ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নান্দাইলের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছি: তথ্য প্রতিমন্ত্রী


নান্দাইলের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্যমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি, নান্দাইল উপজেলা ও পৌরসভায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তিনি শনিবার নান্দাইলে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার নান্দাইলকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সর্বদা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, নান্দাইলের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করছেন। প্রতিমন্ত্রী এটি উল্লেখ করেন যে, আপনারা ভোটে নির্বাচিত হওয়ার পর নান্দাইলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নান্দাইল থেকে সন্ত্রাসী বাহিনী বিলুপ্ত করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস ও সংস্কার নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, নান্দাইল ও ময়মনসিংহ অঞ্চলে উন্নয়নের কার্যক্রম অব্যাহত আছে। বর্তমানে ১৪৬টি রাস্তায় ইটের সলিং, ১৮টি মসজিদে অনুদান এবং পাঁচটি মাদ্রাসার মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি চন্ডীপাশা মহিলা কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। পৌরসভার জন্য ৭৫ লক্ষ টাকা বরাদ্দ এবং ১২০টি রাস্তা ও ১১টি ব্রিজ-কালভার্ট নির্মাণের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের কাজ চলছে। স্বাস্থ্য খাতের উন্নতির সাথে তিনি যোগ করেন, নান্দাইল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন অর্জন হয়েছে। এছাড়া চরবেতাগৈরে নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে, যা এলাকার মানুষের চিকিৎসাসেবা সহজতর করবে। জনগণকে সরকারের 'মেগা প্রজেক্ট' অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের যে জোয়ার বইছে, নান্দাইলও তার অংশ হয়ে উঠেছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হচ্ছে। বিদ্যুৎ সংকট সমস্যা সমাধানে সরকারের উদ্যোগের বিষয়ে তিনি জানান, ৭ মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে যুক্ত হওয়ায় লোডশেডিংয়ের তীব্রতা কমেছে। অচিরেই সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ সমস্যার টেকসই সমাধানে নেওয়ার উদ্যোগ রয়েছে। কর্মী সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, জনগণের বিশ্বাস নষ্ট হয়- এমন কোনো কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীর পক্ষে তদবির করতে বলা হয়নি। কর্মী সমাবেশে বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন। সমাবেশে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে, সকালে নান্দাইলের উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এসময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এবং তার এই বিষয়টির ছোঁয়া লেগেছে নান্দাইলে। তিনি বলেন, উন্নত শিক্ষার জন্য প্রয়োজন উন্নত পরিবেশ। এই কারণে প্রশিক্ষণের পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে বিএনপি সরকারের পক্ষ থেকে। পরে, রাতের দিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি বলেন, ময়মনসিংহ নগরীকে একটি বাসযোগ্য সুন্দর নগরীতে রূপান্তরিত করতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে ময়মনসিংহকে রাজশাহী নগরীর চেয়েও সুন্দর নগরীতে পরিণত করা সম্ভব হবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ব্রহ্মপুত্রের ওপারে একটি সুন্দর নগরী তৈরি করবে যা দেশের সবচেয়ে সুন্দর নগরী হিসেবে পরিচিতি পাবে। ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের উন্নয়নে আগ্রহী বলেই দ্রুততার সাথে কাজ করার দায়িত্ব ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তিনি নগরীর যানজট নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতাকে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন জানিয়েছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে আমরা কাজ করছি। আগামী ছয় মাসের মধ্যে নগরীকে যানজট মুক্ত করা সম্ভব হবে, এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাতার হোসেন তালুকদার বলেছেন, আর্চ ব্রিজের যাতায়াতের জন্য প্রকল্পের কিছুটা পরিবর্তন আনতে হবে। বিষয়টি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন। আশা করা হচ্ছে পরিবর্তন হলে যোগাযোগ সহজতর হবে। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কাজে সকলকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা জজ জাকির হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, বাকৃবির রেজিস্ট্রার হেলাল আহমেদ, এলজিইডি, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জ-আদিতমারীর ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:২৭ এম


কালীগঞ্জ-আদিতমারীর ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের আওতায় লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদান প্রদান করা হয়েছে।

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের ১৮টি মসজিদে মোট ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শনিবার কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বরাদ্দ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল।

অনুষ্ঠানে জানানো হয় যে, বরাদ্দপ্রাপ্ত ১৬টি মসজিদকে তিন লাখ টাকা করে এবং দুটি মসজিদকে চার লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। বরাদ্দের চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকারের নিয়মিত সহায়তা দিয়ে এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সাহায্য করা হচ্ছে।

তিনি বরাদ্দের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যয় করে প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, দুই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ অনুদানকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এই বরাদ্দের মাধ্যমে অনেক প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবারের সামনে থেকে শিশুকে টেনে বনে নিয়ে গেল সিংহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৬ এম


পরিবারের সামনে থেকে শিশুকে টেনে বনে নিয়ে গেল সিংহ

ভারতের গুজরাটের জুনাগড় জেলায় অম্বাজী মন্দিরে পুণ্যতোয়া তীর্থযাত্রার সূচনায় ঘটে গেল এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো দুর্ঘটনা। সিঁড়ি বেয়ে ওঠার মাত্র ৫০ ধাপের মাথায় আচমকা অন্ধকার থেকে প্রবেশ করে একটি সিংহ ১২ বছর বয়সী শিশুকে, যার নাম মায়ূর চৌহান, টেনে নিয়ে যায় গহিন অরণ্যের দিকে।

এই ভয়ঙ্কর ঘটনার পর পুণ্যার্থীদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বন বিভাগ অবিলম্বে রাজ্যের অন্যতম ব্যস্ত এবং পবিত্র এই তীর্থযাত্রার প্রধান পথটি বন্ধ করে দেয়। পরে বনের ভেতর থেকে উদ্ধার করা হয় ওই শিশুর জুতা, জামাকাপড় এবং দেহের কিছু অংশ।

বন কর্মকর্তাদের তথ্যমতে, গিরনারের বিখ্যাত অম্বাজী মন্দিরের মূল সিঁড়িপথে তীর্থযাত্রীর ওপর সিংহের হামলার ঘটনা এটিই প্রথম। নিহত শিশু মায়ূর চৌহান খেড়া জেলার মোদজ গ্রাম থেকে তার পরিবারের সঙ্গে এই তীর্থযাত্রায় এসেছিল।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দেওয়া বিবরণ অনুযায়ী, ভোর পৌনে ৬টা নাগাদ প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দলের সঙ্গে তারা পাহাড়ের মূল প্রবেশপথ থেকে সিঁড়ি ভাঙতে শুরু করে। ওই পথটিতে পর্যাপ্ত আলো না থাকায় চারপাশটি ছিল অন্ধকার। কিছু বোঝার আগেই একটি সিংহ পেছন থেকে এসে মায়ূরের হাত কামড়ে ধরে এবং মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলে উধাও হয়ে যায়। স্তম্ভিত ও আতঙ্কিত বাকি পুণ্যার্থীরা তাকে বাঁচানোর জন্য কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগও পাননি। ঘটনার পরপরই পুলিশ এবং বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে ফেলেন এবং মূল সিঁড়িপথ দিয়ে চলাচল বন্ধ করে দেন। তীর্থযাত্রীদের জটাশঙ্করের কাছে পুরোনো বিকল্প পথ দিয়ে যাতায়াতের নির্দেশ দেন তাঁরা।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বন বিভাগ হামলাকারী সিংহটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছে বলে জুনাগড়ের উপ-বন সংরক্ষক অক্ষয় যোশী নিশ্চিত করেছেন। ট্র্যাকার, পশুচিকিৎসক এবং বিশাল কর্মী দল নিয়ে চালানো এক বিশেষ তল্লাশি অভিযানে সিংহটিকে ধরা হয়। পশুচিকিৎসকের পরীক্ষার সময় খাঁচাবন্দি সিংহটি বমি করে এবং তার পেট থেকে মানুষের শরীরের কিছু অংশ পাওয়া যায়, যা ঘটনার অকাট্য প্রমাণ।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গত তিন দিন ধরে সিংহটিকে মূল সিঁড়ির আশপাশে দেখতে পাওয়া যায়। যদিও বন বিভাগের দাবি ছিল যে সেখানে নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট ছিল।

গুজরাটের বন ও পরিবেশমন্ত্রী অর্জুন মোধওয়াদিয়া এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, সাধারণত কোনো উসকানি বা কারণ ছাড়া সিংহ মানুষের ওপর এভাবে চড়াও হয় না। তাই ঠিক কী কারণে এই হামলা হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি গুজরাটে এশীয় সিংহের সঙ্গে মানুষের সংঘাত ও আক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে শুরু করে এই স্বল্প সময়ের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা যেখানে কোনো শিশুকে সিংহ টেনে নিয়ে গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী সোমবার রাজ্য সরকারের তরফ থেকে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে। যেখানে বন-সংলগ্ন পর্যটন ও তীর্থক্ষেত্রের নিরাপত্তা বিধিমালা সংশোধনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় উড়ে গেল যুবকের হাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ এম


আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় উড়ে গেল যুবকের হাত

সাভারের আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় রনি নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) বিকেল বেলা আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার ইমরানের মালিকানাধীন বাড়ির একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রনিকে উদ্ধার করে তার পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় হাতবোমা তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আহত রনির বাবার নাম রিপন। তিনি ওই বাড়ির কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করার চেষ্টা করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে রনির পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের দিকে রওনা দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিদর্শন করেছে। একইসঙ্গে হাতবোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরানের স্পষ্ট দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ এম


হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরানের স্পষ্ট দাবি

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলমান রয়েছে। সম্প্রতি হরমুজ এলাকায় তিনটি জাহাজে ইরান হামলা চালায়। এই ঘটনার পরিণতিতে যুক্তরাষ্ট্র ইরানে ব্যাপক বোমাবর্ষণ করে। তবে যেকোনো পরিস্থিতিতে হরমুজে জাহাজ পরিচালনার নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরান পুরোপুরি বদ্ধপরিকর।

আল জাজিরার খবর অনুযায়ী, ওমানের রাজধানী মাসকাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল-বুসাইদি বৈঠক করেছেন। সেখানে তারা হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ব্যাপক আলোচনা করেন।

ইরানের স্পষ্ট দাবি হলো, একটি চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ দিয়ে জাহাজ চলাচলের পুরো নিয়ন্ত্রণ কেবল তাদের হাতে থাকবে। কারণ এটি ইরান ও ওমানের জলসীমার অংশ। এখানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ তারা কোনও ভাবেই মানবে না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো এর ঘোর বিরোধী।

হরমুজ প্রণালির এই উত্তেজনার মধ্যে নিজেদের শীর্ষ নেতাদের হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার বিষয়টি ভাবছে ইরান। মোস্তফা খোশচেশম নামে তেহরানের এক অধ্যাপক বলেন, ইরানিরা মনে করেন যে প্রতিশোধ না নিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এইভাবে তাদের নেতাদের হত্যা করে যাবে।

২০২০ সালে মার্কিন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। এরপর আলী শামখানির মত অনেক শীর্ষ নেতাকেও হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞ থামানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম মূল্য চোকাতে হবে, এই কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%