ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আবারও এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানে গৌতম আদানি


আবারও এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানে গৌতম আদানি

ভারতের শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ফিরে পেয়েছেন। এতে দেখা যাচ্ছে যে, আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থানের ফলে তার সম্পদ একদিনেই প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার বেড়েছে।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলারে। এই অবস্থানের মাধ্যমে তিনি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি এবং জাপানের প্রযুক্তি বিনিয়োগকারী মাসায়োশি সনকে পেছনে ফেলে এশিয়ার ধনী তালিকার শীর্ষস্থান দখল করেছেন। বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৮০০ কোটি ডলার এবং মাসায়োশি সনের সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৭০০ কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, আদানি গোষ্ঠীর শেয়ারমূল্যের ধারাবাহিক বৃদ্ধি এই উত্থানের প্রধান কারণ। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম একদিনেই প্রায় ৭ শতাংশ বেড়েছে। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন, বন্দর পরিচালনা, জ্বালানি ও অবকাঠামো খাতের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত ছয়টি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বাংলাদেশের সঙ্গেও আদানি গোষ্ঠীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত তাদের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদানির বিরুদ্ধে আনা একটি বহুল আলোচিত প্রতারণা-সংক্রান্ত অভিযোগ থেকে সরে আসার পর তার ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এরপর থেকেই আদানি গোষ্ঠীর শেয়ারের মূল্য বাড়তে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তার সম্পদে প্রায় এক হাজার কোটি ডলারের বেশি যোগ হয়েছে।

যদিও এর আগে সৌরবিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত একটি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তিনি আন্তর্জাতিকভাবে আলোচনা ছিলেন, তবে আদানি ও তার সহযোগীরা শুরু থেকেই সেই অভিযোগকে অস্বীকার করে আসছেন। শেয়ারবাজারে সাম্প্রতিক উত্থানের ফলে এখন আবারও এশিয়ার শীর্ষ ধনীর আসনে ফিরেছেন এই ভারতীয় শিল্পপতি।

সূত্র: টাইম অব ইন্ডিয়া

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নান্দাইলের নারী ফুটবলারদের সংসদ ভবন ভ্রমণের সুযোগ করে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:১৬ এম


নান্দাইলের নারী ফুটবলারদের সংসদ ভবন ভ্রমণের সুযোগ করে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদীয়মান নারী ফুটবলারদের জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি পূরণ করেছেন।

নান্দাইলের এই খুদে নারী ফুটবলারদের আয়োজিত সংসদ ভবন ঘুরে দেখার আবদার ছিল। বিষয়টি জানার পর তথ্য প্রতিমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি ত্বরিত নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও ব্যবস্থাপনার মাধ্যমে নান্দাইলের এই ‘সূর্যকন্যারা’ আজ দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ ও ঘুরে দেখার ঐতিহাসিক সুযোগ লাভ করেন।

সংসদ ভবন পরিদর্শনের অভিজ্ঞতায় নান্দাইলের এই নারী ফুটবলারদের মুখে আনন্দের উচ্ছ্বাস ধরা পড়েছিল। উপস্থিত ক্রীড়ানুরাগীরা জানান, প্রতিমন্ত্রীর আন্তরিকতা, দ্রুত পদক্ষেপ এবং অনুপ্রেরণা প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে আরও দূরপ্রসারী প্রভাব ফেলবে।

নারী ফুটবলারদের এই স্বপ্ন পূরণের অনন্য উদ্যোগের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে তাঁদের পক্ষ থেকে গভীর ধন্যবাদ ও অন্তহীন কৃতজ্ঞতা জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) গত ৪ জুন জয়ী হয় ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পেকুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে হারিয়ে নান্দাইল উপজেলা দল সেমিফাইনালে স্থান করে নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:২১ এম


প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশন অনুষ্ঠান 'মিট দ্য প্রেস'-এ এক উত্তপ্ত সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেছেন। সাক্ষাৎকার চলাকালে উপস্থাপক ক্রস্টেন ওয়েল্কারের প্রশ্নের জবাবে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, “আপনি হয় অসৎ, নয়তো নির্বোধ।”

পরে, তিনি সাক্ষাৎকার শেষ না করেই স্টুডিও ত্যাগ করেন। প্রতিবেদন অনুযায়ী, অভিবাসন নীতি, বিচার বিভাগীয় তদন্ত, নির্বাচনী রাজনীতি এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞাসার সময় ট্রাম্প ক্রমশ বিরক্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি উপস্থাপকের প্রশ্নকে পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেন।

সাক্ষাৎকারের শেষদিকে ট্রাম্প বলেন, “আমার যথেষ্ট হয়েছে, ধন্যবাদ ডার্লিং।” এরপর তিনি আসন ছেড়ে উঠে চলে যান। পুরো ঘটনাটি সম্প্রচারের পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হোয়াইট হাউস-ঘনিষ্ঠ মহল ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে দাবি করেছে, তিনি বারবার একই ধরনের ‘ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন। অন্যদিকে, সমালোচকদের মতে, কঠিন প্রশ্নের মুখে ট্রাম্পের এই আচরণ একজন রাষ্ট্রনেতার জন্য অস্বাভাবিক এবং গণমাধ্যমের প্রতি অসহিষ্ণুতার পরিচায়ক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে ট্রাম্প ও মূলধারার গণমাধ্যমের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক এই ঘটনা সেই বিরোধেরই আরেকটি প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য সূত্র- এনডিটিভি, ইয়াহু নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদিন বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, আরো ২৪ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:২৮ এম


সারাদিন বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, আরো ২৪ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা

ঢাকার হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে রবিবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিকেল নাগাদ বিকল্প গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও, সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রবিবার (৭ জুন) রাতে ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

ডিপিডিসি সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে গেলে নারায়ণগঞ্জের পূর্ব ও পশ্চিম জোনে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে শহর ও আশপাশের এলাকায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।

বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দেয়।

ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, হাসনাবাদে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনেই বিদ্যুৎ ছিল না। বিকেলের দিকে চাহিদা কমে আসায় এবং বিকল্প পাঁচটি গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, হাসনাবাদ গ্রিডে ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত সোমবার প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে।

তবে রোববার রাতে লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে ডিপিডিসি নারায়ণগঞ্জের প্রকৌশলী কামাল হোসেন বলেন, হাসনাবাদ উপকেন্দ্রটি ডিপিডিসির আওতাধীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতকাজ শেষ না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। সে কারণে সাময়িকভাবে লোডশেডিং অব্যাহত থাকতে পারে।

দিনভর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নগরবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সামান্য ত্রুটিতেই পুরো জেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া উদ্‌বেগজনক এবং এতে শিল্প প্রতিষ্ঠানসহ আবাসিক এলাকা গুলোতেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওজন কমাতে রাতে খেতে পারেন ৩ খাবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:৩৪ এম


ওজন কমাতে রাতে খেতে পারেন ৩ খাবার

ওজন কমানোর জার্নিতে অনেকেই যে ভুলটি সবচেয়ে বেশি করেন, তা হলো রাতের খাবার বা ডিনার পুরোপুরি বাদ দেওয়া।

ভাবেন, না খেয়ে থাকলেই বুঝি দ্রুত মেদ ঝরবে! চিকিৎসাবিজ্ঞান কিন্তু বলছে ভিন্ন কথা।

রাতের খাবার একদম বন্ধ করে দিলে শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়,

যা ওজন কমানোর প্রক্রিয়াকে আরও কঠিন করে তোলে। আসল রহস্য লুকিয়ে আছে না খেয়ে থাকায় নয়,

বরং সঠিক খাবার বেছে নেওয়ায়। রাতে এমন কিছু খাবার খাওয়া উচিত যা একদিকে ক্যালোরিতে কম,

অন্যদিকে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে।

চলুন জেনে নেওয়া যাক, রাতের খাবারের তালিকায় কোন তিনটি খাবার রাখলে ক্ষুধার কষ্ট ছাড়াই ওজন কমানো সম্ভব—

দই

দই প্রোটিনসমৃদ্ধ এবং হজমে সহায়ক।

বিশেষ করে চিনি ছাড়া টক দই রাতে খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অপ্রয়োজনীয় ক্ষুধা কমে।

এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে।

সেদ্ধ ডিম

ডিম উচ্চমানের প্রোটিনের উৎস। রাতে একটি বা দুটি সেদ্ধ ডিম খেলে সহজেই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা যায়।

এটি শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমায়।

সবজি স্যুপ

কম ক্যালোরি ও বেশি পুষ্টিগুণের কারণে সবজি স্যুপ ওজন কমানোর জন্য দারুণ একটি খাবার।

গাজর, লাউ, ব্রকলি, টমেটো বা অন্যান্য সবজি দিয়ে তৈরি স্যুপ শরীরকে হাইড্রেটেড রাখে এবং পেট ভরিয়ে দেয়।

পরামর্শ-

রাতে অতিরিক্ত ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন।

ঘুমানোর অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।

পর্যাপ্ত পানি পান করুন।

নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%