এটি তাদের একটি চলমান প্রক্রিয়ার রক্ষণাবেক্ষণ কাজ। অনেক স্থানে ভালো রাস্তা খুঁড়ে ইটের সলিং স্থাপন করছে এমন কথার উত্তর এড়িয়ে তিনি তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%