০২:৪০ পি.এম
ভারতের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান যশ ভরদ্বাজের সম্পর্কে গুগল ম্যাপ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে করা একটি ঠাট্টার কারণে কাল হয়েছে। দর্শকদের হাসাতে গিয়ে যশ যে কৌতুকটি করেছিলেন, তার জন্য গত ৪৭ দিন তিনি দুবাইয়ের জেলে কাটাতে বাধ্য হয়েছেন। হাসির মঞ্চ থেকে কারাগারে যশের এই অভিজ্ঞতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ ঘটনার সূত্রপাত ঘটে ২০২৬ সালের মার্চে। সে সময় আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছিল এক চরম উত্তেজনা। যুদ্ধ পরিস্থিতির কারণে গুগল ম্যাপ ঠিকভাবে কাজ করছিল না দুবাইয়ে। যশ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মজার রিলস বানিয়ে পোস্ট করেছিলেন। কিন্তু, দুবাইয়ের প্রশাসন এই বিষয়টিকে কৌতুক হিসেবে না দেখে, দেশের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হিসেবে গণ্য করেছেন।
যশ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ১৯ মার্চ দুবাইয়ে শো চলাকালীন তাকে থানায় হাজির হতে নির্দেশ দেন পুলিশ। জাতীয় নিরাপত্তার হুমকি বিবেচনায় সঙ্গে সঙ্গেই যশকে গ্রেফতার করে দুবাই পুলিশ। পরবর্তী সময়ে তাকে টানা ৪৭ দিন একটি ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়। পরে, গত ৫ মে যশকে ফেরত পাঠানো হয় ভারতে। বর্তমানে তিনি মুম্বাইকে নতুন ঠিকানা বানিয়েছেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এই বন্দিদশাকালীন যশ এবং তার পরিবারের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তিনি অকপটে স্বীকার করেছেন। তার ভাষ্যে, এই অভিজ্ঞতা তাকে এবং তার পরিবারকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে দেউলিয়া করে দিয়েছে। তবে জীবনের এই কালো অধ্যায়টি পেছনে ফেলে তিনি আবারও ঘুরে দাঁড়াচ্ছেন। যশ দ্রুত মাইক্রোফোন হাতে নিয়ে মঞ্চে ফিরে আসছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন