১২:২৪ পি.এম
গাজীপুর, ২৯ জুন, ২০২৬ : মহানগরীর টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী আফরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৬৬টি বোতল ফেনসিডিল, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৪৬টি মোবাইল এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেছে। এই অভিযান চলাকালীন সময়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে জিএমপি’র গোয়েন্দা বিভাগ এই অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী আফরিনার নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ মাদক বস্তির জনৈক আমির হোসেনের ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আফরিনার একাধিক স্থাপনা ও গোপালপুর এলাকায় মাদকের টাকায় নির্মিত ৬তলা ভবনে তল্লাশি চালিয়ে ১১ পুঁড়িয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল এবং মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বাসস’কে জানান, মাদকবিরোধী অভিযানের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলের পূর্ব পর্যন্ত অভিযানের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি, মাদক সেবী ও গডফাদার আইন থেকে মুক্ত থাকবে না।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন