ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন’ মিশরের কোচ ঐতিহাসিক জয়ের পর


‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন’ মিশরের কোচ ঐতিহাসিক জয়ের পর

 

আফ্রিকার পরাশক্তি হওয়া সত্ত্বেও মিশর বিশ্বকাপের রাজকীয় মঞ্চে মোটে চারবার এসেছে। আগের সকল প্রতিবার গ্রুপ পর্বের বাধা টপকাতে না পারার দুর্ভাবনা নিয়ে আসতে হলেও এবার পরিস্থিতি বদলেছে।

সব আক্ষেপ ও ইতিহাসকে একের পর এক বাতিল করে দিয়েছে ‘ফারাও’রা। প্রথমবারের মতো নকআউটের টিকিট নিশ্চিত করে তারা সত্যিই এক নতুন রূপকথা রচনা করল। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

ডালাস স্টেডিয়ামে শেষ ৩২-এর সেই মহাকাব্যিক ম্যাচে সকারুজদের বিরুদ্ধে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে বিজয় কাপড়ে মিশর। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের লড়াই ১-১ সমতা মধ্যে শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ১২ গজের লটারিতে। সেখানেই বাজিমাত করে ইতিহাস রচনা করেন হোসাম হাসানের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচ জয়ের পর মাঠে এক আবেগঘন পরিবেশের সূচনা হয়।

কোচ হোসাম হাসান мিশর ও ফিলিস্তিন—দুই দেশের পতাকাই মাঠে নিয়ে আসেন এবং পুরো দল একত্রে মাঠে সেজদায় নত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ঐতিহাসিক এই জয়টি তিনি ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন, তাদের শহীদদের প্রতি রহম করুন। আমি এই ঐতিহাসিক জয় মিশর এবং ফিলিস্তিনের মহান ও সম্মানিত মানুষের জন্য উৎসর্গ করেছি।’ তিনি আরো উল্লেখ করেন, ফিলিস্তিনিরাও পুরো আরব বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে এই জয়টি রাতভর উদযাপন করেছে।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ফিলিস্তিনি সমর্থক এই জয়ে নিজেদের উল্লাসের দৃশ্য ভাগ করে নিয়েছেন। গাজার ফুটবলপ্রেমী টেমার নাহেদ এক্স-এ লিখেছেন, ‘প্রথমবারের মতো এত উত্তেজনা নিয়ে বিশ্বকাপ দেখছি। ধ্বংসস্তূপ আর তাঁবুর মাঝে হাজার হাজার মানুষ ম্যাচ দেখতে বেরিয়ে এসেছিল। মুখে হাসি আর উল্লাস দেখে মনে হচ্ছিল, সবাই যুদ্ধ ও কষ্টের মাঝেও কিছুটা জীবনের স্বাদ নিতে চেয়ে ছিল।’

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা গেছে, ভাঙাচোরা ভবন ও অস্থায়ী তাঁবুর মাঝে প্রজেক্টরে খেলা দেখছে মানুষ এবং অনেক শিশুর গালে মিশরের পতাকার রং আঁকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থককে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:০২ এম


৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থককে গ্রেপ্তার

সিলেট নগরীতে ৯০০ পিস ইয়াবাসহ এক আর্জেন্টিনা সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।

শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বন্দরবাজার এলাকার মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম রোমন লাল হরিজন (১৮)।

তিনি সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা।

তার বাবা হচ্ছেন দিলু লাল হরিজন এবং মা কাজলী লাল হরিজন।

পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোমন লাল হরিজনের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবাগুলি জব্দ করা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, নগরীতে মাদক কারবার, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ভুল প্রশ্নের কারণে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কমিটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:০৫ এম


জামালপুরে ভুল প্রশ্নের কারণে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কমিটি বাতিল

জামালপুরে, সরকারি আশেক মাহমুদ কলেজের পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ব্যবহার করার কারণে পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে, কলেজের অধ্যক্ষ মো. শওকত আলম মীরকে কারণ দর্শানোর জন্য একটি নোটিশ বা শোকজ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজুল ইসলাম শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ঘটনার তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রে গাফিলতি করা হয়েছে। এই কারণে পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষকে শোকজ করা হয়েছে।

তদন্তের প্রতিবেদন শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ সেট থেকে ভুল প্রশ্নপত্র বিতরণ করেছে। তবে এই ঘটনায় পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না, কারণ শিক্ষা বোর্ড তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে শনিবার সকালে, সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ সমস্যাটির সৃষ্টি হয়। সরকারের জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, যা অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ছিল। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্ন মিলিয়ে বিষয়টি সম্পর্কে জানতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

মরক্কোর কাছে কানাডার বিপক্ষে ব্যবধান দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:০৭ এম


মরক্কোর কাছে কানাডার বিপক্ষে ব্যবধান দ্বিগুণ

কানাডার বিপক্ষে দাপুটে ফুটবল প্রদর্শন করছে মরক্কো। আজ্জেদিন উনাহিরের দুটি গোলে ম্যাচের ৮২ মিনিটে উত্তর আফ্রিকার দলটি ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।

সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা করে কানাডা। তারা দ্বিতীয়ার্ধে একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে মরক্কো তাদের খেলায় এগিয়ে যায়। বল দখলে নিয়ে তারা দ্রুত পাল্টা আক্রমণে যায়।

মাঝমাঠ থেকে একটি দারুণ থ্রু পাস পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি বক্সের সামনে এসে নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন উনাহিরের উদ্দেশে। এই সুযোগ পেয়ে মিডফিল্ডার কোনো ভুল করেননি। কাছের পোস্ট লক্ষ্য করে তিনি জোরালো শটে বলটিকে জালে জড়িয়ে দেন।

ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার পর মরক্কোর শিবির উচ্ছ্বাসে ভরপুর হয়ে ওঠে। এই গোলের পর কানাডার জন্য ম্যাচে ফেরার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ এম


সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দেশে পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে।

তিনি আরও বলেন, খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজ শনিবার, টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর তিনি প্রান্তিক খামারি, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ১০টি মহিষ ও ১০০টি ছাগল বিতরণ করেছেন এবং এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও উল্লেখ করেন, সহায়তা পাওয়া উপকারভোগীদের সামর্থ্য ছিল না এসব পশু কেনা। সরকারি এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%