ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে সহায়তা করবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


সরকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে সহায়তা করবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে সরকারের তরফে সহায়তা করা হবে বলে জানা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া দুই উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, "এই সময়টা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গত মানুষের পাশে থাকার। পানি যখন নেমে যাবে তখন উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় যেতে পারবে। তখন ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপণ করতে পারব। এই মুহূর্তে আমাদের মূল ফোকাস রিলিফ অ্যান্ড রেসকিউ। দুর্গতদের উদ্ধার করতে চাই ও তাদের কাছে খাবার পৌঁছাতে চাই।"

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি আরও বলেন, "পানি নামার পর পুনর্বাসন করা হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের তরফে সহায়তা করা হবে। যাদের জমি তলিয়ে গেছে, ঘের ভেসে গেছে এবং গবাদি পশুর ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে সরকার সহায়তা করবে। যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন।"

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, "বন্যার কারণে জুলাই মাসের কিস্তি আদায় বন্ধ রাখতে এনজিওগুলোকে সরকার অনুরোধ করেছে।"

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক।

এদিন প্রতিমন্ত্রীর কর্মসূচি সকাল ১২টায় ইকবাল কনভেনশন সেন্টার থেকে শুরু হয়। পরে কেওচিয়া হাইস্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় ৩০০ জন, ধর্মপুর বিশ্বর বাড়িতে ৩০০ জন এবং বাজালিয়া মাহালিয়া রাস্তার মাথায় জাগরণী ফাউন্ডেশনের সহযোগিতায় ৫০০ জন বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদে বিশ্ব খাদ্য কর্মসূচি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০০ কার্টন বিস্কুট এবং ৫০০ প্যাকেট চাল বিতরণ করা হয়। ডেমশা ইউনিয়ন পরিষদে জেলা পরিষদ চট্টগ্রামের সহায়তায় আরও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


চুয়াডাঙ্গায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি

কয়েক দিনের টানা ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী সংযুক্ত খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বিজিবি জানায়, টানা ভারি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর ফলে দুর্যোগকালীন অবস্থায় পরিবারগুলো ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

ত্রাণ বিতরণ করা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করে বিজিবি সদস্যরা।

বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


লালমনিরহাটে তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে

লালমনিরহাটের তিস্তা ব্যারাজ (ডালিয়া) পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় নদীটির পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ভারি থেকে অতি ভারি বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ডালিয়া পয়েন্টে সন্ধ্যা ৬টায় পানিপ্রবাহ ছিল বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপরে। এর আগে সকাল ৬টায় ওই পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়।

পাউবো জানায়, রংপুর অঞ্চলের তিস্তা অববাহিকায় এবং উজানে ভারতের জলপাইগুড়িসহ বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রভাবে নদীটিতে পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উজানের ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনের নিম্নাঞ্চল ভারী বর্ষণে তলিয়ে গেছে, ভেসে গেছে ঘেরের মাছ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


চরফ্যাশনের নিম্নাঞ্চল ভারী বর্ষণে তলিয়ে গেছে, ভেসে গেছে ঘেরের মাছ

চরফ্যাশনের নিম্নাঞ্চল ভারী বর্ষণে তলিয়ে গেছে, ঘেরের মাছ ভেসে গেছে।

টানা এক সপ্তাহের বর্ষণে ভোলার নদী-নালা ও খাল-বিলে পানি বেড়েছে। এ কারণে চরফ্যাশন উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে হাজারো মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন।

এ অঞ্চলের মানুষের ঘর-বাড়ি, কয়েক’শ মাছের ঘের, পুকুর, খাল ও বিল পানিতে তলিয়ে গিয়েছে। ফলে মৎস্যচাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, বেড়িবাঁধের স্লুইসগেট বন্ধ থাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে পানির প্রবাহ বেড়ে ঘর-বাড়ি, পুকুর-নালা ও মাছের ঘেরসহ ফসলি জমি তলিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চরফ্যাশন উপজেলার আসলামপুর, চরমাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর, চরমানিকা ও নীলকমল ইউনিয়নের বাংলাবাজার, ঘোষেরহাট, চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া, নজরুল নগর বাবুরহাট চর নলুয়াসহ ঢালচর, কুকরি-মুকরি, চরপাতিলা ও চর নিজামে ভারী বর্ষণ ও অতি জোয়ারের কারণে নদীর পানির উচ্চতা বেড়ে খাল বিল, পুকুর ও জলাশয়ে মাছের ঘের এবং কৃষি ফসল তলিয়ে গিয়েছে।

এছাড়া, বেড়িবাঁধের একাধিক স্লুইসগেট বন্ধ থাকায় জলাবদ্ধতার কারণে বিভিন্ন বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এর ফলে হাঁস মুরগির খামারসহ গবাদিপশুর খামারও পানিতে ডুবে গেছে।

মৎস্যচাষিরা জানান, উপকূলীয় ইউনিয়নগুলোর বেড়িবাঁধে কিছু স্লুইসগেট রয়েছে, সেগুলোর কপাট সবসময় খোলা থাকে না। লিজ নেওয়া ব্যক্তিরা মাছ ধরার সুবিধার্থে অধিকাংশ সময় গেটগুলো বন্ধ রাখেন। বিশেষ করে জোয়ারের সময় খোলা থাকে এবং অন্য সময় বন্ধ থাকে। ফলে বৃষ্টি ও জোয়ারের পানি নদীতে প্রবেশ করতে না পেয়ে জনবসতী এলাকায় পানির পরিমাণ বেড়ে প্লাবিত হয়। সেখানকার আটকপাট, পাঁচকপাট ও এক কপাট এলাকা এবং চর মাদ্রাজের নতুন বাজার স্লুইসগেট ও পশ্চিমাঞ্চলের স্লুইসগেট অধিকাংশ সময় বন্ধ থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা বাসসকে বলেন, চরফ্যাশন উপজেলার কৃষিতে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২১০ হেক্টর শাকসবজি এবং ১৭০ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে ২ হাজার ৩৬০ জন মৎস্যচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়া, ৩ হাজার ৬৭১টি ছোট-বড় মৎস্য খামার তলিয়ে গেছে, যার আয়তন ২১৮ হেক্টর।

এর মধ্যে ২৭২ মেট্টিক টন মাছ এবং মাছের পোনা ভেসে গেছে।

উপজেলার জাহানপুর ইউনিয়নের মৎস্যচাষি মনিরুল ইসলাম পন্ডিত, আবুল খায়ের, জসিম মিয়া ও মৎস্য উদ্যোক্তা ছালেহা খাতুন জানান, এলাকায় কোটি টাকার মাছের ঘেরসহ অনেকের বাড়ি-ঘর, পুকুর, নালা পানিতে ডুবে গেছে। খামারে ছাড়া মাছগুলো পানির সাথে চলে গেছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বাসসকে জানান, অবিরাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় এবং ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে।

সেখানে জলাবদ্ধতা নিরসন, সংকট মোকাবিলা এবং সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ প্রদান করা হয়েছে।

চরফ্যাশনের (ভোলা-৪ আসন) সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বাসসকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়নের কাজ চলছে। অসহায় পরিবারগুলোকে যথাযথ সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেকপাড়ের ভাঙন ও জলাবদ্ধতা রোধে সমন্বিত উদ্যোগ: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


লেকপাড়ের ভাঙন ও জলাবদ্ধতা রোধে সমন্বিত উদ্যোগ: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন লেকপাড়ের ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে বৃষ্টির পানি যাতে সড়কে জমে না থাকে, সে জন্য রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রাজধানীর গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কে মানারাত বিশ্ববিদ্যালয়ের সামনে লেকপাড়ের ভাঙন এবং বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন শেষে আজ সোমবার তিনি সাংবাদিকদের সঙ্গে এই বক্তব্য উল্লেখ করেন।

প্রশাসক আরও বলেন, নগরবাসী যদি সচেতন হয় এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়, তবেই ভবিষ্যতে রাজধানীর সড়কে বৃষ্টির পানি জমে থাকার সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব হবে। তিনি নগরবাসীকে আহ্বান জানান যে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে ড্রেন পরিষ্কার রাখতে সহযোগিতা করা জরুরি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই নগরকে বাসযোগ্য রাখার জন্য এবং দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে বেদখল খালগুলো দখলমুক্ত করা প্রয়োজন।

তিনি এ কাজে গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ইতোমধ্যে মুসলিম বাজার খালসহ কয়েকটি খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করার ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রবও কমেছে।

প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সড়কে জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে যেন পানি না জমে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

পরে, তিনি খিলক্ষেতের নামাপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য পানি নিষ্কাশনের স্থান পরিদর্শন করেন এবং নির্দেশ দেন যে নামাপাড়া খাল সংস্কার করে পানি প্রবাহের উপযোগী করতে হবে।

এই পরিদর্শনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসকের একান্ত সহকারী ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%