ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন


নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি, মানববন্ধন এবং সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার-এর ময়মনসিংহ নেটওয়ার্ক।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন অধিকারের ময়মনসিংহ সমন্বয়কারী ও সাংবাদিক আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এটিএম মাহবুবুল হক ও হিউম্যান ডিফেন্ডার্স সোসাইটির জেলা সভাপতি মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল বারী, দৈনিক নয়াদিগন্ত-এর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক আমার দেশ-এর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জনবাণী-এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন: মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার আহ্বান সিরাজুল ইসলামের

সমাবেশে বক্তারা মানবাধিকার রক্ষাকর্মীদের ওপর সব ধরনের বাধা ও হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে মানবাধিকার সংগঠন অধিকার দেশের সব মানুষকে নির্যাতনবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া এবং মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


বাংলাদেশকে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারকে নিয়ে একটি ইকোনমিক করিডোর স্থাপনের প্রস্তাব জানিয়েছে চীন। এ বিষয়ে আলোচনা ঘটেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে।

শুক্রবারের (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে চীনের বেইজিংয়ে শি জিনপিং ও তারেক রহমানের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিংয়ের আলোচনার মাধ্যমে দুই দেশের ‘দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব’ নতুন মাত্রায় উন্নীত হয়ে গেছে। শি জিনপিং আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ উন্নয়নে চীন বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে।

হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জোরালো সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বাংলাদেশ ব্রিকস এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে যুক্ত হতে চাইলেই দেশটি স্বাগত জানাবে। তারা এলডিসি থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন বাণিজ্য সুবিধা অন্তত আরও তিন বছর অব্যাহত রাখতে সমর্থন দেবে। এছাড়া বাংলাদেশকে প্রায় ৩০০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে বলে মাহদী আমিন জানান। তিনি বলেন, এর মধ্যে দুই দেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে ১৩টি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩টি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা সই হয়েছে। খুব শিগগিরই দুই দেশের সম্মতির ভিত্তিতে ১৬ দফাসংবলিত একটি যৌথ ইশতেহার প্রকাশিত হবে।

মাহদী আমিন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে চায় চীন। সেইসঙ্গে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর স্থাপনের কথাও আলোচনা হয়েছে।

তিনি জানান, কানেক্টিভিটির বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, যেখানে বাংলাদেশের, মিয়ানমারের এবং চীনের মধ্যে একটি ‘ইকোনমিক করিডর’ তৈরির প্রস্তাব এসেছে। এর উদ্দেশ্য হবে এই অঞ্চলে অর্থনৈতিক লেনদেন ও বহুমাত্রিক পরিবহনব্যবস্থা সম্প্রসারণ করা। এছাড়া চট্টগ্রাম ও মোংলা বন্দরকে আধুনিকায়ন করে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। মাহদী আমিনের ভাষ্যমতে, চীন রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে যেকোনো সংলাপে মধ্যস্থতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে ‘টু প্লাস টু’ সংলাপ চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত ভিত্তিতে উচ্চপর্যায়ের সংলাপ হবে।

মাহদী আমিন বলেন, এই সফরে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্কের ভিত্তি স্থাপন হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চান।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রোববার (২১ জুন) মালয়েশিয়া সফরের মাধ্যমে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন তিনি। সেখান থেকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার (২৪ জুন) বিকেলে বেইজিং পৌঁছান।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হলে তাকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের জন্য ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে, সফরসঙ্গীদের নিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপের মাধ্যমে সহযোগিতা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


বাংলাদেশ-মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপের মাধ্যমে সহযোগিতা জোরদার

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মালদ্বীপ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের মধ্যকার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হাইকমিশনারের পারসোনাল অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। এই আলোচনায় দু'দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও ক্রমবর্ধমান অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার যৌথ প্রত্যয়ের প্রতিফলন ঘটে।

ফোনালাপ শেষে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া বার্তায় জানিয়েছেন, উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও গভীর ও সম্প্রসারিত করার বিষয়ে একমত হয়েছেন। তারা অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলাপচারিতায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। তিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করেন।

দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পর্যায়ে অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার বাস্তবায়নে নিয়মিত সংলাপ, ঘনিষ্ঠ সমন্বয় এবং সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই ইতিবাচক ও গঠনমূলক যোগাযোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন এবং উভয় সরকারের মধ্যে সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ। একইসাথে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ, বন্ধুত্ব, অভিন্ন মূল্যবোধ এবং শক্তিশালী দ্বিপাক্ষিক যোগাযোগের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

বাংলাদেশ হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে দু’দেশের সরকারপ্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও অগ্রাধিকারের আলোকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ককে আরও শক্তিশালী, বহুমাত্রিক এবং ফলপ্রসূ করার লক্ষ্যে হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের পথে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সরকারের পক্ষ থেকে দেয়া বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায়, প্রধানমন্ত্রীর বেইজিং ছাড়ার সময় ছিল।

চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা রয়েছেন।

এরআগে, এক বার্তায় জানানো হয়েছিল যে মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ঢাকায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর পৌছানোর সময় ছিল রাত ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরার সময় শোডাউন বা র‌্যালি না করার নির্দেশনা দেয়া হয়েছে।

চীন সফরের সময় প্রধানমন্ত্রী শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের শেষে দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলে সেখানে ৩টি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন শুক্রবার দিয়াওতাই হোটেলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে তথ্য প্রদান করেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে মোট ১৭টি স্বাক্ষরিত সমঝোতা স্মারক রয়েছে। আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন একথা বিস্তারিতভাবে জানান।

আজ (শুক্রবার) দুপুরে দিয়াওতাই হোটেলে কনফারেন্স হলে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত উল্লেখ করতে গিয়ে এসব তথ্য প্রদান করেন।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনা নেতৃত্বের সম্মতি অনুযায়ী মোট ১৭টি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

তিনি আরো জানান, এর মধ্যে ১৩টি দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন মিনিস্ট্রি টু মিনিস্ট্রি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়াও তিনটি স্বাক্ষর হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ও চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে। একটি স্বাক্ষর হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক দলে। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক দল বিএনপি এবং চীনের ক্ষমতাধর রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে।

মোট ১৭টি সমঝোতার মধ্যে ১৩টি স্বাক্ষর হয়েছে মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, তিনটি বিডার সঙ্গে চীনা প্রতিষ্ঠানের এবং একটি রাজনৈতিক দলের মধ্যে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান। প্রথমে তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন। বুধবার রাতে সেখান থেকে বেইজিং যান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর ইসলাম রনি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%