ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নান্দাইলের নারী ফুটবলারদের সংসদ ভবন ভ্রমণের সুযোগ করে দিলেন তথ্য প্রতিমন্ত্রী


নান্দাইলের নারী ফুটবলারদের সংসদ ভবন ভ্রমণের সুযোগ করে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদীয়মান নারী ফুটবলারদের জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি পূরণ করেছেন।

নান্দাইলের এই খুদে নারী ফুটবলারদের আয়োজিত সংসদ ভবন ঘুরে দেখার আবদার ছিল। বিষয়টি জানার পর তথ্য প্রতিমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি ত্বরিত নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও ব্যবস্থাপনার মাধ্যমে নান্দাইলের এই ‘সূর্যকন্যারা’ আজ দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ ও ঘুরে দেখার ঐতিহাসিক সুযোগ লাভ করেন।

সংসদ ভবন পরিদর্শনের অভিজ্ঞতায় নান্দাইলের এই নারী ফুটবলারদের মুখে আনন্দের উচ্ছ্বাস ধরা পড়েছিল। উপস্থিত ক্রীড়ানুরাগীরা জানান, প্রতিমন্ত্রীর আন্তরিকতা, দ্রুত পদক্ষেপ এবং অনুপ্রেরণা প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে আরও দূরপ্রসারী প্রভাব ফেলবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

নারী ফুটবলারদের এই স্বপ্ন পূরণের অনন্য উদ্যোগের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে তাঁদের পক্ষ থেকে গভীর ধন্যবাদ ও অন্তহীন কৃতজ্ঞতা জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) গত ৪ জুন জয়ী হয় ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পেকুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে হারিয়ে নান্দাইল উপজেলা দল সেমিফাইনালে স্থান করে নেয়।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:২১ এম


প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশন অনুষ্ঠান 'মিট দ্য প্রেস'-এ এক উত্তপ্ত সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেছেন। সাক্ষাৎকার চলাকালে উপস্থাপক ক্রস্টেন ওয়েল্কারের প্রশ্নের জবাবে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, “আপনি হয় অসৎ, নয়তো নির্বোধ।”

পরে, তিনি সাক্ষাৎকার শেষ না করেই স্টুডিও ত্যাগ করেন। প্রতিবেদন অনুযায়ী, অভিবাসন নীতি, বিচার বিভাগীয় তদন্ত, নির্বাচনী রাজনীতি এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞাসার সময় ট্রাম্প ক্রমশ বিরক্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি উপস্থাপকের প্রশ্নকে পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেন।

সাক্ষাৎকারের শেষদিকে ট্রাম্প বলেন, “আমার যথেষ্ট হয়েছে, ধন্যবাদ ডার্লিং।” এরপর তিনি আসন ছেড়ে উঠে চলে যান। পুরো ঘটনাটি সম্প্রচারের পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হোয়াইট হাউস-ঘনিষ্ঠ মহল ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে দাবি করেছে, তিনি বারবার একই ধরনের ‘ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন। অন্যদিকে, সমালোচকদের মতে, কঠিন প্রশ্নের মুখে ট্রাম্পের এই আচরণ একজন রাষ্ট্রনেতার জন্য অস্বাভাবিক এবং গণমাধ্যমের প্রতি অসহিষ্ণুতার পরিচায়ক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে ট্রাম্প ও মূলধারার গণমাধ্যমের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক এই ঘটনা সেই বিরোধেরই আরেকটি প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য সূত্র- এনডিটিভি, ইয়াহু নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদিন বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, আরো ২৪ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:২৮ এম


সারাদিন বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, আরো ২৪ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা

ঢাকার হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে রবিবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিকেল নাগাদ বিকল্প গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও, সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রবিবার (৭ জুন) রাতে ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

ডিপিডিসি সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে গেলে নারায়ণগঞ্জের পূর্ব ও পশ্চিম জোনে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে শহর ও আশপাশের এলাকায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।

বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দেয়।

ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, হাসনাবাদে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনেই বিদ্যুৎ ছিল না। বিকেলের দিকে চাহিদা কমে আসায় এবং বিকল্প পাঁচটি গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, হাসনাবাদ গ্রিডে ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত সোমবার প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে।

তবে রোববার রাতে লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে ডিপিডিসি নারায়ণগঞ্জের প্রকৌশলী কামাল হোসেন বলেন, হাসনাবাদ উপকেন্দ্রটি ডিপিডিসির আওতাধীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতকাজ শেষ না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। সে কারণে সাময়িকভাবে লোডশেডিং অব্যাহত থাকতে পারে।

দিনভর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নগরবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সামান্য ত্রুটিতেই পুরো জেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া উদ্‌বেগজনক এবং এতে শিল্প প্রতিষ্ঠানসহ আবাসিক এলাকা গুলোতেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওজন কমাতে রাতে খেতে পারেন ৩ খাবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:৩৪ এম


ওজন কমাতে রাতে খেতে পারেন ৩ খাবার

ওজন কমানোর জার্নিতে অনেকেই যে ভুলটি সবচেয়ে বেশি করেন, তা হলো রাতের খাবার বা ডিনার পুরোপুরি বাদ দেওয়া।

ভাবেন, না খেয়ে থাকলেই বুঝি দ্রুত মেদ ঝরবে! চিকিৎসাবিজ্ঞান কিন্তু বলছে ভিন্ন কথা।

রাতের খাবার একদম বন্ধ করে দিলে শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়,

যা ওজন কমানোর প্রক্রিয়াকে আরও কঠিন করে তোলে। আসল রহস্য লুকিয়ে আছে না খেয়ে থাকায় নয়,

বরং সঠিক খাবার বেছে নেওয়ায়। রাতে এমন কিছু খাবার খাওয়া উচিত যা একদিকে ক্যালোরিতে কম,

অন্যদিকে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে।

চলুন জেনে নেওয়া যাক, রাতের খাবারের তালিকায় কোন তিনটি খাবার রাখলে ক্ষুধার কষ্ট ছাড়াই ওজন কমানো সম্ভব—

দই

দই প্রোটিনসমৃদ্ধ এবং হজমে সহায়ক।

বিশেষ করে চিনি ছাড়া টক দই রাতে খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অপ্রয়োজনীয় ক্ষুধা কমে।

এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে।

সেদ্ধ ডিম

ডিম উচ্চমানের প্রোটিনের উৎস। রাতে একটি বা দুটি সেদ্ধ ডিম খেলে সহজেই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা যায়।

এটি শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমায়।

সবজি স্যুপ

কম ক্যালোরি ও বেশি পুষ্টিগুণের কারণে সবজি স্যুপ ওজন কমানোর জন্য দারুণ একটি খাবার।

গাজর, লাউ, ব্রকলি, টমেটো বা অন্যান্য সবজি দিয়ে তৈরি স্যুপ শরীরকে হাইড্রেটেড রাখে এবং পেট ভরিয়ে দেয়।

পরামর্শ-

রাতে অতিরিক্ত ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন।

ঘুমানোর অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।

পর্যাপ্ত পানি পান করুন।

নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নার্সের পেশাকে যৌনতার দৃষ্টিতে দেখা হয়’, সেবিকাদের পোশাকেও বদল আনতে চান কঙ্গনা রনৌত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:৪৪ এম


‘নার্সের পেশাকে যৌনতার দৃষ্টিতে দেখা হয়’, সেবিকাদের পোশাকেও বদল আনতে চান কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌতের মতে, বর্তমানে চিকিৎসকদের পোশাকের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা রয়েছে। যদিও নার্সদের এখনও একটি নির্দিষ্ট ও ঐতিহ্যবাহী ইউনিফর্ম পরতে হয়।

তিনি ভারতের 'ভারত ভাগ্য বিধাতা' ছবিতে নার্সের চরিত্রে অভিনয় করেছেন, যা ২৬/১১-র প্রেক্ষাপটে তৈরি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ছবির বিষয় এবং নার্সদের পেশা নিয়ে কঙ্গনা নানা বিষয় আলোচনা করেন। নার্সদের পোশাকে একটি পরিবর্তন আনার কথা বলেন তিনি।

কঙ্গনার মতে, চিকিৎসকদের পোশাকের ক্ষেত্রে এখন অনেক বেশি স্বাধীনতা আছে। কিন্তু নার্সদের জন্য এখনও ঐতিহ্যবাহী একটি নির্দিষ্ট ইউনিফর্ম পালন করতে হয়। কঙ্গনা বলেন, “আমার মনে হয় ব্রিটিশ আমলের নার্সদের ‘ড্রেস কোড’ এখনও চালু রয়েছে। আমাদের চিকিৎসকেরা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারেন। কিন্তু নার্সদের ক্ষেত্রে গরম হোক বা শীত, এখনও একই ধরনের বিদেশি ধাঁচের ইউনিফর্ম দেখা যায়। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে এই সিনেমাতে আমরা সততা ও মর্যাদার সঙ্গে কাজ করেছি। শরীরের গঠন বা আকার গুরুত্বপূর্ণ নয়, আপনার ইউনিফর্মই আপনার কর্তব্যের প্রতীক।”

কঙ্গনা তার বক্তৃতায় নার্সদের পোশাকের আরও একটি দিক সম্পর্কে জানান। তিনি বলেন, “আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই পোশাক খুবই ব্রিটিশ ধাঁচের। ইউনিফর্মের সঙ্গে পিন, ক্যাপ বা বেল্ট ব্যবহার করার বিষয়টি মার্কিন নৌবাহিনীর প্রভাব থেকে এসেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন ছিল, এখনও অনেকটাই তেমনই রয়েছে।” তবে কঙ্গনার মতে, যদি ভবিষ্যতে নার্সদের ইউনিফর্মে পরিবর্তন আসে, তবে তা নার্সদের প্রয়োজন ও মতামতের ভিত্তিতে হওয়া উচিত। এ বিষয়ে তিনি বলেন, “ভবিষ্যতে যদি নার্সদের নিজস্ব পছন্দ ও প্রয়োজনের কথা মাথায় রেখেই ইউনিফর্মে ভারতীয় ছোঁয়া আনা যায়, তা খুবই ইতিবাচক পরিবর্তন হবে।”

কঙ্গনা পোশাকের পাশাপাশি নার্সদের কাজের গুরুত্ব নিয়ে কথা বলেন। তাঁর মতে, নার্সিং পেশাকে অনেক সময় 'যৌনতার' সঙ্গে যুক্ত করে নানা মন্তব্য করা হয়। অভিনেত্রী বলেন, “মানুষের যে ধারণা ও মনোভাব রয়েছে, সেখানে পরিবর্তন আসা উচিত। আমার মনে হয় নার্সিং এমন একটি পেশা, যেটিকে সবচেয়ে বেশি যৌনতার দৃষ্টিতে দেখা হয়।”

তিনি আরও যোগ করেন, “হাসপাতালের কথা ভাবলেই আমরা স্বাভাবিক ভাবেই চিকিৎসকদের কথা ভাবি। তাঁদের অবদান অপরিসীম ঠিকই। কিন্তু যে লক্ষ লক্ষ কর্মী প্রতিদিন এই পুরো ব্যবস্থাকে সচল রাখেন, তাঁদের কথাও আমাদের ভাবা উচিত।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%