ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন


প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন শুক্রবার দিয়াওতাই হোটেলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়ে তথ্য প্রদান করেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে মোট ১৭টি স্বাক্ষরিত সমঝোতা স্মারক রয়েছে। আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন একথা বিস্তারিতভাবে জানান।

আজ (শুক্রবার) দুপুরে দিয়াওতাই হোটেলে কনফারেন্স হলে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত উল্লেখ করতে গিয়ে এসব তথ্য প্রদান করেন।

আরও পড়ুন: বাকশালিরা চক্রান্ত করেও বারবার পরাজিত হয়েছে: রিজভী

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনা নেতৃত্বের সম্মতি অনুযায়ী মোট ১৭টি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

তিনি আরো জানান, এর মধ্যে ১৩টি দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন মিনিস্ট্রি টু মিনিস্ট্রি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়াও তিনটি স্বাক্ষর হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ও চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে। একটি স্বাক্ষর হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক দলে। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক দল বিএনপি এবং চীনের ক্ষমতাধর রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে।

মোট ১৭টি সমঝোতার মধ্যে ১৩টি স্বাক্ষর হয়েছে মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, তিনটি বিডার সঙ্গে চীনা প্রতিষ্ঠানের এবং একটি রাজনৈতিক দলের মধ্যে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান। প্রথমে তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন। বুধবার রাতে সেখান থেকে বেইজিং যান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর ইসলাম রনি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনার প্রতি সমর্থন জানাতে প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন যে, বাংলাদেশ ও চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় উচ্চমানের সহযোগিতাকে এগিয়ে নিতে চীন প্রস্তুত রয়েছে।

চীনের গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় শি বলেন, চীন বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ রূপরেখা প্রণয়ন করতে চায়। পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন নিঃসরণকারী উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে চীনের আগ্রহ রয়েছে।

আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর তারা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। চীনের স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিন শাস্তি পেল ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


কঠিন শাস্তি পেল ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি

গত মাসে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় শিরোপা জিতেছিল পিএসিজি। সেই ম্যাচে তাদের দর্শকদের অভব্য আচরণের কারণে শাস্তি পেল ইউরোপ চ্যাম্পিয়নরা।

অতিরিক্ত সময়ের খেলা ১-১ এ সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছিল ফরাসি ক্লাব। এরপর ক্লাবের দর্শক-সমর্থকরা উয়েফার আচরণবিধি লংঘনের কারণে পিএসজিকে জরিমানা করার পাশাপাশি এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

গ্যালারিতে সেদিন ‘আতশবাজি জ্বালানোর’ মতো ঘটনা ঘটেছিল। ম্যাচ শেষে উয়েফা কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) তদন্ত শুরু করে। তারপরই পিএসজিকে নিষেধাজ্ঞা ও জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আতশবাজি জ্বালানোর অপরাধে উয়েফা ৮০ হাজার ইউরো জরিমানা করেছে পিএসজিকে। 

AFP__20260530__B4HM3RD__v1__HighRes__FranceFblEurC1PsgArsenal

এছাড়া প্রতিপক্ষের মাঠে নিষিদ্ধ করা হয়েছে তাদের দর্শক-সমর্থকদের, অবশ্য দুই বছরের জন্য এই নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। মানে পরের মৌসুমে এটি কার্যকর হচ্ছে না। তবে দুই বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে পরের ম্যাচে শাস্তি কার্যকর হবে।

AFP__20260530__B4HM3RB__v1__HighRes__FranceFblEurC1PsgArsenal

এছাড়া লিগ ওয়ান ক্লাবের সমর্থকরা মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপ করার কারণে পিএসজিকে আরও ১০ হাজার ৮৭৫ ইউরো জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে দুই অপরাধের কারণে ৯০ হাজার ৮৭৫ ইউরো জরিমানা গুনতে হচ্ছে ফরাসি ক্লাবকে, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ২৬ লাখ টাকার বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎটি শুক্রবার, চীনের স্থানীয় সময় সকালে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে।

সাক্ষাতের পূর্বে, প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হলো এবং বিউগলে করুণ সুর বাজনার ব্যবস্থা করা হলো।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার স্থানীয় সময় সকালে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে, প্রধানমন্ত্রী তারেক রহমান সিপিসির জাদুঘর পরিদর্শনে যান।

জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, এবং তাঁকে পুরো জাদুঘরটি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী, ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন এবং একটি ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন।

পরিদর্শন শেষে, প্রধানমন্ত্রী জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে, তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশে জাদুঘর ত্যাগ করেন। এ সময়, জাদুঘরের কিউরেটর তাঁকে বিদায় জানান।

এর আগে, স্থানীয় সময় সকাল সোয়া ৯টায়, সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজি।

পরে, একই স্থানে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%